banglarmukul
১৬ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে নন্দন ফাউন্ডেশনের ব্যতিক্রমী ইফতার ও দোয়া মাহফিল

মাহমুদুর রহমান মনজু :

জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন নন্দন ফাউন্ডেশন-এর উদ্যোগে লক্ষ্মীপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুরে অবস্থিত নন্দন অটিজম অ্যান্ড এনডিডি স্কুল ভোকেশনাল ও থেরাপি সেন্টারের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, তাদের অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার সম্মানিত ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।


ইফতারের আগে বিশেষ মোনাজাতের মাধ্যমে শিশুদের সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যাপক প্রফেসর মাহবুবে এলাহী সানি, লক্ষ্মীপুর শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মোবারক হোসেন, লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসার চেয়ারম্যান মাওলানা জসিম উদ্দিন, বিশিষ্ট সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, লক্ষ্মীপুর সরকারি কলেজের গ্রন্থাগার প্রধান সাজ্জাদুল ইসলাম, মিডিয়া ব্যক্তিত্ব ও ধর্মীয় আলোচক মাওলানা নজরুল ইসলাম আশরাফী, সাবেক সেনা সদস্য মোহাম্মদ স্বপন এবং নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজু আহমেদসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন নন্দন ফাউন্ডেশনের সভাপতি রাজন মোল্লা, সহ-সভাপতি ফারুক হোসেন পারভেজ, সাধারণ সম্পাদক সোহেল রানা হিরু, সাবেক অর্থ সম্পাদক এ. আর. স্বাধীন, নন্দন মুক্ত রোভার স্কাউট গ্রুপের সিনিয়র লিডার সাবিব আহমেদ ও অর্ণব ফেরদৌস, লক্ষ্মীপুর নন্দন অটিজম অ্যান্ড এনডিডি স্কুলের সিনিয়র শিক্ষক ও ইনচার্জ নাজনীন আক্তার এবং শিক্ষক পলি আক্তার প্রমুখ।
আয়োজকরা জানান, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সমাজের সহমর্মিতা, ভালোবাসা ও সচেতনতা বৃদ্ধি করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিশুদের সঙ্গে সময় কাটান এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
পরিশেষে অংশগ্রহণকারীদের মাঝে ইফতার পরিবেশন করা হয় এবং এক আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুর মেঘনা রোডের বেহাল দশা, দুর্ভোগে শিক্ষার্থী ও সাধারণ মানুষ

নজরুলের লক্ষ্মীপুর আগমনের শতবর্ষ উপলক্ষে সাহিত্য সংসদের সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠান

রামগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কয়েক দিন ধরে তরুণী প্রেমিকার অবস্থান

দাতব্য প্রতিষ্ঠানের নামে বিভিন্ন সংস্থার টাকায় ‘কোটিপতি’ জাহাঙ্গীর!

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রবাসীকে হত্যাচেষ্টা, থানায় মামলা

রামগঞ্জে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে দুই সহস্রাধিক ব্যাটারিচালিত অটোরিকশা

রায়পুরে গাইড ওয়াল না থাকায় সড়ক এখন মরণ ফাঁদ,

লক্ষ্মীপুরে অনিয়ম করা প্রতিষ্ঠানকে দেয়া হলো ৯ কোটি টাকার কাজ

রায়পুরে চাঁপরাশি বাড়ি ঐক্য ফোরামের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ‎

লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

১০

রামগঞ্জে শিক্ষা উপকরণ বিতরণ ও অভিভাবক সমাবেশ

১১

বন্ধুত্ব নষ্ট করতে চাই না, দেখবো দেশের স্বার্থ: পানি সম্পদমন্ত্রী

১২

লক্ষ্মীপুর এলজিইডি অফিসে লুটপাটের উৎসব দুদকের অনুসন্ধান চায় স্থানীয়রা

১৩

রামগতিতে ভূমি সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

১৪

রায়পুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

১৫

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধ, শালিসির রায় না মেনে সীমানা নির্মাণে বাঁধা দেয়ার চেষ্টা

১৬

রায়পুরে জমি নিয়ে বিরোধ, ঘর নির্মাণ ও বেড়া ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা

১৭

রায়পুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট অনুষ্ঠিত

১৮

রায়পুরে গোল্ডেন জিপিএ-৫ পেল সৌরভ সাহা

১৯

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে নবাগত সিভিল সার্জন

২০