banglarmukul
৬ এপ্রিল ২০২৬, ৫:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জমি বিরোধে তাজুল হত্যা: প্রধান আসামি মাহফুজ চাটখিল থেকে গ্রেফতার

মাহমুদুর রহমান মনজু :

লক্ষ্মীপুরের রামগঞ্জে আলোচিত তাজুল ইসলাম (৬০) হত্যা মামলার প্রধান আসামি মাহফুজ (৩০)-কে গ্রেফতার করেছে র‍্যাব-১১। গতকাল রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় নোয়াখালীর চাটখিল উপজেলার পূর্ব পরকোট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহিত কবীর সেরনিয়াবাত, আজ সোমবার (৬ এপ্রিল)।
গ্রেফতারকৃত মাহফুজ রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের ভোলাকোট গ্রামের নূরুল ইসলামের ছেলে।
র‍্যাব ও মামলার এজাহার সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাজুল ইসলামের পরিবারের সঙ্গে আসামিদের দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছিল। আদালত ওই জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিলেও আসামিরা তা অমান্য করে নির্মাণকাজ শুরু করেন। গত ২ মার্চ তাজুল ইসলাম ও তাঁর পরিবার নির্মাণকাজে বাধা দিতে গেলে আসামিরা তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে মাহফুজ লোহার রড দিয়ে তাজুল ইসলামের মাথায় সজোরে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
র‍্যাব জানায়, ঘটনার পর থেকেই মাহফুজ পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল থানাধীন পূর্ব পরকোট এলাকার দারুল উলুম মহিউসসুন্নাহ মাদ্রাসার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মোহিত কবীর সেরনিয়াবাত জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাটখিল থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগঞ্জ পৌর বাইপাস সড়ক মরণ ফাঁদ, সাধারণ মানুষের ভোগান্তি

চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন, প্রশাসনিক কার্যক্রম শুরু

যুব অধিকার পরিষদ লক্ষ্মীপুর জেলা কমিটি অনুমোদন, সভাপতি ফারুক ও সম্পাদক মামুন

চন্দ্রগঞ্জে অস্ত্র ও গুলি উদ্ধার, পলাতক আসামিকে ধরতে পুলিশের অভিযান

মালয়েশিয়া ১০তলা ভবন থেকে পড়ে রামগঞ্জের এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

রামগঞ্জে নির্যাতিত গৃহবধূকে দেখতে ইউএনওর সরেজমিন পরিদর্শন, নগদ সহায়তা ও পুনর্বাসনের আশ্বাস

রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা

বিশ্বকাপ খেলা দেখতে নিষেধ করায় রামগঞ্জে স্ত্রীর হাত-পা ভেঙে দিলো পাষণ্ড স্বামী

রাস্তার কাজে অনিয়মের সংবাদ পত্রিকায় প্রকাশের পর কাজ বন্ধ, ৪ জনকে শোকজ

লক্ষ্মীপুরে রাস্তা-ড্রেন সংস্কারে অনিয়মের অভিযোগ, ঠিকাদার বলেন গ্যারান্টি ৩০ বছর

১০

রামগঞ্জে দোকানের সীমানা নিয়ে দুই পক্ষের বিরোধ, ভাড়াটিয়ার দোকানে তালা

১১

লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান অব্যাহত, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

১২

রামগঞ্জে নি’খোঁ’জ মাদ্রাসা ছাত্র সিয়াম: চিন্তায় দিন কাটছে পরিবারের

১৩

রামগঞ্জে প্রান কোম্পানির এস আর সাগরের প্রতারনার শিকার অনেকে

১৪

রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

১৫

লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা

১৬

রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

নিখোঁজের একমাস পরেও সন্ধান মেলেনি রামগঞ্জের রাসেলের 

১৮

রায়পুরে আজ পূজা উদযাপন পরিষদের সম্মেলন ঘিরে সনাতনীদের মাঝে সাজসাজ রব

১৯

প্রধানমন্ত্রী আহত-শহীদ পরিবারকে রাজনৈতিকভাবে ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: হাসনাত আব্দুল্লাহ

২০