banglarmukul
৪ মার্চ ২০২৬, ৮:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চন্দ্রগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে তিন রেস্টুরেন্টকে ২’২০’০০০ টাকা জরিমানা

মিজানুর শামীম:

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজার এলাকায় অনিরাপদ খাদ্য প্রস্তুত ও বিক্রয়ের অভিযোগে তিনটি হোটেল- রেস্টুরেন্টকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৪ মার্চ বুধবার দুপুর ২ থেকে প্রায় সাড়ে তিনটা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। ‎অভিযানে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার এলাকার শ্রমিক হোটেলকে নিরাপদ খাদ্য আইনে ১ লাখ ১০ হাজার টাকা, রাজমহল হোটেলকে ৬০ হাজার টাকা এবং শাহীন হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
যৌথ অভিযানে ‎ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) সাজিদা আক্তার সূচনা। অভিযানে নোংরা রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, রাস্তার ফুটপাথ দখল করে খোলা জায়গায় ইফতার সামগ্রী বিক্রয়, নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার এবং ক্রয়- বিক্রয়ের রশিদ প্রদর্শনে ব্যর্থ হওয়া এবং বিভিন্ন অনিয়ম করার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। এসব অপরাধে তাৎক্ষণিক জরিমানা আরোপের পাশাপাশি তাদের কঠোরভাবে সতর্ক করা হয়। ‎যৌথ অভিযানে প্রসিকিউশন প্রদান করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী।
‎এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা) সোহানা খন্দকার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট (গোপনীয় শাখা) সাইদুজ্জামান, মো. আবিদ আহসান খান আকাশ, বিএসটিআই নোয়াখালীর ফিল্ড অফিসার মোহাম্মদ হাসিব, নিরাপদ খাদ্য পরিদর্শক তাজুল ইসলাম (সদর) ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোছা. ছায়ফুন্নেসা (রামগঞ্জ)।
এবিষয়ে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তীর নিকট মুঠোফোনে বক্তব্য জানতে চাইলে তিনি দৈনিক বাংলার মুকুলকে সোমবার সন্ধ্যায় বলেন, সাধারণ মানুষের নিরাপদ খাদ্যের নিশ্চিতের জন্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহ RAB, পুলিশ ও আনসার সদস্যের সমন্বয়ে যৌথভাবে ভাবে চন্দ্রগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনটি প্রতিষ্ঠানকে ২,২০,০০০/- টাকা জরিমানা করে সাথে সাথে জরিমানার টাকা আদায় করে সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য সবসময় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে বাগান থেকে কিশোরের লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা চেষ্টা, শ্বশুর-শ্যালকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 

রায়পুরে তিন সন্তানসহ স্ত্রীকে ঘর থেকে বের করে তালা, তিন দিন ধরে খোলা আকাশের নিচে

রায়পুরে তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বোন-ভগ্নিপতিকে হত্যা চেষ্টা, এলোপাতাড়ি কুপিয়ে জখম

ড. রেজাউল করিমের আরোগ্য কামনায় চন্দ্রগঞ্জে জামায়াতের দোয়া মাহফিল অনুষ্ঠিত

কমলনগরে শপথের ভিডিও ভাইরাল, ২৫ জনের নামসহ মামলা; গ্রেপ্তার ১

লক্ষ্মীপুর জেলা পুলিশের আয়োজনে অতিরিক্ত পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা

লক্ষ্মীপুরে হামের উপসর্গ নিয়ে ৭৩ রোগী হাসপাতালে ভর্তি

রায়পুরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সাবেক ইউপি চেয়ারম্যান নাছির বেপারী

১০

রায়পুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১১

বিনামূল্যে আইনগত সহায়তা নিশ্চিত করতে লক্ষ্মীপুরে জাতীয় লিগ্যাল এইড দিবস উদযাপন

১২

দক্ষ কৃষকই হবে আগামীর সফল উদ্যোক্তা : কৃষিবিদ জহির আহমেদ

১৩

লক্ষ্মীপুরে রাতের আঁধারে আ.লীগ নেতাকর্মীদের শপথ—ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

১৪

পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে লক্ষ্মীপুর পৌরসভার বীমা উদ্যোগ

১৫

লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা: যুবক নিহত

১৬

বিয়ের দাওয়াতে আসন সংকট, লক্ষ্মীপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

১৭

কমলনগরে চোর চক্রের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, ২ চোরসহ গ্রেপ্তার ৩

১৮

রায়পুরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

১৯

রায়পুরে জব্দকৃত জ্বালানি তেল কৃষকদের মাঝে বিক্রি

২০