banglarmukul
২২ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদের আনন্দ সবার ঘরে: লক্ষ্মীপুরে অসহায়দের মাঝে ‘সারা বাংলা ৮৮ প্যানেল’-এর উপহার বিতরণ

মাহমুদুর রহমান মনজু :

মানবতা ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ‘সারা বাংলা ৮৮ লক্ষ্মীপুর জেলা প্যানেল’। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সংগঠনটি গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে সমাজে এক অনন্য মানবিক বার্তা ছড়িয়ে দিয়েছে।


ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভাগাভাগি করে নেওয়ার সুখ। সেই চেতনা থেকেই সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে এসেছে সংগঠনটির সদস্যরা। নিজেদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে এসে তারা প্রমাণ করেছেন—সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই প্রকৃত আনন্দের জন্ম হয়।


অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলা কো-অর্ডিনেটর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে সাবেক কো-অর্ডিনেটর কৃষ্ণ চন্দ্র দাস, উপদেষ্টা মোফাজ্জল হোসেন রনি, ইউসুফ মাস্টার, নাজনীনসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রায় ৪০টি পরিবারের মাঝে সেমাই, চিনি, দুধ, নুডুলস ও পোলাওর চালসহ বিভিন্ন ঈদ উপহার বিতরণ করা হয়।
এ কার্যক্রমে লক্ষ্মীপুর জেলার প্রায় পাঁচ শতাধিক সুবিধাভোগী ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে এই মহতী উদ্যোগকে সফল করে তোলেন।


সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ ইমন বলেন, “প্রতিবছর আমরা ৮৮ জন বন্ধু মিলে নিজেদের অর্থায়নে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ঈদের আনন্দ যেন সবার ঘরে পৌঁছে—এই লক্ষ্য নিয়েই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।”
তিনি আরও জানান, সারা বাংলা ৮৮ প্যানেলের সংগঠক নোমান ফাতেমি, অ্যাডভোকেট জাকির হোসেন, টি.ও. সুজন, জাহিদসহ সকল সদস্যদের আন্তরিক সহযোগিতা ও অনুপ্রেরণায় প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজান ২০২৬ উপলক্ষে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
স্থানীয়রা মনে করেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্লক সড়কে সহজ হলো গ্রামীণ চলাচল, লক্ষ্মীপুরে বাড়ছে মানুষের স্বস্তি

ধর্মীয় সম্প্রীতির বন্ধনে শেষ বিদায়—সোনাপুরে প্রিয় শিক্ষক রবীন্দ্র চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

প্রশাসনের কড়াকড়ি নজরদারিতে লক্ষ্মীপুরে তেল বিতরণে শৃঙ্খলা, স্বস্তি ফিরেছে জনজীবনে

রায়পুরে বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব পালিত

কুষ্টিয়ার ‘সানপাপড়ি’ লক্ষ্মীপুরে জনপ্রিয়, স্বাদে মুগ্ধ ক্রেতারা

ফায়দাবাদ আছগারুল উলুম আলিম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছেলে-সহ তিনজনকে কুপিয়ে জখমের পর সাবেক পুলিশ সদস্যের আত্মহত্যা, লক্ষ্মীপুরে চাঞ্চল্য

জমি বিরোধ থেকে নারী হেনস্তা, ভিডিও ভাইরাল: লক্ষ্মীপুরে মেয়র প্রার্থী আফতাব উদ্দিন ভূঁইয়া কারাগারে

জমি বিরোধ ঘিরে উত্তেজনা, ছাত্রদল নেতাকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

রায়পুর থানা পুলিশের অভিযানে লুণ্ঠিত স্বর্ণসহ আটক ২

১০

লক্ষ্মীপুরে কারারুদ্ধ পিতার সাথে ৫দিন বয়সী মৃত শিশুর নির্বাক সাক্ষাৎ

১১

মিথ্যা মামলার জালে কৃষক পরিবার: লক্ষ্মীপুরে দম্পতির বিরুদ্ধে হয়রানির বিস্ফোরক অভিযোগ

১২

লক্ষ্মীপুরে জমি বিরোধে নিষ্ঠুর হামলা: অন্তঃসত্ত্বা ভাবিকে লাথি, মৃত সন্তান প্রসব

১৩

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে ‘গায়েবি’ লুটপাটের মামলা ও হয়রানির অভিযোগ

১৪

সাংবাদিকের উপর হামলার পর চাকু নিয়ে থানায় হাজির যুবক, আটক

১৫

লক্ষ্মীপুরে স্বাস্থ্য সহকারী নূরুল আলম রূপকের ইন্তেকাল: জানাজা সম্পন্ন ও গভীর শোক প্রকাশ

১৬

প্রেমের ফাঁদে ডেকে জিম্মি করে চাঁদাবাজি: লক্ষ্মীপুরে চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৭

১৩ বছরে মানবিকতার দৃষ্টান্ত: নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৮

সূর্যমুখীর সোনালি হাসিতে বদলে যাচ্ছে লক্ষ্মীপুর, কৃষকের ঘরে ফিরছে সমৃদ্ধি

১৯

জমি বিরোধে তাজুল হত্যা: প্রধান আসামি মাহফুজ চাটখিল থেকে গ্রেফতার

২০