banglarmukul
৩০ মার্চ ২০২৬, ৯:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশাল সদর উপজেলায় ২ অবৈধ ইটভাটায় অভিযান চিমনি ধ্বংস ও জরিমানা

​বরিশাল প্রতিনিধি :

বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে একটি ইটভাটাকে দেড় লক্ষ টাকা জরিমানা করার পাশাপাশি দুটিরই ড্রাম চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং বিপুল পরিমাণ কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।

​সোমবার (৩০ মার্চ) দুপুরে বরিশাল বিভাগীয় ও জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী চরকাউয়া এলাকার ‘মেসার্স ফাইভ স্টার ব্রিকস’-কে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ফায়ার সার্ভিসের সহায়তায় ভাটার অবৈধ ড্রাম চিমনি ভেঙে দেওয়া হয় এবং পানি দিয়ে কাঁচা ইট নষ্ট করা হয়।

​অন্যদিকে, মেসার্স লুনা ব্রিকসে অভিযানকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মালিক ও ম্যানেজার পালিয়ে যান। ওই ভাটায় অবৈধভাবে পাঁজা তৈরি করে ইট পোড়ানো হচ্ছিল। এর আগে গত ডিসেম্বর মাসেও এই ভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা ও চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। আজকের অভিযানে পুনরায় তাদের অবৈধ কাঁচা ইট ধ্বংস করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন সাংবাদিকদের জানান, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

​পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন জানান, মেসার্স ফাইভ স্টার ব্রিকস কর্তৃপক্ষকে আগামী ৭ দিনের মধ্যে তাদের সকল অবৈধ কার্যক্রম বন্ধ ও স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা এ মর্মে মুচলেকা প্রদান করেছে। তিনি আরও বলেন, আমরা কাউকে বিন্দু মাত্র ছাড় দিবো না, পরিবেশ রক্ষায় এই অভিযান চলমান থাকবে।

​অভিযানে পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন নিশান

রামগঞ্জে শিক্ষার মান উন্নয়ন ও একাডেমিক ভবন উদ্বোধন

রামগঞ্জে মাদকবিরোধী সমাবেশ, র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

হোটেল দখলচেষ্টা লক্ষ্মীপুরে বিএনপি নেতাসহ ৬ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

রামগঞ্জ থানার জন্য নতুন ডাবল কেবিন পিকআপ গাড়ি

মাদকাসক্ত যুবকের আগুনে পুড়ল ১৭ পরিবারের স্বপ্ন

রামগঞ্জে মাদকবিরোধী র‍্যালি, পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নীলফামারীতে পুলিশ সদস্যদের দিকনির্দেশনা দেন রেঞ্জ ডিআইজি মাবুদ

রায়পুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুরু

১ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক ছুঁলেন রামগঞ্জের গণমাধ্যমকর্মী মাহফুজ পাটওয়ারী

১০

রামগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

১১

রায়পুরে সন্ত্রাসবিরোধী অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১২

লক্ষ্মীপুরে ১৬ পিস ইয়াবাসহ মহিউদ্দিন গ্রেপ্তার

১৩

রামগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পতাকা উত্তোলন, বেলুন-পায়রা উড্ডয়ন, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি পালন

১৪

লক্ষ্মীপুর-নোয়াখালী চার লেন সড়কে নির্মাণ দূর্ভোগ ধুলায় ধূসর সড়ক, বৃষ্টিতে খানাখন্দে জলাবদ্ধতা: স্বাস্থ্যঝুঁকিতে পথচারী-যাত্রী

১৫

রায়পুরে ৩৫ লাখ টাকার স্বর্ণ চুরি, দুই কিশোর গ্রেপ্তার

১৬

রায়পুরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের সমাপনী ও সনদপত্র বিতরণ

১৭

লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার

১৮

কমলনগরে হুইপের বাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী

১৯

মামলার ভয়ে মুখ খুলছেনা বাড়ির ৩৫ পরিবার রামগঞ্জে পুত্রবধূর ভয়ে আতঙ্কে ৭৫ বছরের বৃদ্ধা রেজিয়া

২০