banglarmukul
১৬ মার্চ ২০২৬, ৭:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কমলনগরে মারকাযুল কোরআন হোসাইনীয়া মাদ্রাসার ইফতার – কুরআনে হাফেজদেরকে নগদ অর্থ ও বই উপহার

কাজী মুহাম্মদ ইউনুছ :

লক্ষ্মীপুরের কমলনগরে কুরআনে হাফেজদের সম্মানে ইফতার আয়োজন করা হয়েছে।
সোমবার উপজেলার করইতলা বাজার ‘মারকাযুল কোরআন হোসাইনীয়া মাদ্রাসা’র উদ্যোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠানটির কৃতি শিক্ষার্থী কুরআনে হাফেজ, অধ্যয়রনরত শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষার্থীদের মধ্যে কুরআন হেফজ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, মনোহরপুর করইতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলী আজগর ফরিদী, দৈনিক ইনকিলাব কমলনগর প্রতিনিধি ও শিক্ষক কাজী মুহাম্মদ ইউনুছ, সাংবাদিক নুর হোসেন, সাংবাদিক শাহরিয়ার কামাল, সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য নুরুল করিম মেম্বার, চর লরেঞ্চ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ও করইতলা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক নুর আলম মোরশেদ, চর লরেঞ্চ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা মাস্টার দেলওয়ার হোসাইন, জামায়াত ইসলামি নেতা ডাঃ সুমন চৌধুরী, মাওলানা নোমান সিরাজী,হাফেজ আল আমিন, ব্যবসায়ী মোঃ রাশেদ, গিয়াস উদ্দিন কোম্পানি, আলফাজ,রাজু, মহিন উদ্দিন প্রমুখ।
মারকাযুল কোরআন হোসাইনীয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আনাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ হারুন হোসাইন।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বই, উপহার সামগ্রী ও নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে হারুনুর রশিদের জানাজায় জনস্রোত

১

সাবেক এমপি হারুনুর রশিদের মৃত্যু, রায়পুরে শোকের ছায়া

২

রায়পুরে শ্যামা পূজায় বিনা মূল্যে চিকিৎসাসেবা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

৩

রায়পুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলোচনা সভা, শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৪

রায়পুরে ডাকাতিয়া নদীর জোয়ার-ভাটা বন্ধে মাছ বিলুপ্তির পথে, ব্যাহত হচ্ছে জীবিকা ও স্বাভাবিক জীবনযাত্রা

৫

ভালো থেকো

৬

গাছ কেটে ঘর নির্মাণ, বাধা দেওয়ায় ৫ নারীকে মারধর

৭

রায়পুরে সড়ক-ড্রেন নির্মাণে ধীরগতি, মাটি ও গর্তে দুর্ভোগে পথচারীরা

৮

রায়পুরে আ.লীগ নেতা রাসেল আদালত চত্বর থেকে ডিবি পুলিশের হাতে আটক

৯

রায়পুরে অভিযানের পরও থামছে না অভৈধ বালু উত্তোলন ।। রাজনৈতিক বৈরিতা ভুলে সমন্বয়ের অভিযোগ

১০

রায়পুর বাজারে যানজট নিরসনে হকার উচ্ছেদে পৌরসভার উদ্যোগ

১১

রায়পুরে স্বর্ণের দোকানে ভাঙচুরের অভিযোগ, তিন নারী থানায়

১২

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লক্ষীপুরে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত, ছেলে গুরুতর আহত

১৩

রামগঞ্জে বাসচাপায় আলিম উত্তীর্ণ শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ,মানববন্ধন

১৪

রামগঞ্জের কাঞ্চনপুর দরগাহ শরিফে ২৬ নভেম্বর ১১ই অগ্রহায়ণ ৬৬৭তম বার্ষিক ওরশ মোবারক

১৫

এইচএসসি ফলাফলে লক্ষ্মীপুর জেলায় প্রথম রায়পুরের কাজী ফারুকী কলেজ

১৬

শ্রী শ্রী রক্ষাকালী মন্দির কমপ্লেক্সের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা, অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

রামগঞ্জ মডেল কলেজে সর্বোচ্চ নম্বর ১১৫৯ নম্বর পেয়ে জিপিএ-৫ পেলেন জান্নাতুল ফেরদাউস

১৮

নেপথ্যে নির্বাহী প্রকৌশলী লক্ষ্মীপুর-রামগতি সড়কের দেড়শ কোটি টাকার কাজ যুবলীগ নেতার কব্জায়

১৯

অভিমানী

২০