banglarmukul
১০ এপ্রিল ২০২৬, ১:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে কারারুদ্ধ পিতার সাথে ৫দিন বয়সী মৃত শিশুর নির্বাক সাক্ষাৎ

মিজানুর শামীমঃ

লক্ষ্মীপুর জেলা কারাগারে বন্দী এক পিতার সাথে তাঁর ৫ দিন বয়সী মৃত শিশুর এক নির্বাক সাক্ষাৎ এর খবর পাওয়া গেছে। ১০ এপ্রিল শুক্রবার রাত পৌনে বারোটার সময় লক্ষ্মীপুর জেলা কারাগারের জেলার নুর মোহাম্মদ সোহেলের ভেরিফাইড ফেসবুক আইডি “Nur Sohel” থেকে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হয়। এতে গত ১৪ মার্চ এক কারাবন্দী পিতার সাথে তাঁর ৫ দিন বয়সী মৃত শিশুর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সাক্ষাৎ করানোর ঘটনা তুলে ধরা হয়। বিষয়টি প্রায় ২৬ দিন পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলার নুর মোহাম্মদ সোহেল তাঁর ফেসবুক আইডি থেকে কবি- সাহিত্যিকের নান্দনিক ভাষায় সবার জন্য উন্মুক্ত করেন।

জেলার নুর মোহাম্মদ সোহেলের “Nur Sohel” ফেসবুক আইডির পোস্টটি নিম্নে হুবহু তুলে ধরা হলো………

“একটি নির্বাক সাক্ষাৎ ”
সময়; রাত ১১.৪৪
তারিখ; ১৪-০৩-২০২৬
লক্ষ্মীপুর জেলা কারাগার।

নিয়মিত রাত্রীকালীন কারাগার পর্যবেক্ষণ শেষে অফিস থেকে বের হচ্ছিলাম। আরপি গেটের বাহিরে দৃষ্টি পড়তেই জিজ্ঞেস করলাম ,বাহিরে অ্যাম্বুলেন্স কেন? দায়িত্বরত আরপি জানালেন একটি নবজাতক দেখা করতে এসেছে তার পিতার সাথে। বয়স ০৫ দিন। ডেকে জানতে চাইলাম, বলল জন্মের পর বাবাকে দেখেনি। অতি সংক্ষিপ্ত এই জীবনে বাবার সাথে সাক্ষাত করতে চায়। জেল সুপার স্যারকে জানালাম। স্যার দ্রুত আসলেন। ডিআইজি প্রিজন্স, চট্টগ্রাম স্যারকে জানালেন। স্যার সদয় অনুমোদন দিলেন। কারাভ্যন্তরে প্রবেশ করে খোঁজাখুঁজি করে বাবাকে জানানো হলো একমাত্র ছেলে এসেছে সাক্ষাতে। ছেলেকেও নিয়ে আসলাম। অবশেষে বাবা-ছেলের মিলনের সেই ক্ষণ এসে উপস্থিত হলো। সমস্ত আইনের উর্ধ্বে উঠে হওয়া এই সাক্ষাত হলো বটে কিন্তু এই যাত্রায় কোন কথা হলো না। বাবা শুধু জিজ্ঞেস করলেন- স্যার, কথা বলে না যে? কষ্ট চাপা রেখে বললাম, কথা বলবে তুমি দোয়া কর, একদিন কথা বলবে। একটু আদর, এরপর বিদায়। ছেলের অনন্ত অন্তিম যাত্রা শুরু হলো। বাবাকে কারাভ্যন্তরে নিয়ে যেতে যেতে বললাম, তোমার ছেলে ICU তে ০৫ দিন জীবনের সংগ্রাম করে অনন্তের পথে পাড়ি দিয়েছেন। বাবার হৃদয় নিংড়ে অশ্রু হয়ে বের হওয়া নির্যাস, এবার আর থামানো গেল না। শুধু ভারি কন্ঠে বললাম, জীবন থেকে হারিয়ে যাওয়া জীবনের জন্য দোয়া করো, একদিন আবার হয়তো দেখা হবে। একটা জীবন এই অর্ধেক হৃদয় নিয়ে কাটিয়ে দাও, বাকি অর্ধেক পাবে পরের জীবনে। জীবন বহমান, জীবন বয়ে যায়।

সোহেল।
জেলার,
লক্ষ্মীপুর জেলা কারাগার।

এর পর থেকেই বিষয়টি ভাইরাল হতে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ৫দিন বয়সী মৃত শিশুকে তাঁর কারারুদ্ধ পিতার সাথে কারাফটকে সাক্ষাৎ এর এমন হৃদয়বিদারক ঘটনার ভিডিও ফেসবুকে দেখে কেউ কেউ নির্বাক- নিস্তব্ধ হয়ে পড়েন। বিষয়টিতে বিভিন্ন ফেসবুক আইডি থেকে নানানরকম হৃদয়বিদারক কমেন্ট করতে থাকে।
Almamum Saddam আইডি থেকে লিখেছেন- মানবতার জয় হোক।
Muradul Ksrim Mohammad Shifat আইডি থেকে লিখেছেন- খুবই খারাপ লাগলো।
Akram Ullah আইডি থেকে লিখেছেন- আল্লাহ এ বেদনা সহ্য করার শক্তি দান করুক। আমিন, মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য ধন্যবাদ।
Mohammad Touhidul Islam Ziko আইডি থেকে লিখেছেন- করুণ দৃশ্য।
Emdat Rahman আইডি থেকে লিখেছেন- মর্মান্তিক।
Apu Ahmed আইডি থেকে লিখেছেন- কষ্ট পাইলাম স্যার।NB Brity Shaki আইডি থেকে লিখেছেন- চুয়াডাঙ্গাতে ছিলেন আপনি। আপনি আসলেই সেরা একজন মানুষ।
GM Kaisar আইডি থেকে লিখেছেন- নির্মম বাস্তবতা।
Naz Akter Doli আইডি থেকে লিখেছেন- স্যার অনেক ভালো। ২০১৩ সালে আমার ভগ্নিপতি মারা যায়। ভগ্নিপতি B.D.R এর লোক ছিল। আমাদেরকে অনেক সহযোগিতা করেছে। স্যার তখন চট্টগ্রাম কারাগারে ছিল। ধন্যবাদ স্যারকে।
Zaherul Haque আইডি থেকে লিখেছেন- ধন্যবাদ ভাই, আপনার কথাগুলো সত্যিই ভালো লাগলো। আল্লাহ আপনাকে সুস্থতা, শান্তি আর সফলতা দান করুন।
যেকোনো সময় দরকার হলে পাশে আছি।
Tahura Khanam Mary আইডি থেকে লিখেছেন- Thanks vai. bedona dayok poristiti,
মোঃ জাকিরুল ইসলাম আইডি থেকে লিখেছেন- ভালোবাসা অবিরাম প্রিয় স্যার।
Saiful Islam আইডি থেকে লিখেছেন- Very pathetic,

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে অবৈধ মেলায় অভিযানে গ্রেপ্তার ২, এক লক্ষ টাকা জরিমানা

রামগতির চর আব্দুল্লাহতে ঘুরতে গিয়ে ঝড়ে আটকা দেড়শতাধিক পর্যটক

রায়পুরে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছার পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চন্দ্রগঞ্জে জামায়াত নেতার দোকানে হামলা ও লুটপাট, প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

চন্দ্রগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ, হামলাকারীদের ‘গুপ্ত গুপ্ত’ বলে হুঁশিয়ারি

চন্দ্রগঞ্জের কোরবানির পশুর বাজার পরিদর্শনে র‌্যাব-১১

রায়পুরে ধর্ষণ মামলার আসামিকে পালাতে সহযোগিতার অভিযোগে ছাত্রদল নেতা কারাগারে

রায়পুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে রায়পুরে কর্মশালা

রায়পুরে ৫৫০ পিস ইয়াবাসহ আটক ৩

১০

অবৈধ নিয়োগে শিক্ষকের ২৮ বছর চাকুরী, ব্যবস্থা নিতে অধিদপ্তরে চিঠি

১১

ঈদুল আজহা উপলক্ষে রায়পুরে চামড়া সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১২

এক হাজার টাক চাওয়া নিয়ে মারামারি থানায় মামলা

১৩

পবিত্র ঈদুল আজহা উদযাপনে লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

১৪

চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন কলেজে শিক্ষক প্রতিনিধি নির্বাচন ঘিরে আদালতে মামলা

১৫

লক্ষ্মীপুরে কনস্টেবল পদে প্রাথমিকভাবে ৩২ জন নির্বাচিত

১৬

লক্ষ্মীপুরে স্বাস্থ্য সহকারী নূরুল আলম রূপকের স্মরণে শোক সভা ও দোয়া

১৭

লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

১৮

আওয়ামীলীগ নেতার বাড়িতে হামলা,পরিবার নিরাপত্তা সংকটে!

১৯

লক্ষ্মীপুরে মারামারির ঘটনায় মামলায় বিএনপি নেতা কারাগারে

২০