banglarmukul
১৮ মার্চ ২০২৬, ৭:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিবন্ধীদের আত্মবিশ্বাস ফেরাতে সমাজকেই এগিয়ে আসতে হবে : ইউএনও

প্রদীপ কুমার রায় :

‘প্রতিবন্ধীদের আত্মবিশ্বাস ফেরাতে সমাজকেই এগিয়ে আসতে হবে।’ বুধবার (১৮ মার্চ) লক্ষ্মীপুরের রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার আয়োজনে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ছাগল, হুইলচেয়ার ও চিকিৎসা সহায়তায় নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার। তিনি আরও বলেন, প্রতিবন্ধী ও প্রবীণ মানুষদের উন্নয়নে শুধু সরকারি সহায়তা যথেষ্ট নয়। সমাজের বিত্তবান, দানশীল ও মানবিক মানুষদেরও এগিয়ে আসতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই এই জনগোষ্ঠীর জন্য টেকসই ও নিরাপদ জীবিকায়নের সুযোগ সৃষ্টি করা সম্ভব। তিনি বলেন, প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার অতীত কার্যক্রম পর্যালোচনা করলে স্পষ্ট হয়, তাদের ব্যতিক্রমী উদ্যোগ সমাজের প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনে বাস্তব পরিবর্তন আনছে। শুধু দান বা সহায়তা নয়, এ ধরনের উদ্যোগ একজন প্রতিবন্ধী মানুষের জীবনে নতুন করে বাঁচার সাহস জোগায়, স্বাবলম্বী হওয়ার পথ খুলে দেয় এবং সমাজে সম্মানের সঙ্গে দাঁড়ানোর শক্তি তৈরি করে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বণিক সমিতির সভাপতি ও সংস্থার উপদেষ্টা সাইফুল ইসলাম মুরাদ, অ্যাডভোকেট আবুল খায়ের, সাবেক কাউন্সিলর মাহীন ভূঁইয়া, সংস্থার লাইফ মেম্বার বিশিষ্ট ব্যবসায়ী রাকিব পাটোয়ারী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব সোহাগ মিজি।

সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম রিংকু বলেন, প্রবীণ ও প্রতিবন্ধী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে সংস্থাটি নিয়মিত ফিজিওথেরাপি স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য ক্যাম্প, সহায়ক উপকরণ বিতরণ, জীবিকায়ন সহায়তা, ছাগল বিতরণ, সচেতনতামূলক দিবস পালন ও উঠান বৈঠকসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি জানান, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ভবিষ্যতে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের আয়বর্ধক কাজে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। আলোচনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সংস্থার থেরাপি সেন্টার পরিদর্শন করেন। পরে ৬ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ছাগল, ১ জনকে একটি হুইলচেয়ার এবং ১ জনকে চিকিৎসা বাবদ নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
স্থানীয়দের মতে, এমন উদ্যোগ প্রতিবন্ধী মানুষের প্রতি সমাজের দায়িত্ববোধকে নতুন করে স্মরণ করিয়ে দেয়। সহানুভূতির পাশাপাশি টেকসই পুনর্বাসনের উদ্যোগই পারে তাদের জীবনযুদ্ধকে কিছুটা সহজ করতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ৪৫০ পিস ইয়াবা ও ৯৪ হাজার টাকা উদ্ধার, সাবেক ইউপি সদস্যসহ আটক ২

নিউইয়র্কে চন্দ্রপাড়ার জাকেরদের মিলনমেলা: মানবসেবা ও আধ্যাত্মিকতার আহ্বান

রামগঞ্জে ৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ৭০ বছর বয়সের বৃদ্ধ গ্রেফতার

রামগঞ্জ পৌর বাইপাস সড়ক মরণ ফাঁদ, সাধারণ মানুষের ভোগান্তি

চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন, প্রশাসনিক কার্যক্রম শুরু

যুব অধিকার পরিষদ লক্ষ্মীপুর জেলা কমিটি অনুমোদন, সভাপতি ফারুক ও সম্পাদক মামুন

চন্দ্রগঞ্জে অস্ত্র ও গুলি উদ্ধার, পলাতক আসামিকে ধরতে পুলিশের অভিযান

মালয়েশিয়া ১০তলা ভবন থেকে পড়ে রামগঞ্জের এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

রামগঞ্জে নির্যাতিত গৃহবধূকে দেখতে ইউএনওর সরেজমিন পরিদর্শন, নগদ সহায়তা ও পুনর্বাসনের আশ্বাস

১০

রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা

১১

বিশ্বকাপ খেলা দেখতে নিষেধ করায় রামগঞ্জে স্ত্রীর হাত-পা ভেঙে দিলো পাষণ্ড স্বামী

১২

রাস্তার কাজে অনিয়মের সংবাদ পত্রিকায় প্রকাশের পর কাজ বন্ধ, ৪ জনকে শোকজ

১৩

লক্ষ্মীপুরে রাস্তা-ড্রেন সংস্কারে অনিয়মের অভিযোগ, ঠিকাদার বলেন গ্যারান্টি ৩০ বছর

১৪

রামগঞ্জে দোকানের সীমানা নিয়ে দুই পক্ষের বিরোধ, ভাড়াটিয়ার দোকানে তালা

১৫

লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান অব্যাহত, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

১৬

রামগঞ্জে নি’খোঁ’জ মাদ্রাসা ছাত্র সিয়াম: চিন্তায় দিন কাটছে পরিবারের

১৭

রামগঞ্জে প্রান কোম্পানির এস আর সাগরের প্রতারনার শিকার অনেকে

১৮

রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

১৯

লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা

২০