banglarmukul
১৬ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরের কুশাখালীতে গৃহকর্তাকে বেঁধে ৬০ লাখ টাকার মালামাল লুটপাট, গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়ন এলাকায় একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে লুণ্ঠিত মালামালের বড় একটি অংশ—২৬ লাখ টাকা সমমূল্যের সোনা এবং নগদ ৩ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ডাকাতিতে সরাসরি অংশ নেওয়া দুইজন এবং লুণ্ঠিত স্বর্ণ কেনাবেচার সঙ্গে জড়িত তিনজন স্বর্ণ ব্যবসায়ী রয়েছেন।

জানা গেছে, গত ৯ মার্চ দিবাগত রাত আনুমানিক ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে চন্দ্রগঞ্জ থানাধীন কুশাখালী ইউনিয়নের একটি একতলা ভবনে ৭-৮ জনের একটি ডাকাত দল হানা দেয়। ডাকাতরা গৃহকর্তাকে জিম্মি করে বাড়ি থেকে ২৯ ভরি ৬ আনা ওজনের স্বর্ণালঙ্কার, নগদ ১ লাখ টাকা এবং একটি মোবাইল ফোন লুটে নেয়। যার মোট বাজারমূল্য ছিল প্রায় ৫৯ লাখ ৯৭ হাজার টাকা।
ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়েরের পর তদন্তে নামে পুলিশ। লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মো. আবু তারেক-এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও ডিবি পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার রহস্য উন্মোচন ও অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়।
পরবর্তীতে অভিযান চালিয়ে ডাকাতিতে জড়িত মূল অভিযুক্ত মো. খোরশেদ আলম (৪০) এবং শাহাদাত হোসেন মোহনকে (২৭) গ্রেপ্তার করা হয়। খোরশেদের বাড়ি থেকে নগদ ৩ লাখ টাকা ও ২ ভরি ১০ আনা সোনা এবং মোহনের কাছ থেকে নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরো অভিযান চালিয়ে লুণ্ঠিত স্বর্ণ কেনার অভিযোগে তিন স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন— শুভ কর্মকার (৩০), অরূপ রায় (৩০) ও স্বরূপ রায় (২৬)। তাঁদের দোকান থেকে আরও প্রায় ৭ ভরি সোনা উদ্ধার করা হয়। পুলিশের দেওয়া তথ্যমতে, অভিযানে সর্বমোট ১০ ভরি ৫ আনা ৩ রতি স্বর্ণ উদ্ধার করা হয়েছে, যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ২৬ লাখ টাকা।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী (পিপিএম-সেবা) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্য ডাকাতদের গ্রেপ্তার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌমুহনীতে আবাসিক হোটেল নারী-পুরুষের অবৈধ মেলামেশা, আটক ১৮

ভাদুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান সাগর খান হেলাল বিএনপির সমর্থন প্রত্যাশী সাগর খান হেলাল; উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি

রায়পুরে ডিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রায়পুরের চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ে ড্রেস ও ক্রীড়া সামগ্রী বিতরণ

রামগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন নিশান

রামগঞ্জে শিক্ষার মান উন্নয়ন ও একাডেমিক ভবন উদ্বোধন

রামগঞ্জে মাদকবিরোধী সমাবেশ, র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

হোটেল দখলচেষ্টা লক্ষ্মীপুরে বিএনপি নেতাসহ ৬ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

রামগঞ্জ থানার জন্য নতুন ডাবল কেবিন পিকআপ গাড়ি

মাদকাসক্ত যুবকের আগুনে পুড়ল ১৭ পরিবারের স্বপ্ন

১০

রামগঞ্জে মাদকবিরোধী র‍্যালি, পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত

১১

নীলফামারীতে পুলিশ সদস্যদের দিকনির্দেশনা দেন রেঞ্জ ডিআইজি মাবুদ

১২

রায়পুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুরু

১৩

১ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক ছুঁলেন রামগঞ্জের গণমাধ্যমকর্মী মাহফুজ পাটওয়ারী

১৪

রামগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

১৫

রায়পুরে সন্ত্রাসবিরোধী অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৬

লক্ষ্মীপুরে ১৬ পিস ইয়াবাসহ মহিউদ্দিন গ্রেপ্তার

১৭

রামগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পতাকা উত্তোলন, বেলুন-পায়রা উড্ডয়ন, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি পালন

১৮

লক্ষ্মীপুর-নোয়াখালী চার লেন সড়কে নির্মাণ দূর্ভোগ ধুলায় ধূসর সড়ক, বৃষ্টিতে খানাখন্দে জলাবদ্ধতা: স্বাস্থ্যঝুঁকিতে পথচারী-যাত্রী

১৯

রায়পুরে ৩৫ লাখ টাকার স্বর্ণ চুরি, দুই কিশোর গ্রেপ্তার

২০