banglarmukul
১৪ মার্চ ২০২৬, ১:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভুলুয়া নদী হচ্ছে রামগতি বাসীর দীর্ঘদিনের ভোগান্তির কারন,আমরা অচীরেই এটি খনন ও সংস্কারের কাজ শুরু করব —— পানিসম্পদ মন্ত্রী

ফিরোজ আলম পরশ :
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী রামগতি উপজেলা মেঘনা নদী তীরশনিবার (১৪ মার্চ) সকালে বাঁধের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন।
পরিদর্শনের শুরুতে তিনি আলেকজান্ডার আসল পাড়া বেড়িবাঁধ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনের বেড়িবাঁধ চরআলগী গ্রাম এলাকার বেড়িবাঁধের চলমান কাজের খোজ খবর নেন। এসময় স্থানীয় জনগণ মন্ত্রীকে পেয়ে কাজের ধীরগতি ও নিম্নমানে পাথর ও বালি ধারা ব্লক তৈরি সম্পর্কে অভিযোগ করেন।
 এসময় তিনি মেঘনা নদী তীর রক্ষা বাঁধ প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক হাসান মাহমুদের দৃষ্টি আকর্ষণ করেন এবং কাজের মান তদারকি করতে নির্দেশ দেন।
এসময় মন্ত্রীর সাথে ছিলেন জাতীয় সংসদের হুইপ লক্ষ্মীপুর -৪ রামগতি- কমলনগরের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি, রামগঞ্জ সংসদীয় আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম এমপি, পানি উন্নয়ন বোর্ড প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক।
 তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক হাসান মাহমুদ নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খান এবং উপবিভাগীয় প্রকৌশলী ইমতিয়াজ মাহমুদ, উপসহকারী প্রকৌশলী নাঈম, জেলা বিএনপির শাহাবুদ্দিন সাবু সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাসিবুর রহমান।
 উপজেলা বিএনপির সভাপতি মোঃ জামাল উদ্দিন, রামগতি উপজেলা  পরিষদের সাবেক চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা, রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিটন দেওয়ান সহ বিএনপি’র নেতৃবৃন্দ।
মন্ত্রী তার বক্তব্যে  বলেন ভুলুয়া নদী হচ্ছে  রামগতি বাসীর দীর্ঘদিনের ভোগান্তির কারন,  এ নদী খনন দীর্ঘদিন ধরে এ অঞ্চলের জন মানুষের দাবি এই নদী খনন কাজ ডিফিকাল্ট কেননা এ নদীর দু’পাশে অবৈধ বসতি গড়ে উঠেছে,  মাছ ধরার নামে বাঁধ নির্মাণ করে  ও মাছ চাষের আয়োজন চলছে।
 প্রভাবশালী এসব সিন্ডিকেট ভেঙ্গে  নদী খনন কাজ করাটা কঠিন হলেও তা আমরা করে ছাড়বো। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানে কে অবহিত করে এবং প্রকল্প পাশ করে কাজ শুরু করব যার ফলে এ অঞ্চলের মানুষ জলাবদ্ধতা মুক্তি  পাবে।
হাজার হাজার একর ভূমি চাষের উপযোগী করার পাশাপাশি ইরিগেশনের ব্যবস্থা করা আমাদের কাজ। পরে মন্ত্রী চরপোড়াগাছা  ইউনিয়নের রাতাচোরা স্লুইস গেইট এলাকার ভুলুয়া নদীর ভরাট অংশ  ঘুরে দেখেন, শেষে তিনি বিকেলে  কমলনগর উপজেলা বিএনপির আয়োজনে ইফতার মাহফিলে অংশ নেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে রাস্তা-ড্রেন সংস্কারে অনিয়মের অভিযোগ, ঠিকাদার বলেন গ্যারান্টি ৩০ বছর

রামগঞ্জে দোকানের সীমানা নিয়ে দুই পক্ষের বিরোধ, ভাড়াটিয়ার দোকানে তালা

লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান অব্যাহত, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

রামগঞ্জে নি’খোঁ’জ মাদ্রাসা ছাত্র সিয়াম: চিন্তায় দিন কাটছে পরিবারের

রামগঞ্জে প্রান কোম্পানির এস আর সাগরের প্রতারনার শিকার অনেকে

রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা

রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

নিখোঁজের একমাস পরেও সন্ধান মেলেনি রামগঞ্জের রাসেলের 

রায়পুরে আজ পূজা উদযাপন পরিষদের সম্মেলন ঘিরে সনাতনীদের মাঝে সাজসাজ রব

১০

প্রধানমন্ত্রী আহত-শহীদ পরিবারকে রাজনৈতিকভাবে ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১১

রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা, ঋণ ও বৃক্ষের চারা বিতরণ

১২

রায়পুরে ‘মাদক বিক্রিতে বাধা দেওয়ায়’ ছুরিকাঘাত, চিকিৎসাধীন যুবকের মৃত্যু

১৩

রায়পুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৪

রায়পুরে সিফাত পেল ১ লাখ টাকা, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

১৫

রায়পুরের চার খুনে রহস্যের জট কাটেনি চার দিনেও মেলেনি হত্যার মোটিভ, তদন্তে অতীত সম্পর্ক ও পরিচয় গোপনের তথ্য; খতিয়ে দেখা হচ্ছে অন্য কারও সম্পৃক্ততা

১৬

লক্ষ্মীপুরে মাদকের বিরুদ্ধে অভিযানে গ্রেপ্তার ৪

১৭

চারটি কবর, নিঃসঙ্গ কিশোরকে তাড়া করে ফিরছে সেই রক্তাক্ত সকাল

১৮

রায়পুর পৌরসভার বাজেট সভা অনুষ্ঠিত যানজট নিরসন ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বারোপ

১৯

রামগঞ্জে শিক্ষার্থী হত্যা মামলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ আটক ২

২০