banglarmukul
১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৮:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে অস্বাস্হ্যকর পরিবেশে ঘি উৎপাদন করায় ৭০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল ঘি উৎপাদন করায় লক্ষ্মীপুর বিসিক শিল্প নগরীর এলাকার “তাহেরা ফুড” নামে একটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৮ ফেব্রুয়ারি বুধবার লক্ষ্মীপুর জেলা প্রশাসনের নির্দেশনায় জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিতকরণে লক্ষ্মীপুর শহরের বিসিক শিল্প নগরী এলাকায় অভিযান চালায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার সূচনার নেতৃত্বে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ‘তাহেরা ফুড ইন্ডাস্ট্রিজ’ নামক ঘি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল ঘি প্রস্তুত করার অপরাধের দায়ে ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জব্দকৃত ভেজাল ঘি সাথে সাথে বিনষ্ট করা হয়। এসময় বাংলাদেশ পুলিশ ও বিএসটিআই প্রতিনিধি উপস্থিত ছিলেন। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে লক্ষ্মীপুর জেলা প্রশাসন মিডিয়া সেল জানায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে নিষিদ্ধ সংগঠনের তৎপরতার প্রতিবাদে তাঁতীদলের বিক্ষোভ, রাজপথে প্রতিহতের ঘোষণা

১

রায়পুরে মাটির নিচে পুঁতে রাখা ১১টি আইইডি বোমা নিষ্ক্রিয়

২

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের রায়পুর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

৩

রায়পুরে হারুনুর রশিদের জানাজায় জনস্রোত

৪

সাবেক এমপি হারুনুর রশিদের মৃত্যু, রায়পুরে শোকের ছায়া

৫

রায়পুরে শ্যামা পূজায় বিনা মূল্যে চিকিৎসাসেবা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

৬

রায়পুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলোচনা সভা, শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৭

রায়পুরে ডাকাতিয়া নদীর জোয়ার-ভাটা বন্ধে মাছ বিলুপ্তির পথে, ব্যাহত হচ্ছে জীবিকা ও স্বাভাবিক জীবনযাত্রা

৮

ভালো থেকো

৯

গাছ কেটে ঘর নির্মাণ, বাধা দেওয়ায় ৫ নারীকে মারধর

১০

রায়পুরে সড়ক-ড্রেন নির্মাণে ধীরগতি, মাটি ও গর্তে দুর্ভোগে পথচারীরা

১১

রায়পুরে আ.লীগ নেতা রাসেল আদালত চত্বর থেকে ডিবি পুলিশের হাতে আটক

১২

রায়পুরে অভিযানের পরও থামছে না অভৈধ বালু উত্তোলন ।। রাজনৈতিক বৈরিতা ভুলে সমন্বয়ের অভিযোগ

১৩

রায়পুর বাজারে যানজট নিরসনে হকার উচ্ছেদে পৌরসভার উদ্যোগ

১৪

রায়পুরে স্বর্ণের দোকানে ভাঙচুরের অভিযোগ, তিন নারী থানায়

১৫

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লক্ষীপুরে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত, ছেলে গুরুতর আহত

১৬

রামগঞ্জে বাসচাপায় আলিম উত্তীর্ণ শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ,মানববন্ধন

১৭

রামগঞ্জের কাঞ্চনপুর দরগাহ শরিফে ২৬ নভেম্বর ১১ই অগ্রহায়ণ ৬৬৭তম বার্ষিক ওরশ মোবারক

১৮

এইচএসসি ফলাফলে লক্ষ্মীপুর জেলায় প্রথম রায়পুরের কাজী ফারুকী কলেজ

১৯

শ্রী শ্রী রক্ষাকালী মন্দির কমপ্লেক্সের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা, অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

২০