banglarmukul
১৭ এপ্রিল ২০২৬, ২:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রায়পুরে ব্যবসায়ী সুবাস খলিফার পরলোক গমন

প্রদীপ কুমার রায় :

রায়পুর বাজারের পরিচিত মুখ, সবার প্রিয় সুবাস খলিফা আর নেই। সোনালী ব্যাংক রোডের কাপড় ব্যবসায়ী বাবু সুবাস দাস (৮০) দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করে আজ শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিচিতজনদের কাছে তিনি ছিলেন সহজ-সরল, আন্তরিক ও মানবিক একজন ধর্মপ্রাণ মানুষ। জীবনের দীর্ঘ পথচলায় তিনি মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন নিঃশব্দে, বিনয় আর আচরণের মাধুর্যে।
মৃত্যুকালে তিনি এক ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বিকেলে পৌর মহাশ্মশানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ রায়পুর শাখার সভাপতি দিলিপ কুমার বনিক ও সাধারণ সম্পাদক শংকর মজুমদার, সবুজ সেনা খেলাঘর আসরের সভাপতি প্রদীপ কুমার রায় এবং সনাতনী যুব সংঘের সভাপতি সুভাস রায়। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সুবাস খলিফার চলে যাওয়া যেন রায়পুরের একটি পরিচিত অধ্যায়ের অবসান। মানুষের হৃদয়ে রেখে যাওয়া তার স্মৃতি, স্নেহ আর সহজ হাসি দীর্ঘদিন বেঁচে থাকবে প্রিয়জনদের মনে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে নবাগত সিভিল সার্জন

রায়পুরে ২০৪ পিস ইয়াবাসহ নারী আটক

রায়পুরে পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা

কমলনগরে জমিজম  সংক্রান্ত বিরোধের জেরে   পুত্রবধূদের হামলায় বৃদ্ধা শাশুড়ি-ননদ আহত

বিচিত্র পেশা কুঁচিয়া ধরা কুঁচিয়া শিকার করেই যাদের জীবিকা নির্বাহ

লক্ষ্মীপুরে ৭ বছরের দুই শিশুকে যৌন নিপিড়নের মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

রামগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা উপকরণ বিতরণ ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামগঞ্জে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে স্কুলছাত্রী গুরুতর আহত

রামগতিতে খাল খননের পর রাস্তা ভাঙনের মুখে, চরম দুর্ভোগে এলাকাবাসী

১০

যারা স্বাধীনতার সময় বাংলাদেশের বিপক্ষে ছিল, তারা নাসিরুদ্দিন পাটওয়ারীদের মতো বেয়াদবদের সৃষ্টি করেছে: পানিসম্পদমন্ত্রী

১১

৫ তারিখ এ জাতীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ              …. পানিসম্পদ মন্ত্রী এ্যানি

১২

রামগঞ্জে বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল, দল থেকে অব্যাহতি

১৩

লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা

১৪

একদল নিয়ে যায়, আরেকদল নিয়ে আসে  মেঘনার চরে চোর-ডাকাতের তান্ডব, দিশেহারা গরু-মহিষ মালিকরা!

১৫

লক্ষ্মীপুরের রামগতিতে ইজারাদারের কাছে ঘাট হস্তান্তর

১৬

প্রবাসীর বসতঘরের তালা ভেঙে মালামাল লুট, মামলা নিচ্ছে না পুলিশ

১৭

আপত্তি স্থানীয়দের  কৃষিজমি-সবুজে ঘেরা প্রকৃতিতে ইটভাটার প্রস্তুতি! 

১৮

রামগঞ্জে খাল কচুরিপানা ও ময়লায় পরিপূর্ণ পানি দূষিত হয়ে ছড়াচ্ছে রোগ

১৯

রামগঞ্জে শারীরিক প্রতিবন্ধী মাঝে হুইলচেয়ার ও  সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

২০