banglarmukul
৩১ মার্চ ২০২৬, ৯:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রায়পুরে গাঁজা চাষ ও মাদক ব্যবসা: মাদক ব্যবসায়ী গ্রেফতার, গাঁজা ও চারা জব্দ

স্টাফ রিপোর্টার :

লক্ষ্মীপুরের রায়পুরে গাঁজা চাষের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে গাঁজা ও গাঁজা গাছের চারা জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন জয়নাল আবেদীন (৬০), পিতা মৃত ওজিউল্লাহ। তিনি রায়পুর উপজেলার ৪ নং সোনাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের রাখালিয়া (আজগর আলী বেপারী বাড়ি) এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর থানা পুলিশের একটি মোবাইল টিম রাখালিয়া বাজার জামে মসজিদ সংলগ্ন একটি পুকুরপাড়ে অভিযান চালায়। এ সময় সবজি চাষের আড়ালে রোপণ করা ১৮টি গাঁজা গাছ (উচ্চতা আনুমানিক ৬ থেকে ১৮ ইঞ্চি) জব্দ করা হয়।

পরবর্তীতে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে জয়নাল আবেদীনকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ ও তার ব্যবহৃত স্টোররুমে তল্লাশি চালিয়ে সাদা শপিং ব্যাগে রাখা ৫০০ গ্রাম গাঁজা এবং সাদা পলিথিনে কাগজে মোড়ানো ৫৫ পুড়িয়া গাঁজা (মোট ১০০ গ্রাম) উদ্ধার করা হয়।

স্থানীয় দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায়, জয়নাল আবেদীন রাখালিয়া বাজার জামে মসজিদের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। পরিষ্কার-পরিচ্ছন্নতার সরঞ্জাম রাখার জন্য তাকে একটি ছোট স্টোররুম দেওয়া হয়েছিল। ওই স্টোররুমের পাশের পরিত্যক্ত জায়গায় সবজি চাষের আড়ালে তিনি গাঁজার চারা রোপণ করেন।

পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন।

রায়পুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর অধীনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন নিশান

রামগঞ্জে শিক্ষার মান উন্নয়ন ও একাডেমিক ভবন উদ্বোধন

রামগঞ্জে মাদকবিরোধী সমাবেশ, র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

হোটেল দখলচেষ্টা লক্ষ্মীপুরে বিএনপি নেতাসহ ৬ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

রামগঞ্জ থানার জন্য নতুন ডাবল কেবিন পিকআপ গাড়ি

মাদকাসক্ত যুবকের আগুনে পুড়ল ১৭ পরিবারের স্বপ্ন

রামগঞ্জে মাদকবিরোধী র‍্যালি, পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নীলফামারীতে পুলিশ সদস্যদের দিকনির্দেশনা দেন রেঞ্জ ডিআইজি মাবুদ

রায়পুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুরু

১ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক ছুঁলেন রামগঞ্জের গণমাধ্যমকর্মী মাহফুজ পাটওয়ারী

১০

রামগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

১১

রায়পুরে সন্ত্রাসবিরোধী অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১২

লক্ষ্মীপুরে ১৬ পিস ইয়াবাসহ মহিউদ্দিন গ্রেপ্তার

১৩

রামগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পতাকা উত্তোলন, বেলুন-পায়রা উড্ডয়ন, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি পালন

১৪

লক্ষ্মীপুর-নোয়াখালী চার লেন সড়কে নির্মাণ দূর্ভোগ ধুলায় ধূসর সড়ক, বৃষ্টিতে খানাখন্দে জলাবদ্ধতা: স্বাস্থ্যঝুঁকিতে পথচারী-যাত্রী

১৫

রায়পুরে ৩৫ লাখ টাকার স্বর্ণ চুরি, দুই কিশোর গ্রেপ্তার

১৬

রায়পুরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের সমাপনী ও সনদপত্র বিতরণ

১৭

লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার

১৮

কমলনগরে হুইপের বাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী

১৯

মামলার ভয়ে মুখ খুলছেনা বাড়ির ৩৫ পরিবার রামগঞ্জে পুত্রবধূর ভয়ে আতঙ্কে ৭৫ বছরের বৃদ্ধা রেজিয়া

২০