banglarmukul
১৩ মার্চ ২০২৬, ৯:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কমলনগরে ত্রাসের রাজত্ব কায়েম করেছে  ‘সবুজ বাহিনী’: অতিষ্ঠ নারী ও শিশু, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ

ফিরোজ আলম পরশ :
লক্ষ্মীপুরের কমলনগরে মো. সবুজ (২৮) নামে এক যুবকের হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। নারী ও শিশুদের শ্লীলতাহানি, মাদক ব্যবসা, কিশোর গ্যাং পরিচালনা এবং ছিনতাইসহ নানাবিধ অপরাধে লিপ্ত এই যুবকের অত্যাচারে এখন চর কাদিরা ইউনিয়নের চরঠিকা গ্রামসহ আশপাশের কয়েক শ মানুষ আতঙ্কিত। সর্বশেষ আট বছরের এক শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত সবুজ ঘরে ঢুকে আট বছরের এক শিশুকে যৌন নিপীড়ন করে। এই ঘটনায় শিশুর মা হোসনেয়ারা বেগম বাদী হয়ে কমলনগর থানা ও স্থানীয় সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত সবুজ ওই এলাকার শাহে নেওয়াজের ছেলে। এলাকাবাসী জানায়, সবুজের লোলুপ দৃষ্টি থেকে রক্ষা পায়নি স্থানীয় অসংখ্য নারী ও শিশু। তালিকায় ইউসুফের মেয়ে সিমা আক্তার, মাইন উদ্দিনের স্ত্রী তাছনুর, খালেকের স্ত্রী।
 বেলালের মেয়ে রিতু আক্তারসহ গ্রামের অন্তত ১০/১২ জন নারীর নাম উঠে এসেছে, যাদের সে বিভিন্ন সময় উত্যক্ত ও শ্লীলতাহানির চেষ্টা চালিয়েছে।
স্থানীয়দের ভাষ্যমতে, সবুজ এলাকায় একটি শক্তিশালী কিশোর গ্যাং পরিচালনা করে। তার বাহিনীর প্রধান অপরাধগুলোর মধ্যে রয়েছে:
চর কাদিরা ভুলুয়া ব্রিজে রাত ৯টার পর পথচারীদের আটকে টাকা-পয়সা ও মোবাইল ছিনতাই।
এলাকায় গাঁজাসহ বিভিন্ন মাদকের ব্যবসা ছড়িয়ে দেওয়ার নেপথ্যে তার হাত রয়েছে বলে অভিযোগ।
মোটরসাইকেল ও গবাদিপশু চুরির সিন্ডিকেটের সাথে তার সরাসরি সম্পৃক্ততা রয়েছে।
আশ্চর্যের বিষয় হলো, থানা ও সেনা ক্যাম্পে অভিযোগ দিয়েও ভুক্তভোগীরা কোনো প্রতিকার পাচ্ছে না বলে অভিযোগ করেছেন।
এই বিষয়ে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুর আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি সীমাবদ্ধতার কথা স্বীকার করেন। তিনি জানান, পুলিশের জনবল ও গাড়ি সংকট রয়েছে। অনেক সময় সিএনজি চালিত অটোরিকশা নিয়ে অভিযানে যেতে হয়, যা অপরাধী দমনে বাধা হয়ে দাঁড়াচ্ছে।
অভিযুক্ত সবুজের হাত থেকে রক্ষা পেতে এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনতে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপারের (এসপি) সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের দাবি, দ্রুত এই সন্ত্রাসীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা  হউক।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরশাহীতে যুবদল কমিটি ঘিরে সংঘাত—প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ঘিরে ‘ফেক ভিডিও’ অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি

রায়পুরে বাগান থেকে কিশোরের লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা চেষ্টা, শ্বশুর-শ্যালকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 

রায়পুরে তিন সন্তানসহ স্ত্রীকে ঘর থেকে বের করে তালা, তিন দিন ধরে খোলা আকাশের নিচে

রায়পুরে তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বোন-ভগ্নিপতিকে হত্যা চেষ্টা, এলোপাতাড়ি কুপিয়ে জখম

ড. রেজাউল করিমের আরোগ্য কামনায় চন্দ্রগঞ্জে জামায়াতের দোয়া মাহফিল অনুষ্ঠিত

কমলনগরে শপথের ভিডিও ভাইরাল, ২৫ জনের নামসহ মামলা; গ্রেপ্তার ১

লক্ষ্মীপুর জেলা পুলিশের আয়োজনে অতিরিক্ত পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা

লক্ষ্মীপুরে হামের উপসর্গ নিয়ে ৭৩ রোগী হাসপাতালে ভর্তি

১০

রায়পুরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সাবেক ইউপি চেয়ারম্যান নাছির বেপারী

১১

রায়পুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১২

বিনামূল্যে আইনগত সহায়তা নিশ্চিত করতে লক্ষ্মীপুরে জাতীয় লিগ্যাল এইড দিবস উদযাপন

১৩

দক্ষ কৃষকই হবে আগামীর সফল উদ্যোক্তা : কৃষিবিদ জহির আহমেদ

১৪

লক্ষ্মীপুরে রাতের আঁধারে আ.লীগ নেতাকর্মীদের শপথ—ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

১৫

পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে লক্ষ্মীপুর পৌরসভার বীমা উদ্যোগ

১৬

লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা: যুবক নিহত

১৭

বিয়ের দাওয়াতে আসন সংকট, লক্ষ্মীপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

১৮

কমলনগরে চোর চক্রের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, ২ চোরসহ গ্রেপ্তার ৩

১৯

রায়পুরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

২০