banglarmukul
১৪ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রমজানের শিক্ষা ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে: এমপি আবুল খায়ের ভূঁইয়া

প্রদীপ কুমার রায় :

লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় রায়পুর সরকারি মার্চ্চেন্টস্ একাডেমি মাঠে আয়োজিত এ ইফতার মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। তিনি বলেন, পবিত্র রমজান মাস কেবল ইবাদতের মাস নয়, এটি আত্মশুদ্ধি, সংযম, সহমর্মিতা ও মানবতার এক মহিমান্বিত শিক্ষা। রমজানের প্রকৃত শিক্ষা হৃদয়ে ধারণ করে সবাইকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
এমপি আবুল খায়ের ভূঁইয়া বলেন, জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায্য দাবির প্রশ্নে বিএনপি অতীতেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে। তিনি আরও বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের আস্থা অর্জন, জনসেবা নিশ্চিত করা এবং একটি মানবিক, ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা। রমজানের সংযম ও ত্যাগের চেতনা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হলে দেশ আরও সমৃদ্ধ হবে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলীয় কর্মসূচিকে শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে মানুষের দুঃখ-দুর্দশার সময়ে পাশে দাঁড়াতে হবে। বিশেষ করে রমজানের এই সময়ে অসহায়, নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের প্রতি সহমর্মিতা প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভুঁইয়া, পৌর বিএনপির সভাপতি এ বি এম জিলানী, সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটনসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে জমি নিয়ে বিরোধ, ঘর নির্মাণ ও বেড়া ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা

রায়পুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট অনুষ্ঠিত

রায়পুরে গোল্ডেন জিপিএ-৫ পেল সৌরভ সাহা

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে নবাগত সিভিল সার্জন

রায়পুরে ২০৪ পিস ইয়াবাসহ নারী আটক

রায়পুরে পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা

কমলনগরে জমিজম  সংক্রান্ত বিরোধের জেরে   পুত্রবধূদের হামলায় বৃদ্ধা শাশুড়ি-ননদ আহত

বিচিত্র পেশা কুঁচিয়া ধরা কুঁচিয়া শিকার করেই যাদের জীবিকা নির্বাহ

লক্ষ্মীপুরে ৭ বছরের দুই শিশুকে যৌন নিপিড়নের মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

রামগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা উপকরণ বিতরণ ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামগঞ্জে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

১১

রায়পুরে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে স্কুলছাত্রী গুরুতর আহত

১২

রামগতিতে খাল খননের পর রাস্তা ভাঙনের মুখে, চরম দুর্ভোগে এলাকাবাসী

১৩

যারা স্বাধীনতার সময় বাংলাদেশের বিপক্ষে ছিল, তারা নাসিরুদ্দিন পাটওয়ারীদের মতো বেয়াদবদের সৃষ্টি করেছে: পানিসম্পদমন্ত্রী

১৪

৫ তারিখ এ জাতীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ              …. পানিসম্পদ মন্ত্রী এ্যানি

১৫

রামগঞ্জে বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল, দল থেকে অব্যাহতি

১৬

লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা

১৭

একদল নিয়ে যায়, আরেকদল নিয়ে আসে  মেঘনার চরে চোর-ডাকাতের তান্ডব, দিশেহারা গরু-মহিষ মালিকরা!

১৮

লক্ষ্মীপুরের রামগতিতে ইজারাদারের কাছে ঘাট হস্তান্তর

১৯

প্রবাসীর বসতঘরের তালা ভেঙে মালামাল লুট, মামলা নিচ্ছে না পুলিশ

২০