banglarmukul
১৪ এপ্রিল ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্মীয় সম্প্রীতির বন্ধনে শেষ বিদায়—সোনাপুরে প্রিয় শিক্ষক রবীন্দ্র চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

মাহমুদুর রহমান মনজু :

লক্ষ্মীপুরের সদর উপজেলা পার্বতীনগর ইউনিয়নে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সোনাপুর সলিম স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক বাবু রবীন্দ্র চক্রবর্তী দুনিয়ার মায়া ত্যাগ করে পরলোকগমন করেছেন (মৃত্যু)। তাঁর এই প্রয়াণে শুধু হিন্দু সম্প্রদায় নয়, মুসলিমসহ সকল ধর্মের মানুষের মাঝেই শোকের আবহ বিরাজ করছে।
জানা যায়, বাবু রবীন্দ্র চক্রবর্তী দীর্ঘদিন শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে অসংখ্য শিক্ষার্থীর মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন। তিনি ছিলেন সৎ, নিষ্ঠাবান ও আদর্শবান একজন শিক্ষক। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শিক্ষার্থীর কাছে তিনি ছিলেন প্রিয় ও শ্রদ্ধেয়। তাঁর স্নেহ, শাসন ও দিকনির্দেশনায় গড়ে উঠেছে অনেক সফল মানুষ।
তার মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করছেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করছেন।
স্থানীয়রা জানান, তিনি সবসময় মানবিক মূল্যবোধ ও সম্প্রীতির বার্তা দিতেন। একজন মুসলিম শিক্ষার্থী হিসেবে আমিসহ অনেকেই তাঁর কাছ থেকে শুধু পড়াশোনা নয়, নৈতিকতা ও মানবতার শিক্ষা পেয়েছি। তাঁর জীবনদর্শন ছিল সকল ধর্মের প্রতি সম্মান ও সহাবস্থানের উদাহরণ।
তার মৃত্যুতে সোনাপুর সলিম স্মৃতি উচ্চ বিদ্যালয় এবং পরিবারসহ পুরো পার্বতীনগর এলাকাবাসী এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
পরিশেষে, মহান আল্লাহর নিকট দোয়া এবং ভগবানের কাছে প্রার্থনা—তিনি যেন মরহুমের আত্মাকে শান্তি দান করেন এবং পরকালে চিরশান্তিতে রাখেন। ধর্মীয় সম্প্রীতির এই বন্ধন অটুট থাকুক—এটাই সবার প্রত্যাশা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগঞ্জে শিক্ষার্থী হত্যা মামলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ আটক ২

শয্যা সংকটে মেঝেতে রোগী, ৫০ শয্যার হাসপাতালে ১২০ ভর্তি; ১০১ শয্যায় উন্নীতের দাবি

৪০ বছর বয়সেও জাদুকরী হ্যাটট্রিক! 🇦🇷 Lionel Messi destroys Algeria in World Cup 2026!

রায়পুরে পল্লীমঙ্গল কর্মসূচির বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন পাঁচ শতাধিক রোগী

রায়পুরে বোরো ধানের ক্লাস্টারে AWD প্রযুক্তির সফলতা, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ

রায়পুরে বেকার যুবকদের জন্য বিনামূল্যে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ শুরু

রায়পুরে খাল উদ্ধার অভিযান: ৬১ স্থাপনা উচ্ছেদ, এবার কি মিলবে স্থায়ী সমাধান?

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ হানিফ মুরাদ

মাত্র ৬ বছরে বিপুল সম্পদ অর্জন হারুনের, প্রতিবেশীর জমি দখলে নিয়ে করলেন ঘর

রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার

১০

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কমলনগরের প্রবাসী যুবক নিহত

১১

রায়পুরে খাল পুন: খননে চাঁদাবাজির অভিযোগ

১২

রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

১৩

লক্ষ্মীপুরে পৃথক অভিযানে দুই বন্দুক ও কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার ২

১৪

রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১৫

প্রভাবশালীদের ‘অনিয়মের’ বিরুদ্ধে ফেসবুকে মন্তব্য করায় এনসিপি নেতাকে মারধর, উল্টো মামলা

১৬

রায়পুরে অবৈধ মেলায় অভিযানে গ্রেপ্তার ২, এক লক্ষ টাকা জরিমানা

১৭

রামগতির চর আব্দুল্লাহতে ঘুরতে গিয়ে ঝড়ে আটকা দেড়শতাধিক পর্যটক

১৮

রায়পুরে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছার পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৯

চন্দ্রগঞ্জে জামায়াত নেতার দোকানে হামলা ও লুটপাট, প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

২০