banglarmukul
১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৬:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর আগে ফেসবুকে ক্ষমা চেয়ে স্ট্যাটাস

মাহমুদুর রহমান মনজু :

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় নিজ বাড়ি থেকে ইউসুফ আলী বুলু রাড়ী (৫২) নামে এক বিএনপি নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উত্তর চরবংশী ইউনিয়নের বাবুরহাট এলাকার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইউসুফ আলী বুলু রাড়ী উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক ও ব্যক্তিগত সংকটের জেরে তিনি আত্মহত্যা করেছেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে ব্যক্তিগত নানা বিষয় নিয়ে ইউসুফ আলীর সঙ্গে পরিবারের সদস্যদের টানাপড়েন চলছিল। এসব বিষয় নিয়ে স্থানীয়ভাবে সালিশ-বৈঠকও হয়। মৃত্যুর আগে সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন তিনি। সেখানে লেখেন—
“যদি ভুলবশত কারো সঙ্গে অন্যায়-অবিচার করে থাকি, আমাকে ক্ষমা করে দিবেন।”
উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির সরকার জানান, ইউসুফ আলী গত কয়েকদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং সবার সঙ্গে অসংলগ্ন আচরণ করছিলেন। সোমবার রাতে তিনি একটি ছুরি হাতে পরিবারের সদস্যদের ঘর থেকে বের করে দেন। পরে রাতের কোনো এক সময় তিনি আত্মহননের পথ বেছে নেন বলে ধারণা করা হচ্ছে।
বাবুরহাট এলাকার বাসিন্দারা জানান, পারিবারিক কলহ ও চরম হতাশা থেকেই তিনি এমন সিদ্ধান্ত নিতে পারেন।
এ বিষয়ে হাজীমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) মমিনুল হক বলেন,
“খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। পরকীয়া সংক্রান্ত কোনো বিরোধ এর পেছনে থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
পুলিশ আরও জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে রাস্তা-ড্রেন সংস্কারে অনিয়মের অভিযোগ, ঠিকাদার বলেন গ্যারান্টি ৩০ বছর

রামগঞ্জে দোকানের সীমানা নিয়ে দুই পক্ষের বিরোধ, ভাড়াটিয়ার দোকানে তালা

লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান অব্যাহত, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

রামগঞ্জে নি’খোঁ’জ মাদ্রাসা ছাত্র সিয়াম: চিন্তায় দিন কাটছে পরিবারের

রামগঞ্জে প্রান কোম্পানির এস আর সাগরের প্রতারনার শিকার অনেকে

রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা

রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

নিখোঁজের একমাস পরেও সন্ধান মেলেনি রামগঞ্জের রাসেলের 

রায়পুরে আজ পূজা উদযাপন পরিষদের সম্মেলন ঘিরে সনাতনীদের মাঝে সাজসাজ রব

১০

প্রধানমন্ত্রী আহত-শহীদ পরিবারকে রাজনৈতিকভাবে ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১১

রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা, ঋণ ও বৃক্ষের চারা বিতরণ

১২

রায়পুরে ‘মাদক বিক্রিতে বাধা দেওয়ায়’ ছুরিকাঘাত, চিকিৎসাধীন যুবকের মৃত্যু

১৩

রায়পুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৪

রায়পুরে সিফাত পেল ১ লাখ টাকা, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

১৫

রায়পুরের চার খুনে রহস্যের জট কাটেনি চার দিনেও মেলেনি হত্যার মোটিভ, তদন্তে অতীত সম্পর্ক ও পরিচয় গোপনের তথ্য; খতিয়ে দেখা হচ্ছে অন্য কারও সম্পৃক্ততা

১৬

লক্ষ্মীপুরে মাদকের বিরুদ্ধে অভিযানে গ্রেপ্তার ৪

১৭

চারটি কবর, নিঃসঙ্গ কিশোরকে তাড়া করে ফিরছে সেই রক্তাক্ত সকাল

১৮

রায়পুর পৌরসভার বাজেট সভা অনুষ্ঠিত যানজট নিরসন ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বারোপ

১৯

রামগঞ্জে শিক্ষার্থী হত্যা মামলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ আটক ২

২০