banglarmukul
২৫ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেড় মাস পর রায়পুরে অটোরিকশা চালক সোহাগ হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ১

মাহমুদুর রহমান মনজু :

লক্ষ্মীপুরের রায়পুরে অটোরিকশা চালক সোহাগ হোসেন (২৭) হত্যাকাণ্ডের প্রায় দেড় মাস পর চাঞ্চল্যকর এই ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
মঙ্গলবার (২৪ মার্চ) রাতে মুন্সিগঞ্জ সদর এলাকা থেকে এ হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি মো. শাহীন (২৬)কে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১১, সিপিসি-৩ (নোয়াখালী) এবং সিপিসি-১ (নারায়ণগঞ্জ)-এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত শাহীন লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার রাখালিয়া এলাকার মো. আবুল কাশেমের ছেলে।

গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন চলাকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন সোহাগ হোসেন। তিনি ভোটারদের ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন। ওইদিন রাত ১১টার পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং এরপর তিনি নিখোঁজ হন।
নিখোঁজের দুই দিন পর, ১৪ ফেব্রুয়ারি সকালে রায়পুর থানার সোনাপুর ইউনিয়নের একটি কলাবাগান থেকে বালুর নিচে চাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে মাথায় রক্তাক্ত আঘাত এবং গলায় হুডির ফিতা দিয়ে ফাঁসের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি শুরুতে সম্পূর্ণ ক্লুলেস হওয়ায় আসামিদের শনাক্ত করা ছিল বড় চ্যালেঞ্জ। পরে র‍্যাব-১১ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ায়। দীর্ঘ এক মাসেরও বেশি সময় তথ্য-প্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে অবশেষে শাহীনের অবস্থান শনাক্ত করা হয়।
মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে মুন্সিগঞ্জের গণকপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাব সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহীন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় (নারায়ণগঞ্জ সদর থানা হয়ে রায়পুর থানা) হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুর পৌরসভার বাজেট সভা অনুষ্ঠিত যানজট নিরসন ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বারোপ

রামগঞ্জে শিক্ষার্থী হত্যা মামলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ আটক ২

শয্যা সংকটে মেঝেতে রোগী, ৫০ শয্যার হাসপাতালে ১২০ ভর্তি; ১০১ শয্যায় উন্নীতের দাবি

৪০ বছর বয়সেও জাদুকরী হ্যাটট্রিক! 🇦🇷 Lionel Messi destroys Algeria in World Cup 2026!

রায়পুরে পল্লীমঙ্গল কর্মসূচির বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন পাঁচ শতাধিক রোগী

রায়পুরে বোরো ধানের ক্লাস্টারে AWD প্রযুক্তির সফলতা, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ

রায়পুরে বেকার যুবকদের জন্য বিনামূল্যে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ শুরু

রায়পুরে খাল উদ্ধার অভিযান: ৬১ স্থাপনা উচ্ছেদ, এবার কি মিলবে স্থায়ী সমাধান?

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ হানিফ মুরাদ

মাত্র ৬ বছরে বিপুল সম্পদ অর্জন হারুনের, প্রতিবেশীর জমি দখলে নিয়ে করলেন ঘর

১০

রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার

১১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কমলনগরের প্রবাসী যুবক নিহত

১২

রায়পুরে খাল পুন: খননে চাঁদাবাজির অভিযোগ

১৩

রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

১৪

লক্ষ্মীপুরে পৃথক অভিযানে দুই বন্দুক ও কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার ২

১৫

রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১৬

প্রভাবশালীদের ‘অনিয়মের’ বিরুদ্ধে ফেসবুকে মন্তব্য করায় এনসিপি নেতাকে মারধর, উল্টো মামলা

১৭

রায়পুরে অবৈধ মেলায় অভিযানে গ্রেপ্তার ২, এক লক্ষ টাকা জরিমানা

১৮

রামগতির চর আব্দুল্লাহতে ঘুরতে গিয়ে ঝড়ে আটকা দেড়শতাধিক পর্যটক

১৯

রায়পুরে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছার পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

২০