banglarmukul
১৬ এপ্রিল ২০২৬, ৩:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা বিল্লাল মুন্সি

প্রদীপ কুমার রায় :

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে কাজ করে যাচ্ছেন স্থানীয় বিএনপি নেতা ও ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাজী বিল্লাল মুন্সি। সম্প্রতি তাকে ঘিরে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করে তিনি এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
আজ ১৬ এপ্রিল বহস্পতিবার এক লিখিত বক্তব্যে বিল্লাল মুন্সি বলেন, আমি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং এ কারণে একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও ভুয়া আইডির মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমি জিরো টলারেন্সে কাজ করছি এবং যতদিন বেঁচে থাকবো, এ অবস্থান থেকে একচুলও সরবো না। একইসঙ্গে যারা না জেনে বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার করছেন, তাদের এহেন কর্মকাণ্ডের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

স্থানীয় সূত্রে জানা যায়, বিল্লাল মুন্সি দীর্ঘদিন ধরে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। তার সহজ-সরল জীবনযাপন ও সামাজিক কার্যক্রমের কারণে এলাকার সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক ভাবমূর্তি রয়েছে।
এলাকাবাসীর একটি অংশ তাকে আগামী দিনে চরপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দেখতে চায় বলেও জানা গেছে। তবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে একটি পক্ষ তাকে চাপে রাখতে নানা ধরনের অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিল্লাল মুন্সি বলেন, তিনি সবসময় চরপাতা ইউনিয়নবাসীর পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। মাদকমুক্ত সমাজ গড়তে তার এই লড়াই অব্যাহত থাকবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে অটো চুরির অভিযোগে যুবককে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ

১

রামগঞ্জে নতুন ‘রবি সেবা’ সেন্টারের শুভ উদ্বোধন

২

মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : কমলনগরে হুইপ নিজান 

৩

রামগতিতে  মা ও শিশু কেয়ার হাসপাতাল  শুভ উদ্ভোদন

৪

রামগতি ও কমলনগরের অবৈধ ইটভাটা বন্দের নির্দেশ হাই কোর্টের

৫

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা: এমপি আবুল খায়ের ভূঁইয়া

৬

লক্ষ্মীপুরে ওয়াকফ সম্পত্তি রক্ষায় মামলা দেয়ায় মোতোয়াল্লীর বিরুদ্ধে মানববন্ধন, প্রতিবাদে সংবাদ সম্মেলন

৭

রায়পুরে উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র‍্যালি

৮

রায়পুরে ২৫০ যুবককে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

৯

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতি মামলার পলাতক আসামি স্বপন গ্রেপ্তার, অস্ত্র, হত্যা ও ডাকাতিসহ ১১ মামলার তথ্য পেয়েছে পুলিশ

১০

রায়পুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

১১

মানুষ হও

১২

দূরন্ত শৈশব

১৩

রূপসী বাংলা

১৪

লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের আয়োজনে প্রখ্যাত লেখক মোতাহের হোসেন চৌধুরী স্মরণে সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১৫

নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে ‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

১৬

কমলনগরের মেঘনায় জেগে উঠা নতুন চরে বেঁচে থাকার নতুন স্বপ্ন ও সংশয়ে দিশেহারা হাজারো কৃষক

১৭

২০ বারের বেশি গ্রেফতারের পরও বহাল তবিয়তে কারবার

১৮

রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজে নবীন বরণ, সরকারি করণের দাবি

১৯

লক্ষ্মীপুরে ৬ থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ১৮২

২০