banglarmukul
১৯ এপ্রিল ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাস্তা নেই, উন্নয়নও থেমে: লক্ষ্মীপুরে ৫০০ ফুট সড়কের অপেক্ষায় ১৮ পরিবারের দুঃসহ জীবন

মাহমুদুর রহমান মনজু :

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের মোল্লারহাট এলাকায় মাত্র ৫০০ ফুট রাস্তার অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ফিরোজ আলমের বাড়ি থেকে জালালের বাড়ির পূর্ব পাশ পর্যন্ত ম্যাপভুক্ত রাস্তাটি দীর্ঘদিনেও নির্মাণ না হওয়ায় অন্তত ১৮টি পরিবারের স্বাভাবিক যাতায়াত কার্যত স্থবির হয়ে পড়েছে।


সরেজমিনে দেখা যায়, প্রায় ৮ ফুট প্রস্থের এই প্রস্তাবিত সড়কটি এলাকাবাসীর একমাত্র চলাচলের পথ হিসেবে বিবেচিত। কিন্তু বাস্তবে এটি এখনো কাঁচা অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়ে, ফলে চলাচল হয়ে ওঠে অত্যন্ত কষ্টকর ও ঝুঁকিপূর্ণ। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের জন্য দুর্ভোগ আরও বেড়ে যায়।
স্থানীয়রা জানান, এই রাস্তাটি নির্মিত হলে শুধু বর্তমান ১৮টি পরিবারই নয়, আশপাশের অনেক খালি জমিতে নতুন বসতি গড়ে ওঠার সুযোগ তৈরি হবে। কিন্তু রাস্তার অভাবে জমি থাকা সত্ত্বেও অনেকেই ঘরবাড়ি নির্মাণে আগ্রহ হারাচ্ছেন, ফলে থমকে আছে এলাকার সামগ্রিক উন্নয়ন।
ভুক্তভোগী বাসিন্দা মোঃ ফিরোজ আলম বলেন, “রাস্তাটি না থাকায় আমরা যেন বিচ্ছিন্ন জীবন যাপন করছি। বর্ষাকালে কাদা-পানির কারণে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। দ্রুত এই রাস্তাটি নির্মাণ করা হলে আমাদের কষ্ট লাঘব হবে এবং এলাকায় নতুন বসতি গড়ে উঠবে।”
এলাকাবাসীর অভিযোগ, একটি টেকসই সড়ক না থাকায় শিক্ষা, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় কাজে যাতায়াতে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন তারা। জরুরি প্রয়োজনে রোগী পরিবহন করাও হয়ে পড়ে কঠিন।
এ পরিস্থিতিতে এলাকাবাসী দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, জনস্বার্থ ও এলাকার উন্নয়নের বিষয়টি বিবেচনায় নিয়ে সমস্যাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন নিশান

রামগঞ্জে শিক্ষার মান উন্নয়ন ও একাডেমিক ভবন উদ্বোধন

রামগঞ্জে মাদকবিরোধী সমাবেশ, র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

হোটেল দখলচেষ্টা লক্ষ্মীপুরে বিএনপি নেতাসহ ৬ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

রামগঞ্জ থানার জন্য নতুন ডাবল কেবিন পিকআপ গাড়ি

মাদকাসক্ত যুবকের আগুনে পুড়ল ১৭ পরিবারের স্বপ্ন

রামগঞ্জে মাদকবিরোধী র‍্যালি, পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নীলফামারীতে পুলিশ সদস্যদের দিকনির্দেশনা দেন রেঞ্জ ডিআইজি মাবুদ

রায়পুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুরু

১ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক ছুঁলেন রামগঞ্জের গণমাধ্যমকর্মী মাহফুজ পাটওয়ারী

১০

রামগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

১১

রায়পুরে সন্ত্রাসবিরোধী অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১২

লক্ষ্মীপুরে ১৬ পিস ইয়াবাসহ মহিউদ্দিন গ্রেপ্তার

১৩

রামগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পতাকা উত্তোলন, বেলুন-পায়রা উড্ডয়ন, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি পালন

১৪

লক্ষ্মীপুর-নোয়াখালী চার লেন সড়কে নির্মাণ দূর্ভোগ ধুলায় ধূসর সড়ক, বৃষ্টিতে খানাখন্দে জলাবদ্ধতা: স্বাস্থ্যঝুঁকিতে পথচারী-যাত্রী

১৫

রায়পুরে ৩৫ লাখ টাকার স্বর্ণ চুরি, দুই কিশোর গ্রেপ্তার

১৬

রায়পুরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের সমাপনী ও সনদপত্র বিতরণ

১৭

লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার

১৮

কমলনগরে হুইপের বাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী

১৯

মামলার ভয়ে মুখ খুলছেনা বাড়ির ৩৫ পরিবার রামগঞ্জে পুত্রবধূর ভয়ে আতঙ্কে ৭৫ বছরের বৃদ্ধা রেজিয়া

২০