banglarmukul
৫ মার্চ ২০২৬, ৫:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাহমুদুর রহমান মনজু :

পবিত্র মাহে রমজান উপলক্ষে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকেলে Chandragonj Press Club-এর নিজস্ব অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
প্রেসক্লাবের সভাপতি আবদুন নূরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন বাচ্চু, থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চন্দ্রগঞ্জ থানা সেক্রেটারি রেজাউল করিম সুমন এবং চন্দ্রগঞ্জ নিউ মার্কেটের সভাপতি মাওলানা আবদুল কুদ্দুছ।
এছাড়া বক্তব্য দেন চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন সবুজ এবং জামায়াতে ইসলামীর যুব বিভাগের চন্দ্রগঞ্জ থানা সেক্রেটারি মোহাম্মদ আলাউদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. শহিদ উল্যাহ স্বপন, ডা. কাজী মাকছুদুর রহমান ভুঁইয়া, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবুল কাশেম, বিএনপি নেতা মোহাম্মদ আলী, জামায়াত নেতা নজরুল ইসলাম টিটু এবং বিশিষ্ট ব্যবসায়ী সমীর কর্মকার, মো. দেলোয়ার হোসেন, মো. শাহ আলম, মো. জসিম উদ্দিন, গণেশ কুরি ও চন্দন কুরি।
এ ছাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিম, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, কোষাধ্যক্ষ জুনায়েদ আহম্মেদ, ক্রীড়া সম্পাদক সাকিব, কার্যনির্বাহী সদস্য শাহাদাত হোসেন ফাহিম, ইসমত দোহা, সাবেক সভাপতি আলী হোসেন এবং সদস্য মনজু, অহিদ মিয়া, মিলন, চন্দন, নিজাম উদ্দিন ও সাংবাদিক কবির আহম্মেদ ফারুক, রফিকুল ইসলাম, মো. হাসান ও মো. হুমায়ুনসহ স্থানীয় সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চন্দ্রগঞ্জ নিউ মার্কেটস্থ আমিনিয়া জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ আলতাফ হোসেন। মোনাজাতের সময় বশিকপুরের বাসিন্দা ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল ইসলাম (জেড আই) বাবলু ও তাঁর পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে রাস্তা-ড্রেন সংস্কারে অনিয়মের অভিযোগ, ঠিকাদার বলেন গ্যারান্টি ৩০ বছর

রামগঞ্জে দোকানের সীমানা নিয়ে দুই পক্ষের বিরোধ, ভাড়াটিয়ার দোকানে তালা

লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান অব্যাহত, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

রামগঞ্জে নি’খোঁ’জ মাদ্রাসা ছাত্র সিয়াম: চিন্তায় দিন কাটছে পরিবারের

রামগঞ্জে প্রান কোম্পানির এস আর সাগরের প্রতারনার শিকার অনেকে

রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা

রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

নিখোঁজের একমাস পরেও সন্ধান মেলেনি রামগঞ্জের রাসেলের 

রায়পুরে আজ পূজা উদযাপন পরিষদের সম্মেলন ঘিরে সনাতনীদের মাঝে সাজসাজ রব

১০

প্রধানমন্ত্রী আহত-শহীদ পরিবারকে রাজনৈতিকভাবে ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১১

রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা, ঋণ ও বৃক্ষের চারা বিতরণ

১২

রায়পুরে ‘মাদক বিক্রিতে বাধা দেওয়ায়’ ছুরিকাঘাত, চিকিৎসাধীন যুবকের মৃত্যু

১৩

রায়পুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৪

রায়পুরে সিফাত পেল ১ লাখ টাকা, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

১৫

রায়পুরের চার খুনে রহস্যের জট কাটেনি চার দিনেও মেলেনি হত্যার মোটিভ, তদন্তে অতীত সম্পর্ক ও পরিচয় গোপনের তথ্য; খতিয়ে দেখা হচ্ছে অন্য কারও সম্পৃক্ততা

১৬

লক্ষ্মীপুরে মাদকের বিরুদ্ধে অভিযানে গ্রেপ্তার ৪

১৭

চারটি কবর, নিঃসঙ্গ কিশোরকে তাড়া করে ফিরছে সেই রক্তাক্ত সকাল

১৮

রায়পুর পৌরসভার বাজেট সভা অনুষ্ঠিত যানজট নিরসন ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বারোপ

১৯

রামগঞ্জে শিক্ষার্থী হত্যা মামলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ আটক ২

২০