banglarmukul
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ৮:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আবাসিক এলাকায় তুলার গোডাউনে আগুন, লক্ষ্মীপুরে ব্যবসায়ীর ১০ লাখ টাকার ক্ষতি

মাহমুদুর রহমান মনজু :

লক্ষ্মীপুর পৌরসভার ইসলাম মার্কেট এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ী রিয়াজ উদ্দিন মানিকের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসলাম মার্কেট এলাকায় মঞ্জুরুল হক মোরশেদের একতলা ভবনের খালি অংশে রিয়াজ উদ্দিন মানিক তার তুলার গোডাউন স্থাপন করেন। ভবনের অন্য পাশে মালিক তার মাকে নিয়ে বসবাস করতেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে মোরশেদ দ্রুত তার মাকে নিয়ে ঘর থেকে বের হয়ে আসেন। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও গোডাউনে থাকা অধিকাংশ তুলা পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রিয়াজ উদ্দিন মানিক বলেন, আগুনে তার সব তুলা পুড়ে গেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তিনি বুঝতে পারছেন না। এতে তিনি আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়েছেন বলে জানান।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিন কুমার সাহা জানান, আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কোনো প্রাণহানি ঘটেনি। তিনি বলেন, গোডাউনের তিন পাশেই আবাসিক ভবন থাকায় সময়মতো আগুন নিয়ন্ত্রণে না আনতে পারলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। আগুনের সূত্রপাতের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন নিশান

রামগঞ্জে শিক্ষার মান উন্নয়ন ও একাডেমিক ভবন উদ্বোধন

রামগঞ্জে মাদকবিরোধী সমাবেশ, র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

হোটেল দখলচেষ্টা লক্ষ্মীপুরে বিএনপি নেতাসহ ৬ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

রামগঞ্জ থানার জন্য নতুন ডাবল কেবিন পিকআপ গাড়ি

মাদকাসক্ত যুবকের আগুনে পুড়ল ১৭ পরিবারের স্বপ্ন

রামগঞ্জে মাদকবিরোধী র‍্যালি, পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নীলফামারীতে পুলিশ সদস্যদের দিকনির্দেশনা দেন রেঞ্জ ডিআইজি মাবুদ

রায়পুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুরু

১ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক ছুঁলেন রামগঞ্জের গণমাধ্যমকর্মী মাহফুজ পাটওয়ারী

১০

রামগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

১১

রায়পুরে সন্ত্রাসবিরোধী অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১২

লক্ষ্মীপুরে ১৬ পিস ইয়াবাসহ মহিউদ্দিন গ্রেপ্তার

১৩

রামগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পতাকা উত্তোলন, বেলুন-পায়রা উড্ডয়ন, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি পালন

১৪

লক্ষ্মীপুর-নোয়াখালী চার লেন সড়কে নির্মাণ দূর্ভোগ ধুলায় ধূসর সড়ক, বৃষ্টিতে খানাখন্দে জলাবদ্ধতা: স্বাস্থ্যঝুঁকিতে পথচারী-যাত্রী

১৫

রায়পুরে ৩৫ লাখ টাকার স্বর্ণ চুরি, দুই কিশোর গ্রেপ্তার

১৬

রায়পুরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের সমাপনী ও সনদপত্র বিতরণ

১৭

লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার

১৮

কমলনগরে হুইপের বাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী

১৯

মামলার ভয়ে মুখ খুলছেনা বাড়ির ৩৫ পরিবার রামগঞ্জে পুত্রবধূর ভয়ে আতঙ্কে ৭৫ বছরের বৃদ্ধা রেজিয়া

২০