banglarmukul
২০ এপ্রিল ২০২৬, ৬:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সংরক্ষিত নারী আসনে লক্ষ্মীপুরের তিন নারী প্রার্থীর মনোনয়ন, রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য

মাহমুদুর রহমান মনজু :

লক্ষ্মীপুর জেলার তিন নারী প্রার্থী সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) হওয়ার দৌড়ে রয়েছেন। এ লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে তাদের মনোনয়ন দেওয়া হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর শহীদ ডা. ফয়েজ আহমেদের সহধর্মিণী মারজিয়া বেগম। তিনি দলটির একজন সক্রিয় নারী নেত্রী এবং কেন্দ্রীয় মহিলা বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।

জানা যায়, তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নারী শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য বা সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন রেহানা আক্তার রানু। তিনি ফেনী অঞ্চলের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। রানু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সাবেক ভিপি এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি ছিলেন। পরবর্তীতে তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও বিএনপির সহ-প্রশিক্ষণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তার স্বামী ইঞ্জিনিয়ার মনিবুর রহমান চৌধুরী সবুজ, লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের আলীপুর গ্রামের বাসিন্দা এবং ছাত্রজীবনে ছাত্রদলের বুয়েট শাখার সিনিয়র সহ-সভাপতি ছিলেন।


এছাড়া বিএনপি থেকে আরেকজন মনোনীত প্রার্থী হলেন লক্ষ্মীপুরের বীথিকা বিনতে হুসাইন। তিনি স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা মরহুম সফিউল বারী বাবুর সহধর্মিণী। সফিউল বারী বাবু লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার কৃতি সন্তান ছিলেন।
তিন নারী প্রার্থীর মনোনয়নকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে ২০৪ পিস ইয়াবাসহ নারী আটক

রায়পুরে পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা

কমলনগরে জমিজম  সংক্রান্ত বিরোধের জেরে   পুত্রবধূদের হামলায় বৃদ্ধা শাশুড়ি-ননদ আহত

বিচিত্র পেশা কুঁচিয়া ধরা কুঁচিয়া শিকার করেই যাদের জীবিকা নির্বাহ

লক্ষ্মীপুরে ৭ বছরের দুই শিশুকে যৌন নিপিড়নের মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

রামগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা উপকরণ বিতরণ ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামগঞ্জে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে স্কুলছাত্রী গুরুতর আহত

রামগতিতে খাল খননের পর রাস্তা ভাঙনের মুখে, চরম দুর্ভোগে এলাকাবাসী

যারা স্বাধীনতার সময় বাংলাদেশের বিপক্ষে ছিল, তারা নাসিরুদ্দিন পাটওয়ারীদের মতো বেয়াদবদের সৃষ্টি করেছে: পানিসম্পদমন্ত্রী

১০

৫ তারিখ এ জাতীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ              …. পানিসম্পদ মন্ত্রী এ্যানি

১১

রামগঞ্জে বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল, দল থেকে অব্যাহতি

১২

লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা

১৩

একদল নিয়ে যায়, আরেকদল নিয়ে আসে  মেঘনার চরে চোর-ডাকাতের তান্ডব, দিশেহারা গরু-মহিষ মালিকরা!

১৪

লক্ষ্মীপুরের রামগতিতে ইজারাদারের কাছে ঘাট হস্তান্তর

১৫

প্রবাসীর বসতঘরের তালা ভেঙে মালামাল লুট, মামলা নিচ্ছে না পুলিশ

১৬

আপত্তি স্থানীয়দের  কৃষিজমি-সবুজে ঘেরা প্রকৃতিতে ইটভাটার প্রস্তুতি! 

১৭

রামগঞ্জে খাল কচুরিপানা ও ময়লায় পরিপূর্ণ পানি দূষিত হয়ে ছড়াচ্ছে রোগ

১৮

রামগঞ্জে শারীরিক প্রতিবন্ধী মাঝে হুইলচেয়ার ও  সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

১৯

লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

২০