banglarmukul
২৬ মার্চ ২০২৬, ৮:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে মৎস্য খামারে সাফল্যের গল্প: নারী উদ্যোক্তা সালেহা বেগম বকুলের উদ্যোগে সম্ভাবনার নতুন দিগন্ত

মাহমুদুর রহমান মনজু :

লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের সোনাপুর গ্রামে নারী উদ্যোক্তা সালেহা বেগম বকুলের উদ্যোগে গড়ে উঠেছে “মেসার্স সালেহা মৎস্য খামার”, যা এখন স্থানীয় পর্যায়ে এক অনুকরণীয় সফলতার উদাহরণ হিসেবে পরিচিতি পেয়েছে। গত আট বছর ধরে খামারটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন তার ছোট ভগ্নিপতি ডা. খোরশেদ আলম।
সরেজমিনে জানা যায়, ২০১৯ সালে সালেহা বেগম বকুলের আর্থিক সহায়তা ও অনুপ্রেরণায় ডা. খোরশেদ আলমের তত্ত্বাবধানে দুটি পুকুরে মাছ চাষ শুরু হয়। শুরুতে পারিবারিক চাহিদা পূরণের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হলেও ধীরে ধীরে এটি বাণিজ্যিকভাবে লাভজনক খাতে রূপ নেয়।


বর্তমানে খামারটিতে রুই, কাতলা, পাঙ্গাস, তেলাপিয়া, সিলভার কার্প, মৃগেল ও সরপুঁটি সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হচ্ছে। সফলতার ধারাবাহিকতায় পুকুরের সংখ্যা বৃদ্ধি পেয়ে বর্তমানে চারটিতে উন্নীত হয়েছে এবং বাণিজ্যিকভাবে মাছ উৎপাদন অব্যাহত রয়েছে।
ডা. খোরশেদ আলম জানান, প্রথমদিকে পারিবারিক চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত মাছ স্থানীয়দের মাঝে সরবরাহ করা হতো। পরবর্তীতে বাজারজাতকরণের মাধ্যমে আয় বৃদ্ধি পায়। তিনি বলেন, ২০২৪ ও ২০২৫ সালে মাছ বিক্রি করে প্রায় ২২ লাখ টাকা আয় হয়েছে, যার মধ্যে মাছের খাদ্য, মোটর স্থাপন, শ্যালো মেশিনে পানি উত্তোলন এবং আধুনিক অক্সিজেন সরবরাহ ব্যবস্থাসহ বিভিন্ন খাতে প্রায় ১১ লাখ টাকা ব্যয় হয়েছে।
তিনি আরও জানান, লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন খামারটি পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেছেন এবং ভবিষ্যতে যেকোনো সমস্যায় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
খামারের অগ্রগতির পেছনে নারী উদ্যোক্তা সালেহা বেগম বকুলের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, তার সহযোগিতা ও অনুপ্রেরণাই এই সফলতার মূল চালিকাশক্তি। বর্তমানে পরিবারের সদস্যদের নিয়ে নিজস্ব তত্ত্বাবধানে খামার পরিচালনা করা হচ্ছে। বাজারের উচ্চমূল্যের খাদ্যের পরিবর্তে নিজস্বভাবে নির্ভেজাল ও হালাল উপাদানে মাছের খাদ্য প্রস্তুত করা হচ্ছে, যা ব্যয় কমাতে সহায়ক।
ভবিষ্যতে আরও পুকুর ও জলাশয় যুক্ত করে খামারের পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। এই উদ্যোগ ইতোমধ্যে এলাকায় আগ্রহী উদ্যোক্তাদের জন্য একটি অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে রাস্তা-ড্রেন সংস্কারে অনিয়মের অভিযোগ, ঠিকাদার বলেন গ্যারান্টি ৩০ বছর

রামগঞ্জে দোকানের সীমানা নিয়ে দুই পক্ষের বিরোধ, ভাড়াটিয়ার দোকানে তালা

লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান অব্যাহত, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

রামগঞ্জে নি’খোঁ’জ মাদ্রাসা ছাত্র সিয়াম: চিন্তায় দিন কাটছে পরিবারের

রামগঞ্জে প্রান কোম্পানির এস আর সাগরের প্রতারনার শিকার অনেকে

রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা

রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

নিখোঁজের একমাস পরেও সন্ধান মেলেনি রামগঞ্জের রাসেলের 

রায়পুরে আজ পূজা উদযাপন পরিষদের সম্মেলন ঘিরে সনাতনীদের মাঝে সাজসাজ রব

১০

প্রধানমন্ত্রী আহত-শহীদ পরিবারকে রাজনৈতিকভাবে ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১১

রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা, ঋণ ও বৃক্ষের চারা বিতরণ

১২

রায়পুরে ‘মাদক বিক্রিতে বাধা দেওয়ায়’ ছুরিকাঘাত, চিকিৎসাধীন যুবকের মৃত্যু

১৩

রায়পুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৪

রায়পুরে সিফাত পেল ১ লাখ টাকা, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

১৫

রায়পুরের চার খুনে রহস্যের জট কাটেনি চার দিনেও মেলেনি হত্যার মোটিভ, তদন্তে অতীত সম্পর্ক ও পরিচয় গোপনের তথ্য; খতিয়ে দেখা হচ্ছে অন্য কারও সম্পৃক্ততা

১৬

লক্ষ্মীপুরে মাদকের বিরুদ্ধে অভিযানে গ্রেপ্তার ৪

১৭

চারটি কবর, নিঃসঙ্গ কিশোরকে তাড়া করে ফিরছে সেই রক্তাক্ত সকাল

১৮

রায়পুর পৌরসভার বাজেট সভা অনুষ্ঠিত যানজট নিরসন ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বারোপ

১৯

রামগঞ্জে শিক্ষার্থী হত্যা মামলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ আটক ২

২০