banglarmukul
৫ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রামগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা ও ইফতার মাহফিল

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে রামগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ক্যাপসিকাম রেস্টুরেন্টে এ সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এসময় প্রেসক্লাবের নবনির্বাচিত ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটিকে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা জানানো হয়।
রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর নাজমুল হাসান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগঞ্জ পৌর জামায়াতের আমীর অ্যাডভোকেট হাসান বান্না, সংবর্ধিত অতিথি রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক মো. রাজু হোসেন। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর দেওয়ান মো. ইউসুফ, মাওলানা আবু সালেহ, জেলা মজলিসে সূরা সদস্য ওমর ফারুক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্লাহ পাটোয়ারী এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি আরমান হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটোয়ারী বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তারা রামগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সার্বিক সফলতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে নিষিদ্ধ সংগঠনের তৎপরতার প্রতিবাদে তাঁতীদলের বিক্ষোভ, রাজপথে প্রতিহতের ঘোষণা

১

রায়পুরে মাটির নিচে পুঁতে রাখা ১১টি আইইডি বোমা নিষ্ক্রিয়

২

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের রায়পুর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

৩

রায়পুরে হারুনুর রশিদের জানাজায় জনস্রোত

৪

সাবেক এমপি হারুনুর রশিদের মৃত্যু, রায়পুরে শোকের ছায়া

৫

রায়পুরে শ্যামা পূজায় বিনা মূল্যে চিকিৎসাসেবা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

৬

রায়পুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলোচনা সভা, শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৭

রায়পুরে ডাকাতিয়া নদীর জোয়ার-ভাটা বন্ধে মাছ বিলুপ্তির পথে, ব্যাহত হচ্ছে জীবিকা ও স্বাভাবিক জীবনযাত্রা

৮

ভালো থেকো

৯

গাছ কেটে ঘর নির্মাণ, বাধা দেওয়ায় ৫ নারীকে মারধর

১০

রায়পুরে সড়ক-ড্রেন নির্মাণে ধীরগতি, মাটি ও গর্তে দুর্ভোগে পথচারীরা

১১

রায়পুরে আ.লীগ নেতা রাসেল আদালত চত্বর থেকে ডিবি পুলিশের হাতে আটক

১২

রায়পুরে অভিযানের পরও থামছে না অভৈধ বালু উত্তোলন ।। রাজনৈতিক বৈরিতা ভুলে সমন্বয়ের অভিযোগ

১৩

রায়পুর বাজারে যানজট নিরসনে হকার উচ্ছেদে পৌরসভার উদ্যোগ

১৪

রায়পুরে স্বর্ণের দোকানে ভাঙচুরের অভিযোগ, তিন নারী থানায়

১৫

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লক্ষীপুরে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত, ছেলে গুরুতর আহত

১৬

রামগঞ্জে বাসচাপায় আলিম উত্তীর্ণ শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ,মানববন্ধন

১৭

রামগঞ্জের কাঞ্চনপুর দরগাহ শরিফে ২৬ নভেম্বর ১১ই অগ্রহায়ণ ৬৬৭তম বার্ষিক ওরশ মোবারক

১৮

এইচএসসি ফলাফলে লক্ষ্মীপুর জেলায় প্রথম রায়পুরের কাজী ফারুকী কলেজ

১৯

শ্রী শ্রী রক্ষাকালী মন্দির কমপ্লেক্সের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা, অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

২০