banglarmukul
২২ এপ্রিল ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে ইউপি সদস্য মুরাদ হোসেনকে ঘিরে অপপ্রচার: প্রতিবাদে সরব এলাকাবাসী, আইনি পদক্ষেপের প্রস্তুতি

মাহমুদুর রহমান মনজু , লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও স্থানীয় যুবদল নেতা মো. মুরাদ হোসেনের বিরুদ্ধে একটি কুচক্রী মহলের মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী ইউপি সদস্য, তার পরিবার ও সমর্থকরা। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো এসব সম্মানহানিকর কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।


ভুক্তভোগী মো. মুরাদ হোসেন অভিযোগ করে বলেন, তার ওয়ার্ডে চলমান উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করা এবং রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি নষ্ট করতেই একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তিনি জানান, গত কয়েকদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে জড়িয়ে বানোয়াট ও কুরুচিপূর্ণ তথ্য ছড়ানো হচ্ছে, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।
তিনি আরও বলেন, “জনপ্রতিনিধি হিসেবে আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি গোষ্ঠী ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছে।”
স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদ হোসেন দায়িত্ব গ্রহণের পর এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করেছেন। এলাকাবাসীর দাবি, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা দ্রুত অপপ্রচারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ক্ষুব্ধ এলাকাবাসী বলেন, একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির জনপ্রতিনিধির বিরুদ্ধে এ ধরনের মিথ্যাচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অপপ্রচারের সঙ্গে জড়িতদের মুখোশ উন্মোচন করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা উচিত।
এদিকে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন নিশান

রামগঞ্জে শিক্ষার মান উন্নয়ন ও একাডেমিক ভবন উদ্বোধন

রামগঞ্জে মাদকবিরোধী সমাবেশ, র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

হোটেল দখলচেষ্টা লক্ষ্মীপুরে বিএনপি নেতাসহ ৬ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

রামগঞ্জ থানার জন্য নতুন ডাবল কেবিন পিকআপ গাড়ি

মাদকাসক্ত যুবকের আগুনে পুড়ল ১৭ পরিবারের স্বপ্ন

রামগঞ্জে মাদকবিরোধী র‍্যালি, পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নীলফামারীতে পুলিশ সদস্যদের দিকনির্দেশনা দেন রেঞ্জ ডিআইজি মাবুদ

রায়পুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুরু

১ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক ছুঁলেন রামগঞ্জের গণমাধ্যমকর্মী মাহফুজ পাটওয়ারী

১০

রামগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

১১

রায়পুরে সন্ত্রাসবিরোধী অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১২

লক্ষ্মীপুরে ১৬ পিস ইয়াবাসহ মহিউদ্দিন গ্রেপ্তার

১৩

রামগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পতাকা উত্তোলন, বেলুন-পায়রা উড্ডয়ন, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি পালন

১৪

লক্ষ্মীপুর-নোয়াখালী চার লেন সড়কে নির্মাণ দূর্ভোগ ধুলায় ধূসর সড়ক, বৃষ্টিতে খানাখন্দে জলাবদ্ধতা: স্বাস্থ্যঝুঁকিতে পথচারী-যাত্রী

১৫

রায়পুরে ৩৫ লাখ টাকার স্বর্ণ চুরি, দুই কিশোর গ্রেপ্তার

১৬

রায়পুরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের সমাপনী ও সনদপত্র বিতরণ

১৭

লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার

১৮

কমলনগরে হুইপের বাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী

১৯

মামলার ভয়ে মুখ খুলছেনা বাড়ির ৩৫ পরিবার রামগঞ্জে পুত্রবধূর ভয়ে আতঙ্কে ৭৫ বছরের বৃদ্ধা রেজিয়া

২০