মাহমুদুর রহমান মনজু :
কুষ্টিয়া জেলার ঐতিহ্যবাহী মিষ্টি ‘সানপাপড়ি’ এখন লক্ষ্মীপুরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। দেখতে আকর্ষণীয় ও খেতে সুস্বাদু এই মিষ্টি ইতোমধ্যে স্থানীয়দের মন জয় করেছে।
জানা যায়, সম্প্রতি কুষ্টিয়া থেকে আনা এই সানপাপড়ি লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। প্রতিটি পিস মাত্র ২০ টাকায় বিক্রি করছেন বিক্রেতারা, যা সাধারণ মানুষের নাগালের মধ্যেই রয়েছে।
বিক্রেতারা জানান, স্বাদ ও গুণগত মান ভালো হওয়ায় ক্রেতাদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে শিশু ও তরুণদের কাছে এই মিষ্টির চাহিদা বেশি লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয় ক্রেতারা বলেন, “সানপাপড়ি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই মজাদার। কম দামে এমন সুস্বাদু মিষ্টি পাওয়া সত্যিই ভালো লাগছে।”
সব মিলিয়ে কুষ্টিয়ার সানপাপড়ি এখন লক্ষ্মীপুরের মিষ্টিপ্রেমীদের নতুন আকর্ষণ হয়ে উঠেছে।
মন্তব্য করুন