banglarmukul
৫ এপ্রিল ২০২৬, ৭:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল ঘিরে সংঘর্ষ: পুলিশসহ আহত ১০, শহরে থমথমে পরিস্থিতি

মাহমুদুর রহমান মনজু :

লক্ষ্মীপুর পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা অমান্য করে মিছিল বের করাকে কেন্দ্র করে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ও ‘জুলাই যোদ্ধা ফোর্স’-এর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (৫ এপ্রিল) বিকালে শহরের চকবাজার এলাকায় সংঘর্ষে পুলিশ সদস্য ও পথচারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আগের দিনের হাতাহাতির ঘটনার প্রতিবাদে এবং পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৫টার দিকে চকবাজার এলাকায় মিছিলের চেষ্টা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। প্রশাসনের জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে সংগঠনের জেলা শাখার মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদের নেতৃত্বে চক মসজিদের সামনে মিছিল বের হয়।


এসময় পাল্টা কর্মসূচি নিয়ে উপস্থিত ‘জুলাই যোদ্ধা ফোর্স’-এর সদস্যরা তাদের ওপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। মুহূর্তেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান।


পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। সংঘর্ষের মাঝখানে পড়ে দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এছাড়া অন্তত ৫ জন পথচারী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহেদ পারভেজ বলেন, “১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও একটি পক্ষ আইন অমান্য করে মিছিল বের করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে।” তিনি আরও জানান, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সন্ধ্যা পর্যন্ত শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জনসাধারণকে অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার এবং সব ধরনের জমায়েত এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। ১৪৪ ধারা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে জেলা প্রশাসন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে রাস্তা-ড্রেন সংস্কারে অনিয়মের অভিযোগ, ঠিকাদার বলেন গ্যারান্টি ৩০ বছর

রামগঞ্জে দোকানের সীমানা নিয়ে দুই পক্ষের বিরোধ, ভাড়াটিয়ার দোকানে তালা

লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান অব্যাহত, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

রামগঞ্জে নি’খোঁ’জ মাদ্রাসা ছাত্র সিয়াম: চিন্তায় দিন কাটছে পরিবারের

রামগঞ্জে প্রান কোম্পানির এস আর সাগরের প্রতারনার শিকার অনেকে

রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা

রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

নিখোঁজের একমাস পরেও সন্ধান মেলেনি রামগঞ্জের রাসেলের 

রায়পুরে আজ পূজা উদযাপন পরিষদের সম্মেলন ঘিরে সনাতনীদের মাঝে সাজসাজ রব

১০

প্রধানমন্ত্রী আহত-শহীদ পরিবারকে রাজনৈতিকভাবে ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১১

রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা, ঋণ ও বৃক্ষের চারা বিতরণ

১২

রায়পুরে ‘মাদক বিক্রিতে বাধা দেওয়ায়’ ছুরিকাঘাত, চিকিৎসাধীন যুবকের মৃত্যু

১৩

রায়পুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৪

রায়পুরে সিফাত পেল ১ লাখ টাকা, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

১৫

রায়পুরের চার খুনে রহস্যের জট কাটেনি চার দিনেও মেলেনি হত্যার মোটিভ, তদন্তে অতীত সম্পর্ক ও পরিচয় গোপনের তথ্য; খতিয়ে দেখা হচ্ছে অন্য কারও সম্পৃক্ততা

১৬

লক্ষ্মীপুরে মাদকের বিরুদ্ধে অভিযানে গ্রেপ্তার ৪

১৭

চারটি কবর, নিঃসঙ্গ কিশোরকে তাড়া করে ফিরছে সেই রক্তাক্ত সকাল

১৮

রায়পুর পৌরসভার বাজেট সভা অনুষ্ঠিত যানজট নিরসন ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বারোপ

১৯

রামগঞ্জে শিক্ষার্থী হত্যা মামলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ আটক ২

২০