banglarmukul
১০ মার্চ ২০২৬, ৫:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরের রাধাপুরে পুলিশের মধ্যরাতের অভিযান: বিদেশি রিভলবার ও ৪৬ রাউন্ড গুলিসহ যুবক আটক

মাহমুদুর রহমান মনজু :

লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নের রাধাপুর এলাকায় মধ্যরাতে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার ও ৪৬ রাউন্ড তাজা গুলিসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ মার্চ) রাত আনুমানিক সোয়া ২টার দিকে রাধাপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত যুবকের নাম মো. শহিদ, প্রকাশ শিপন (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর সদর মডেল থানার একটি বিশেষ টিম রাধাপুর গ্রামের আবুল কালামের নতুন বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শিপনকে আটক করা হয়। পরে তার শয়নকক্ষে তল্লাশি চালিয়ে বিছানার এক কোণ থেকে একটি বিদেশি রিভলবার, ৪৬ রাউন্ড তাজা গুলি, চারটি গুলির খোসা এবং অস্ত্র বহনের কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের (প্রশাসন ও অর্থ) সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়েছে।
এ ঘটনায় এসআই মোহাম্মদ আমিনুর ইসলাম বাদী হয়ে আটককৃত শিপনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন। উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ জানায়, আটককৃত শিপনকে আজ বিকেলে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগঞ্জে সরকারি দিঘির সম্পত্তি জবরদখল করে স্থায়ী ইমারত নির্মাণের অভিযোগ

রামগঞ্জ দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

নগদ টাকাসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট ‎কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎ তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

কমলনগরে ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে প্রবাসী বিএনপি নেতার জমি দখল চেষ্টার অভিযোগ! জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা, প্রবাসীর স্ত্রী-সন্তানকে প্রাণনাশের হুমকি

দালাল বাজার ইউনিয়ন শ্রমিকদলের কর্মী সম্মেলন ও কমিটি ঘোষনা

বিএনপির মিথ্যা অপপ্রচারের  প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরে মাদককারবারীর মামলা প্রতিবাদে মানববন্ধন 

প্রধান প্রকৌশলীকে ‘ম্যানেজ’! ২০ দিনে ৩ বদলি ঘুরে ফের সদরে সেই বিতর্কিত প্রকৌশলী

মানবিক ও জনবান্ধব রাজনীতির প্রত্যয়ে আবু নাসের শেখ

ভাদুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান সাগর খান হেলাল বিএনপির সমর্থন প্রত্যাশী সাগর খান হেলাল; উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি

১০

লক্ষ্মীপুরের সমসেরাবাদে গভীর রাতে বাউন্ডারি দেওয়াল ভাংচুরের অভিযোগ

১১

রামগঞ্জে অক্সিজেন ও ক্যামিকেল মেশানো মাছে বাজার সয়লাব

১২

রামগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে গবাদিপশু জবাই

১৩

রায়পুরে ৪৮৬ অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে চট্টগ্রাম বিভাগে তৃতীয় রায়পুরের ইউএনও মেহেদী হাসান কাউছার

১৫

কমলনগরে অনুমোদন ৩ পণ্যের; তৈরি ৩০ পণ্য ! টিনশেডের নোংরা ঘরে তৈরী হচ্ছে নিম্নমানের ভেজাল খাদ্য সামগ্রী, বেকারিতে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি

১৬

কমলনগরের মেঘনা নদীতে চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা !

১৭

ঐতিহ্যবাহী ভাদুর মিঞা বাড়ির আনন্দ আড্ডা ও পারিবারিক মিলনমেলা ২০২৬ সম্পন্ন ​শিক্ষা, ঐতিহ্য ও গৌরবের মেলবন্ধনে ঢাকায় জমজমাট আয়োজন

১৮

কমলনগরে উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর মোবাইল ফোন বিনষ্ট করে প্রশংসায় ভাসছেন শিক্ষক

১৯

সরকারি দপ্তরগুলোর সাথে সমন্বয় জোরদার করে অপরাধ দমনের আহবান- ডিআইজি মাবুদ

২০