banglarmukul
২ এপ্রিল ২০২৬, ৭:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে শহীদ সাব্বিরের পরিবারকে হুমকি: সংবাদ সম্মেলনে নিরাপত্তা ও বিচার দাবি

মাহমুদুর রহমান মনজু :

লক্ষ্মীপুরে জুলাই আন্দোলনে নিহত শহীদ সাব্বিরের পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে শহীদ সাব্বিরের মা মায়া বেগম ও বোন শ্রাবন্তী অভিযোগ করেন, সদর উপজেলার ভবাণীগঞ্জ ইউনিয়নের শরীফপুর গ্রামের তাদের নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে প্রতিপক্ষের লোকজন তাদেরকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছে।
মায়া বেগম বলেন, কোটা বিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের হাতে তার ছেলে সাব্বির নিহত হন। পরবর্তীতে পারিবারিক বিরোধের কারণে তাকে নিজ বাড়ির কবরস্থানে দাফন করতে না পেরে নানার বাড়ির কবরস্থানে দাফন করতে হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, গত ৩১ মার্চ সকালে তাদের সম্পত্তিতে থাকা একটি সুপারি গাছ থেকে ফল পাড়তে গেলে প্রতিপক্ষের লোকজন—বাবুল, ঝর্ণা বেগম, শিলা বেগম ও তৈয়বা খাতুন—দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে সাব্বিরের পিতা আমির হোসেন, মাতা মায়া বেগম ও বোন শ্রাবন্তী গুরুতর আহত হন।
ঘটনার পর সদর থানায় পৃথক অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্তরা এখনও তাদেরকে নিয়মিত হুমকি দিয়ে যাচ্ছে বলে দাবি করেন তিনি। এ অবস্থায় পরিবারটি প্রশাসনের কাছে নিরাপত্তা ও ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি জানিয়েছে।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে জমি নিয়ে বিরোধ, ঘর নির্মাণ ও বেড়া ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা

রায়পুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট অনুষ্ঠিত

রায়পুরে গোল্ডেন জিপিএ-৫ পেল সৌরভ সাহা

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে নবাগত সিভিল সার্জন

রায়পুরে ২০৪ পিস ইয়াবাসহ নারী আটক

রায়পুরে পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা

কমলনগরে জমিজম  সংক্রান্ত বিরোধের জেরে   পুত্রবধূদের হামলায় বৃদ্ধা শাশুড়ি-ননদ আহত

বিচিত্র পেশা কুঁচিয়া ধরা কুঁচিয়া শিকার করেই যাদের জীবিকা নির্বাহ

লক্ষ্মীপুরে ৭ বছরের দুই শিশুকে যৌন নিপিড়নের মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

রামগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা উপকরণ বিতরণ ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামগঞ্জে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

১১

রায়পুরে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে স্কুলছাত্রী গুরুতর আহত

১২

রামগতিতে খাল খননের পর রাস্তা ভাঙনের মুখে, চরম দুর্ভোগে এলাকাবাসী

১৩

যারা স্বাধীনতার সময় বাংলাদেশের বিপক্ষে ছিল, তারা নাসিরুদ্দিন পাটওয়ারীদের মতো বেয়াদবদের সৃষ্টি করেছে: পানিসম্পদমন্ত্রী

১৪

৫ তারিখ এ জাতীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ              …. পানিসম্পদ মন্ত্রী এ্যানি

১৫

রামগঞ্জে বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল, দল থেকে অব্যাহতি

১৬

লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা

১৭

একদল নিয়ে যায়, আরেকদল নিয়ে আসে  মেঘনার চরে চোর-ডাকাতের তান্ডব, দিশেহারা গরু-মহিষ মালিকরা!

১৮

লক্ষ্মীপুরের রামগতিতে ইজারাদারের কাছে ঘাট হস্তান্তর

১৯

প্রবাসীর বসতঘরের তালা ভেঙে মালামাল লুট, মামলা নিচ্ছে না পুলিশ

২০