banglarmukul
২ মার্চ ২০২৬, ৩:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাইব্যুনালে হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর, স্বাস্থ্য প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমার নির্দেশ

মাহমুদুর রহমান মনজু :

জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তার স্বাস্থ্য সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জামিন আবেদন নামঞ্জুরের আহ্বান জানান।
আসামিপক্ষের আইনজীবী সুব্রত কুমার বলেন, তার মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগের একটি প্রতিবেদন ট্রাইব্যুনাল দেখতে চেয়েছেন। পাশাপাশি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের একটি প্রতিবেদন চাওয়া হয়েছে। তবে এসব বিষয়ে তাদের ওপর কোনো নির্দিষ্ট নির্দেশনা ছিল না বলেও দাবি করেন তিনি।
এ সময় ট্রাইব্যুনাল উল্লেখ করেন, চাওয়া প্রতিবেদন এখনো জমা পড়েনি। চিফ প্রসিকিউটর জানান, আসামির চিকিৎসা চলছে বলে জেল কর্তৃপক্ষ জানিয়েছে, যা তার জন্য যথেষ্ট। এছাড়া তার বিরুদ্ধে আরও তিনটি মামলা থাকায় এক মাস সময়ের আবেদন করেন তিনি।
পরে ট্রাইব্যুনাল আসামির স্বাস্থ্য পরীক্ষা করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের প্রধানের কাছ থেকে প্রতিবেদন আনতে নির্দেশ দেন। একইসঙ্গে অভিযোগসংক্রান্ত একটি প্রতিবেদনও দাখিল করতে বলা হয়। আগামী ৩০ মার্চের মধ্যে এসব প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়ে সেদিনই পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়।
এর আগে একবার জামিন পেলেও মুক্তি পাননি হুমায়ুন কবির পাটোয়ারী। গত ২৪ ফেব্রুয়ারি পুনরায় জামিন আবেদন করা হলে আজ শুনানির দিন ধার্য ছিল। জামিন আবেদনে তার লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা উল্লেখ করেন আইনজীবী সুব্রত কুমার। একই রোগে তার দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টিও ট্রাইব্যুনালকে অবহিত করা হয়।
হুমায়ুন কবির লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং একই উপজেলার চররুহিতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। লক্ষ্মীপুরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় অন্য মামলায় ২০২৪ সালের আগস্টে প্রথমে গ্রেপ্তার হন তিনি। পরে মানবতাবিরোধী অপরাধের এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগঞ্জ দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

নগদ টাকাসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট ‎কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎ তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

কমলনগরে ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে প্রবাসী বিএনপি নেতার জমি দখল চেষ্টার অভিযোগ! জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা, প্রবাসীর স্ত্রী-সন্তানকে প্রাণনাশের হুমকি

দালাল বাজার ইউনিয়ন শ্রমিকদলের কর্মী সম্মেলন ও কমিটি ঘোষনা

বিএনপির মিথ্যা অপপ্রচারের  প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরে মাদককারবারীর মামলা প্রতিবাদে মানববন্ধন 

প্রধান প্রকৌশলীকে ‘ম্যানেজ’! ২০ দিনে ৩ বদলি ঘুরে ফের সদরে সেই বিতর্কিত প্রকৌশলী

মানবিক ও জনবান্ধব রাজনীতির প্রত্যয়ে আবু নাসের শেখ

ভাদুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান সাগর খান হেলাল বিএনপির সমর্থন প্রত্যাশী সাগর খান হেলাল; উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি

লক্ষ্মীপুরের সমসেরাবাদে গভীর রাতে বাউন্ডারি দেওয়াল ভাংচুরের অভিযোগ

১০

রামগঞ্জে অক্সিজেন ও ক্যামিকেল মেশানো মাছে বাজার সয়লাব

১১

রামগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে গবাদিপশু জবাই

১২

রায়পুরে ৪৮৬ অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ

১৩

জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে চট্টগ্রাম বিভাগে তৃতীয় রায়পুরের ইউএনও মেহেদী হাসান কাউছার

১৪

কমলনগরে অনুমোদন ৩ পণ্যের; তৈরি ৩০ পণ্য ! টিনশেডের নোংরা ঘরে তৈরী হচ্ছে নিম্নমানের ভেজাল খাদ্য সামগ্রী, বেকারিতে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি

১৫

কমলনগরের মেঘনা নদীতে চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা !

১৬

ঐতিহ্যবাহী ভাদুর মিঞা বাড়ির আনন্দ আড্ডা ও পারিবারিক মিলনমেলা ২০২৬ সম্পন্ন ​শিক্ষা, ঐতিহ্য ও গৌরবের মেলবন্ধনে ঢাকায় জমজমাট আয়োজন

১৭

কমলনগরে উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর মোবাইল ফোন বিনষ্ট করে প্রশংসায় ভাসছেন শিক্ষক

১৮

সরকারি দপ্তরগুলোর সাথে সমন্বয় জোরদার করে অপরাধ দমনের আহবান- ডিআইজি মাবুদ

১৯

ঠাকুরগাঁওয়ে পুলিশের জুয়া খেলায় পুলিশের হানা, ৪ পুলিশ গ্রেপ্তার, ধাক্কাধাক্কিতে আঙুল ভাঙল এএসপির

২০