banglarmukul
১৯ মার্চ ২০২৬, ৪:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে ঝড়ে ভেঙে পড়া গাছে মোটরসাইকেলের ধাক্কা, যুবকের মৃত্যু

মাহমুদুর রহমান মনজু :

লক্ষ্মীপুরে প্রচণ্ড ঝড়ে সড়কের ওপর ভেঙে পড়া গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মনোহরী দাস (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ কলেজের সামনে লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনোহরী দাস কমলনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নের কর্মজীত সাধুর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনোহরী লক্ষ্মীপুর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ শুরু হওয়া প্রচণ্ড ঝড়ে সড়কের ওপর একটি গাছ ভেঙে পড়ে। অন্ধকারে সেটি দেখতে না পেয়ে তার মোটরসাইকেল গাছটির সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সময় তিনি মোটরসাইকেলে একাই ছিলেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, ঝড়ের কারণে সড়কের ওপর গাছ ভেঙে পড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ বর্তমানে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে হারুনুর রশিদের জানাজায় জনস্রোত

১

সাবেক এমপি হারুনুর রশিদের মৃত্যু, রায়পুরে শোকের ছায়া

২

রায়পুরে শ্যামা পূজায় বিনা মূল্যে চিকিৎসাসেবা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

৩

রায়পুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলোচনা সভা, শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৪

রায়পুরে ডাকাতিয়া নদীর জোয়ার-ভাটা বন্ধে মাছ বিলুপ্তির পথে, ব্যাহত হচ্ছে জীবিকা ও স্বাভাবিক জীবনযাত্রা

৫

ভালো থেকো

৬

গাছ কেটে ঘর নির্মাণ, বাধা দেওয়ায় ৫ নারীকে মারধর

৭

রায়পুরে সড়ক-ড্রেন নির্মাণে ধীরগতি, মাটি ও গর্তে দুর্ভোগে পথচারীরা

৮

রায়পুরে আ.লীগ নেতা রাসেল আদালত চত্বর থেকে ডিবি পুলিশের হাতে আটক

৯

রায়পুরে অভিযানের পরও থামছে না অভৈধ বালু উত্তোলন ।। রাজনৈতিক বৈরিতা ভুলে সমন্বয়ের অভিযোগ

১০

রায়পুর বাজারে যানজট নিরসনে হকার উচ্ছেদে পৌরসভার উদ্যোগ

১১

রায়পুরে স্বর্ণের দোকানে ভাঙচুরের অভিযোগ, তিন নারী থানায়

১২

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লক্ষীপুরে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত, ছেলে গুরুতর আহত

১৩

রামগঞ্জে বাসচাপায় আলিম উত্তীর্ণ শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ,মানববন্ধন

১৪

রামগঞ্জের কাঞ্চনপুর দরগাহ শরিফে ২৬ নভেম্বর ১১ই অগ্রহায়ণ ৬৬৭তম বার্ষিক ওরশ মোবারক

১৫

এইচএসসি ফলাফলে লক্ষ্মীপুর জেলায় প্রথম রায়পুরের কাজী ফারুকী কলেজ

১৬

শ্রী শ্রী রক্ষাকালী মন্দির কমপ্লেক্সের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা, অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রামগঞ্জ মডেল কলেজে সর্বোচ্চ নম্বর ১১৫৯ নম্বর পেয়ে জিপিএ-৫ পেলেন জান্নাতুল ফেরদাউস

১৮

নেপথ্যে নির্বাহী প্রকৌশলী লক্ষ্মীপুর-রামগতি সড়কের দেড়শ কোটি টাকার কাজ যুবলীগ নেতার কব্জায়

১৯

অভিমানী

২০