banglarmukul
৯ এপ্রিল ২০২৬, ৪:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিকের উপর হামলার পর চাকু নিয়ে থানায় হাজির যুবক, আটক

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে সাংবাদিকের ওপর হামলার ঘটনার জের ধরে ছুরি নিয়ে থানায় প্রবেশের সময় মো. সবুজ (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার রাত আনুমানিক ৯টার দিকে রামগঞ্জ থানার ডিউটি অফিসার কক্ষের সামনে এ ঘটনা ঘটে।
ধৃত মো. সবুজ উপজেলার উদনপাড়া গ্রামের আব্দুন মতিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে নিজ গ্রামে মাদকসহ সবুজকে স্থানীয়রা আটক করেন। এ সময় দৈনিক জনবাণী পত্রিকার প্রতিনিধি জালিস মাহমুদ বাবু তার ছবি ধারণ করেন।
এর জের ধরে পরে সবুজ ও তার সহযোগীরা কাওলিডাঙ্গা গ্রামের প্রধান সড়কে জালিস মাহমুদের পথরোধ করে তাকে মারধর করে বলে অভিযোগ উঠেছে।
পরবর্তীতে জালিস মাহমুদ থানায় মামলা করতে গেলে অভিযুক্ত সবুজ কোমরে ছুরি নিয়ে থানায় প্রবেশ করেন। বিষয়টি জানতে পেরে পুলিশ তার দেহ তল্লাশি করে কোমর থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করে এবং তাকে আটক করে।
এ ঘটনায় জালিস মাহমুদ বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে সবুজের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগী জালিস মাহমুদ জানান, মো. সবুজ এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার ছবি তোলার কারণে ক্ষিপ্ত হয়ে সবুজ তার ওপর হামলা চালায়। এমনকি তিনি মামলা করতে থানায় গেলে সবুজ ছুরি নিয়ে সেখানে উপস্থিত হয়ে আবারও হামলার চেষ্টা করে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, আটক মো. সবুজ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে অনিয়ম করা প্রতিষ্ঠানকে দেয়া হলো ৯ কোটি টাকার কাজ

রায়পুরে চাঁপরাশি বাড়ি ঐক্য ফোরামের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ‎

লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

রামগঞ্জে শিক্ষা উপকরণ বিতরণ ও অভিভাবক সমাবেশ

বন্ধুত্ব নষ্ট করতে চাই না, দেখবো দেশের স্বার্থ: পানি সম্পদমন্ত্রী

লক্ষ্মীপুর এলজিইডি অফিসে লুটপাটের উৎসব দুদকের অনুসন্ধান চায় স্থানীয়রা

রামগতিতে ভূমি সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

রায়পুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধ, শালিসির রায় না মেনে সীমানা নির্মাণে বাঁধা দেয়ার চেষ্টা

রায়পুরে জমি নিয়ে বিরোধ, ঘর নির্মাণ ও বেড়া ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা

১০

রায়পুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট অনুষ্ঠিত

১১

রায়পুরে গোল্ডেন জিপিএ-৫ পেল সৌরভ সাহা

১২

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে নবাগত সিভিল সার্জন

১৩

রায়পুরে ২০৪ পিস ইয়াবাসহ নারী আটক

১৪

রায়পুরে পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা

১৫

কমলনগরে জমিজম  সংক্রান্ত বিরোধের জেরে   পুত্রবধূদের হামলায় বৃদ্ধা শাশুড়ি-ননদ আহত

১৬

বিচিত্র পেশা কুঁচিয়া ধরা কুঁচিয়া শিকার করেই যাদের জীবিকা নির্বাহ

১৭

লক্ষ্মীপুরে ৭ বছরের দুই শিশুকে যৌন নিপিড়নের মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

১৮

রামগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা উপকরণ বিতরণ ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামগঞ্জে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

২০