banglarmukul
১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রমজানে অসহায়দের পাশে রায়পুর যুব সংগঠন

প্রদীপ কুমার রায় :

পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবিক উদ্যোগ নিয়েছে রায়পুর পৌর ১নং ওয়ার্ড যুব সংগঠন। সংগঠনটির ২৪তম কার্যক্রম হিসেবে অসহায় ও সুবিধাবঞ্চিত রোজাদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাদ আসর পৌর ১নং ওয়ার্ডের নদীর পাড় মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর বণিক সমিতি-এর সভাপতি সাইফুল ইসলাম মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর থানা-র ওসি (তদন্ত) আব্দুল মান্নান। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক যুবসমাজকে ধ্বংস করছে— এ থেকে রক্ষা পেতে পরিবার, সমাজ ও প্রশাসনকে একসাথে কাজ করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়। তারা উল্লেখ করেন, প্রবাসী স্থানীয় যুবক ও কিছু দানবীরের সমন্বয়ে গড়ে ওঠা এ সামাজিক সংগঠনটি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোকে ইবাদতের অংশ হিসেবে দেখে এবং মানবিক সমাজ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানায়।

অনুষ্ঠানের শেষে একজন অসুস্থ ব্যক্তিকে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। পরে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, এটি সংগঠনটির ২৪তম মানবিক কার্যক্রম। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে রাস্তা-ড্রেন সংস্কারে অনিয়মের অভিযোগ, ঠিকাদার বলেন গ্যারান্টি ৩০ বছর

রামগঞ্জে দোকানের সীমানা নিয়ে দুই পক্ষের বিরোধ, ভাড়াটিয়ার দোকানে তালা

লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান অব্যাহত, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

রামগঞ্জে নি’খোঁ’জ মাদ্রাসা ছাত্র সিয়াম: চিন্তায় দিন কাটছে পরিবারের

রামগঞ্জে প্রান কোম্পানির এস আর সাগরের প্রতারনার শিকার অনেকে

রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা

রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

নিখোঁজের একমাস পরেও সন্ধান মেলেনি রামগঞ্জের রাসেলের 

রায়পুরে আজ পূজা উদযাপন পরিষদের সম্মেলন ঘিরে সনাতনীদের মাঝে সাজসাজ রব

১০

প্রধানমন্ত্রী আহত-শহীদ পরিবারকে রাজনৈতিকভাবে ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১১

রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা, ঋণ ও বৃক্ষের চারা বিতরণ

১২

রায়পুরে ‘মাদক বিক্রিতে বাধা দেওয়ায়’ ছুরিকাঘাত, চিকিৎসাধীন যুবকের মৃত্যু

১৩

রায়পুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৪

রায়পুরে সিফাত পেল ১ লাখ টাকা, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

১৫

রায়পুরের চার খুনে রহস্যের জট কাটেনি চার দিনেও মেলেনি হত্যার মোটিভ, তদন্তে অতীত সম্পর্ক ও পরিচয় গোপনের তথ্য; খতিয়ে দেখা হচ্ছে অন্য কারও সম্পৃক্ততা

১৬

লক্ষ্মীপুরে মাদকের বিরুদ্ধে অভিযানে গ্রেপ্তার ৪

১৭

চারটি কবর, নিঃসঙ্গ কিশোরকে তাড়া করে ফিরছে সেই রক্তাক্ত সকাল

১৮

রায়পুর পৌরসভার বাজেট সভা অনুষ্ঠিত যানজট নিরসন ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বারোপ

১৯

রামগঞ্জে শিক্ষার্থী হত্যা মামলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ আটক ২

২০