banglarmukul
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য দিনব্যাপী মেডিকেল অ্যাসেসমেন্ট ক্যাম্প অনুষ্ঠিত

মাহমুদুর রহমান মনজু :

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে লক্ষ্মীপুরে দিনব্যাপী মেডিকেল অ্যাসেসমেন্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। নন্দন অটিজম এন্ড এনডিডি স্কুল–এর উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পটি মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্কুলের হলরুমে অনুষ্ঠিত হয়।


ক্যাম্পে অংশগ্রহণকারী শিশুদের শারীরিক ও মানসিক অবস্থা পর্যবেক্ষণ করা হয় এবং তাদের অভিভাবকদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও করণীয় বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত শিশু সাইকোলজিস্ট মীর মহব্বত আলী, কুমিল্লা থেকে আগত শিশু বিশেষজ্ঞ ও মেডিকেল অফিসার ডা. জিতু এবং অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টসহ অ্যাসেসমেন্ট টিমের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি প্রফেসর জেম এম ফারুকী, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ–এর সভাপতি প্রফেসর রফিকুল ইসলাম, প্রতিষ্ঠাতা রাজু আহমেদ, নন্দন ফাউন্ডেশন–এর সভাপতি রাজন মোল্লা, নন্দন ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক, প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক ও ইনচার্জ নাজনীন আক্তারসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও সংশ্লিষ্টরা।
ক্যাম্পে শিশুদের মেধা বিকাশ, আচরণগত উন্নয়ন এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি ফিজিওথেরাপি অনুশীলনের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা হয়।
আয়োজকরা জানান, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের মেডিকেল ও থেরাপি কার্যক্রম অব্যাহত রাখা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে বাগান থেকে কিশোরের লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা চেষ্টা, শ্বশুর-শ্যালকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 

রায়পুরে তিন সন্তানসহ স্ত্রীকে ঘর থেকে বের করে তালা, তিন দিন ধরে খোলা আকাশের নিচে

রায়পুরে তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বোন-ভগ্নিপতিকে হত্যা চেষ্টা, এলোপাতাড়ি কুপিয়ে জখম

ড. রেজাউল করিমের আরোগ্য কামনায় চন্দ্রগঞ্জে জামায়াতের দোয়া মাহফিল অনুষ্ঠিত

কমলনগরে শপথের ভিডিও ভাইরাল, ২৫ জনের নামসহ মামলা; গ্রেপ্তার ১

লক্ষ্মীপুর জেলা পুলিশের আয়োজনে অতিরিক্ত পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা

লক্ষ্মীপুরে হামের উপসর্গ নিয়ে ৭৩ রোগী হাসপাতালে ভর্তি

রায়পুরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সাবেক ইউপি চেয়ারম্যান নাছির বেপারী

১০

রায়পুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১১

বিনামূল্যে আইনগত সহায়তা নিশ্চিত করতে লক্ষ্মীপুরে জাতীয় লিগ্যাল এইড দিবস উদযাপন

১২

দক্ষ কৃষকই হবে আগামীর সফল উদ্যোক্তা : কৃষিবিদ জহির আহমেদ

১৩

লক্ষ্মীপুরে রাতের আঁধারে আ.লীগ নেতাকর্মীদের শপথ—ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

১৪

পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে লক্ষ্মীপুর পৌরসভার বীমা উদ্যোগ

১৫

লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা: যুবক নিহত

১৬

বিয়ের দাওয়াতে আসন সংকট, লক্ষ্মীপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

১৭

কমলনগরে চোর চক্রের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, ২ চোরসহ গ্রেপ্তার ৩

১৮

রায়পুরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

১৯

রায়পুরে জব্দকৃত জ্বালানি তেল কৃষকদের মাঝে বিক্রি

২০