banglarmukul
৯ মার্চ ২০২৬, ২:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রায়পুরে উন্নয়ন ফোরামের উদ্যোগে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

প্রদীপ কুমার রায় :

পবিত্র মাহে রমজান উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন রায়পুর উন্নয়ন ফোরাম। সোমবার (৯ মার্চ) সকালে রায়পুর নতুন বাজারের ঈদগাহ মাঠে এ খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। রায়পুর উন্নয়ন ফোরামের সভাপতি বেল্লাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী।

মানবাধিকার কর্মী এমএ রহিমের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন রায়পুর উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গাজী আমিন উল্ল্যা, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নাজমুল হুদা, জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ মিয়াজি, জামায়াত নেতা প্রফেসর মনির আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম, বিশিষ্ট শিল্পপতি হুমায়ুন মিয়াজিসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রায়পুর উন্নয়ন ফোরাম একটি অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি রায়পুর উপজেলার সার্বিক উন্নয়নকে লক্ষ্য করে কাজ করছে। বিশেষ করে আধুনিক কৃষি, মৎস্য ও গবাদিপশু পালন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ, পরিবেশ ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, আইসিটি ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
বক্তারা আরও বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে মানবিক সমাজ গড়ে তোলাই রায়পুর উন্নয়ন ফোরামের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে এলাকার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গাজী আমিন উল্ল্যা জানান, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় ভবিষ্যতেও মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা চেষ্টা, শ্বশুর-শ্যালকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 

রায়পুরে তিন সন্তানসহ স্ত্রীকে ঘর থেকে বের করে তালা, তিন দিন ধরে খোলা আকাশের নিচে

রায়পুরে তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বোন-ভগ্নিপতিকে হত্যা চেষ্টা, এলোপাতাড়ি কুপিয়ে জখম

ড. রেজাউল করিমের আরোগ্য কামনায় চন্দ্রগঞ্জে জামায়াতের দোয়া মাহফিল অনুষ্ঠিত

কমলনগরে শপথের ভিডিও ভাইরাল, ২৫ জনের নামসহ মামলা; গ্রেপ্তার ১

লক্ষ্মীপুর জেলা পুলিশের আয়োজনে অতিরিক্ত পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা

লক্ষ্মীপুরে হামের উপসর্গ নিয়ে ৭৩ রোগী হাসপাতালে ভর্তি

রায়পুরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সাবেক ইউপি চেয়ারম্যান নাছির বেপারী

রায়পুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১০

বিনামূল্যে আইনগত সহায়তা নিশ্চিত করতে লক্ষ্মীপুরে জাতীয় লিগ্যাল এইড দিবস উদযাপন

১১

দক্ষ কৃষকই হবে আগামীর সফল উদ্যোক্তা : কৃষিবিদ জহির আহমেদ

১২

লক্ষ্মীপুরে রাতের আঁধারে আ.লীগ নেতাকর্মীদের শপথ—ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

১৩

পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে লক্ষ্মীপুর পৌরসভার বীমা উদ্যোগ

১৪

লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা: যুবক নিহত

১৫

বিয়ের দাওয়াতে আসন সংকট, লক্ষ্মীপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

১৬

কমলনগরে চোর চক্রের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, ২ চোরসহ গ্রেপ্তার ৩

১৭

রায়পুরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

১৮

রায়পুরে জব্দকৃত জ্বালানি তেল কৃষকদের মাঝে বিক্রি

১৯

তৃণমূলের আস্থায় এগিয়ে আলমগীর হোসেন: লক্ষ্মীপুর পৌর ১২নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থিতায় জোরালো অবস্থান

২০