banglarmukul
২ এপ্রিল ২০২৬, ৭:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টিনশেডে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে প্রাণ গেল দুই শ্রমিকের

মাহমুদুর রহমান মনজু  :
লক্ষ্মীপুর সদর উপজেলার সুতারগোপ্টা এলাকায় একটি ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ‘এনবিসি ব্রিকস’ নামক ইটভাটার একটি টিনশেড ঘরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরউভতী গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. রুবেল হোসেন (৩০) এবং একই এলাকার বাসিন্দা আলা উদ্দিন (৩৩)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী শ্রমিকদের সূত্রে জানা যায়, রুবেল ও আলা উদ্দিন ইট লোড-আনলোডের কাজ করতেন। দুপুরে কাজ শেষে তারা ভাটাসংলগ্ন একটি টিনশেড ঘরে বিশ্রাম নিতে যান। এ সময় ঘরের চালের সঙ্গে থাকা বিদ্যুতের তার ছিঁড়ে টিনের চাল বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে তারা গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।
নিহত রুবেলের মা রাশেদা বেগম জানান, রুবেল বিয়ের পর শ্বশুরবাড়িতে বসবাস করতেন। তার স্ত্রী ও তিনটি কন্যাসন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনকারী হিসেবে তিনি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। তবে নিহত অপর শ্রমিক আলা উদ্দিনের পরিবারের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার পর নিহতদের মরদেহ কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবুর রহমান তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) হিমেল চাকমা জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহতদের পরিচয় যাচাই-বাছাই চলছে এবং স্বজনদের খোঁজ নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে গাইড ওয়াল না থাকায় সড়ক এখন মরণ ফাঁদ,

লক্ষ্মীপুরে অনিয়ম করা প্রতিষ্ঠানকে দেয়া হলো ৯ কোটি টাকার কাজ

রায়পুরে চাঁপরাশি বাড়ি ঐক্য ফোরামের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ‎

লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

রামগঞ্জে শিক্ষা উপকরণ বিতরণ ও অভিভাবক সমাবেশ

বন্ধুত্ব নষ্ট করতে চাই না, দেখবো দেশের স্বার্থ: পানি সম্পদমন্ত্রী

লক্ষ্মীপুর এলজিইডি অফিসে লুটপাটের উৎসব দুদকের অনুসন্ধান চায় স্থানীয়রা

রামগতিতে ভূমি সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

রায়পুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধ, শালিসির রায় না মেনে সীমানা নির্মাণে বাঁধা দেয়ার চেষ্টা

১০

রায়পুরে জমি নিয়ে বিরোধ, ঘর নির্মাণ ও বেড়া ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা

১১

রায়পুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট অনুষ্ঠিত

১২

রায়পুরে গোল্ডেন জিপিএ-৫ পেল সৌরভ সাহা

১৩

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে নবাগত সিভিল সার্জন

১৪

রায়পুরে ২০৪ পিস ইয়াবাসহ নারী আটক

১৫

রায়পুরে পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা

১৬

কমলনগরে জমিজম  সংক্রান্ত বিরোধের জেরে   পুত্রবধূদের হামলায় বৃদ্ধা শাশুড়ি-ননদ আহত

১৭

বিচিত্র পেশা কুঁচিয়া ধরা কুঁচিয়া শিকার করেই যাদের জীবিকা নির্বাহ

১৮

লক্ষ্মীপুরে ৭ বছরের দুই শিশুকে যৌন নিপিড়নের মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

১৯

রামগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা উপকরণ বিতরণ ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০