banglarmukul
৬ মার্চ ২০২৬, ৯:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রমজানকে ঘিরে লক্ষ্মীপুরের বাজারে ক্রেতাদের ভিড়, জমে উঠেছে বেচাকেনা

মাহমুদুর রহমান মনজু :

পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে লক্ষ্মীপুর শহরের বিভিন্ন বাজার ও বিপণিবিতানে জমে উঠেছে বেচাকেনা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের ভিড়ে মুখর থাকছে পৌর এলাকার মুক্তিযোদ্ধা মার্কেট, মসজিদ মার্কেট, তমিজ মার্কেট, আজিমশাহ সুপার মার্কেট, পৌর সুপার মার্কেটসহ আশপাশের ফুটপাতের দোকানগুলো।


বিশেষ করে ইফতার সামগ্রী, পোশাক, জুতা, কসমেটিকস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা কয়েকগুণ বেড়েছে। রমজানের শুরু থেকেই ব্যবসায়ীরা দোকানগুলো নতুনভাবে সাজিয়েছেন। রঙিন আলোকসজ্জা ও আকর্ষণীয় ডিসপ্লেতে নগরীর বিপণিবিতানগুলোতে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।


ব্যবসায়ীরা জানান, গত বছরের তুলনায় এ বছর বিক্রি সন্তোষজনক। প্রতিদিন ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো। অনেকেই পরিবার-পরিজন নিয়ে কেনাকাটা করতে বাজারে আসছেন।
অন্যদিকে ক্রেতারা বলছেন, রমজানের বিশেষ অফার ও বিভিন্ন ছাড়ের কারণে কেনাকাটায় আগ্রহ বেড়েছে। তবে কিছু পণ্যের দাম তুলনামূলক বেশি হওয়ায় সাধারণ ক্রেতাদের মাঝে কিছুটা অসন্তোষও রয়েছে।
সার্বিকভাবে পবিত্র রমজানকে ঘিরে লক্ষ্মীপুরের বাজারগুলোতে বেচাকেনার এই প্রাণচাঞ্চল্য ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরিয়েছে এবং শহরের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে নিষিদ্ধ সংগঠনের তৎপরতার প্রতিবাদে তাঁতীদলের বিক্ষোভ, রাজপথে প্রতিহতের ঘোষণা

১

রায়পুরে মাটির নিচে পুঁতে রাখা ১১টি আইইডি বোমা নিষ্ক্রিয়

২

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের রায়পুর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

৩

রায়পুরে হারুনুর রশিদের জানাজায় জনস্রোত

৪

সাবেক এমপি হারুনুর রশিদের মৃত্যু, রায়পুরে শোকের ছায়া

৫

রায়পুরে শ্যামা পূজায় বিনা মূল্যে চিকিৎসাসেবা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

৬

রায়পুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলোচনা সভা, শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৭

রায়পুরে ডাকাতিয়া নদীর জোয়ার-ভাটা বন্ধে মাছ বিলুপ্তির পথে, ব্যাহত হচ্ছে জীবিকা ও স্বাভাবিক জীবনযাত্রা

৮

ভালো থেকো

৯

গাছ কেটে ঘর নির্মাণ, বাধা দেওয়ায় ৫ নারীকে মারধর

১০

রায়পুরে সড়ক-ড্রেন নির্মাণে ধীরগতি, মাটি ও গর্তে দুর্ভোগে পথচারীরা

১১

রায়পুরে আ.লীগ নেতা রাসেল আদালত চত্বর থেকে ডিবি পুলিশের হাতে আটক

১২

রায়পুরে অভিযানের পরও থামছে না অভৈধ বালু উত্তোলন ।। রাজনৈতিক বৈরিতা ভুলে সমন্বয়ের অভিযোগ

১৩

রায়পুর বাজারে যানজট নিরসনে হকার উচ্ছেদে পৌরসভার উদ্যোগ

১৪

রায়পুরে স্বর্ণের দোকানে ভাঙচুরের অভিযোগ, তিন নারী থানায়

১৫

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লক্ষীপুরে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত, ছেলে গুরুতর আহত

১৬

রামগঞ্জে বাসচাপায় আলিম উত্তীর্ণ শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ,মানববন্ধন

১৭

রামগঞ্জের কাঞ্চনপুর দরগাহ শরিফে ২৬ নভেম্বর ১১ই অগ্রহায়ণ ৬৬৭তম বার্ষিক ওরশ মোবারক

১৮

এইচএসসি ফলাফলে লক্ষ্মীপুর জেলায় প্রথম রায়পুরের কাজী ফারুকী কলেজ

১৯

শ্রী শ্রী রক্ষাকালী মন্দির কমপ্লেক্সের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা, অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

২০