banglarmukul
১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর বক্তব্য প্রত্যাখ্যান, ‘মিথ্যাচার’ আখ্যা দিয়ে বিএনপির প্রতিবাদ

মাহমুদুর রহমান মনজু :
লক্ষ্মীপুর-০৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. রেজাউল করিমের সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যকে ‘সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লক্ষ্মীপুর জেলা শাখা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক প্রতিবাদ বিবৃতিতে জেলা বিএনপি অভিযোগ করে, নিজেদের অপকর্ম আড়াল করা এবং নির্বাচনী পরাজয়ের দায় এড়াতে জামায়াত ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’ চাপানোর অপচেষ্টা চালাচ্ছে।
বিবৃতিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটের কয়েক দিন আগ থেকেই জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নির্বাচন বানচাল ও প্রশ্নবিদ্ধ করতে উগ্র ও মারমুখী আচরণ শুরু করে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা ধৈর্য ধারণ করলেও জামায়াত কর্মীরা বিভিন্ন ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার, জাল ভোট প্রদান এবং ভোটারদের মাঝে নগদ অর্থ বিতরণে জড়িত ছিল বলে অভিযোগ করা হয়।
বিএনপির পক্ষ থেকে আরও দাবি করা হয়, নির্বাচনের দিন লক্ষ্মীপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের আদিলপুর ভোটকেন্দ্রে জামায়াত নেতা জামালের নেতৃত্বে হামলায় যুবদল কর্মী জিহাদ গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় তাৎক্ষণিকভাবে সদর হাসপাতালে ভর্তি করা হয়। একই দিন বাইশমারা কেন্দ্র, আজিজিয়া মাদ্রাসা কেন্দ্র এবং পৌর শহীদ স্মৃতি স্কুল কেন্দ্রেও বিএনপি নেতাকর্মীদের ওপর জামায়াত কর্মীরা হামলা চালিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এ ছাড়া ভবানীগঞ্জ, লাহারকান্দি ও মান্দারীসহ বিভিন্ন ইউনিয়নে কেন্দ্র দখল এবং প্রিজাইডিং অফিসারদের সহায়তায় ব্যাপক জাল ভোট প্রদানের চেষ্টা চালানো হয়েছে বলেও অভিযোগ করেছে বিএনপি। দলটির দাবি, বিএনপি মনোনীত প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বিজয় ঠেকাতে ব্যর্থ হয়ে ড. রেজাউল করিম এখন উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন।
লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসিবুর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রকৃত সত্য উদঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্লক সড়কে সহজ হলো গ্রামীণ চলাচল, লক্ষ্মীপুরে বাড়ছে মানুষের স্বস্তি

ধর্মীয় সম্প্রীতির বন্ধনে শেষ বিদায়—সোনাপুরে প্রিয় শিক্ষক রবীন্দ্র চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

প্রশাসনের কড়াকড়ি নজরদারিতে লক্ষ্মীপুরে তেল বিতরণে শৃঙ্খলা, স্বস্তি ফিরেছে জনজীবনে

রায়পুরে বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব পালিত

কুষ্টিয়ার ‘সানপাপড়ি’ লক্ষ্মীপুরে জনপ্রিয়, স্বাদে মুগ্ধ ক্রেতারা

ফায়দাবাদ আছগারুল উলুম আলিম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছেলে-সহ তিনজনকে কুপিয়ে জখমের পর সাবেক পুলিশ সদস্যের আত্মহত্যা, লক্ষ্মীপুরে চাঞ্চল্য

জমি বিরোধ থেকে নারী হেনস্তা, ভিডিও ভাইরাল: লক্ষ্মীপুরে মেয়র প্রার্থী আফতাব উদ্দিন ভূঁইয়া কারাগারে

জমি বিরোধ ঘিরে উত্তেজনা, ছাত্রদল নেতাকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

রায়পুর থানা পুলিশের অভিযানে লুণ্ঠিত স্বর্ণসহ আটক ২

১০

লক্ষ্মীপুরে কারারুদ্ধ পিতার সাথে ৫দিন বয়সী মৃত শিশুর নির্বাক সাক্ষাৎ

১১

মিথ্যা মামলার জালে কৃষক পরিবার: লক্ষ্মীপুরে দম্পতির বিরুদ্ধে হয়রানির বিস্ফোরক অভিযোগ

১২

লক্ষ্মীপুরে জমি বিরোধে নিষ্ঠুর হামলা: অন্তঃসত্ত্বা ভাবিকে লাথি, মৃত সন্তান প্রসব

১৩

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে ‘গায়েবি’ লুটপাটের মামলা ও হয়রানির অভিযোগ

১৪

সাংবাদিকের উপর হামলার পর চাকু নিয়ে থানায় হাজির যুবক, আটক

১৫

লক্ষ্মীপুরে স্বাস্থ্য সহকারী নূরুল আলম রূপকের ইন্তেকাল: জানাজা সম্পন্ন ও গভীর শোক প্রকাশ

১৬

প্রেমের ফাঁদে ডেকে জিম্মি করে চাঁদাবাজি: লক্ষ্মীপুরে চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৭

১৩ বছরে মানবিকতার দৃষ্টান্ত: নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৮

সূর্যমুখীর সোনালি হাসিতে বদলে যাচ্ছে লক্ষ্মীপুর, কৃষকের ঘরে ফিরছে সমৃদ্ধি

১৯

জমি বিরোধে তাজুল হত্যা: প্রধান আসামি মাহফুজ চাটখিল থেকে গ্রেফতার

২০