banglarmukul
৭ ফেব্রুয়ারী ২০২৬, ২:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুর-৪ চরাঞ্চলে নির্বাচনকালীন সেনা ক্যাম্প স্থাপন ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির

বিশেষ প্রতিনিধি :

‎লক্ষ্মীপুর প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেএসডি কেন্দ্রীয় কার্যকরী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও দলীয় মুখপাত্র অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল।

‎লিখিত বক্তব্যে তিনি বলেন, লক্ষ্মীপুর-৪ নির্বাচনী এলাকার চরাঞ্চলের প্রায় লক্ষাধিক ভোটার জলদস্যু, স্থলদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের ভয়ভীতির মধ্যে রয়েছেন। বিশেষ করে হাতিয়া ও রামগতির বয়ারচরের জলদস্যু এবং স্থানীয় স্কুল দস্যুদের সমন্বয়ে গঠিত চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী ব্যালট পেপার ও ভোটের বাক্স লুটের মহাপরিকল্পনা করছে বলে অভিযোগ করেন তিনি।

‎এ প্রেক্ষাপটে রামগতির ৭, ৮ ও ৯ নম্বর ইউনিয়নের দক্ষিণাঞ্চলে নির্বাচনকালীন স্থায়ীভাবে সেনাবাহিনীর ক্যাম্প স্থাপন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং অস্ত্রধারীদের দ্রুত গ্রেপ্তারের জোর দাবি জানান জেএসডি নেতা।

‎তিনি বলেন, গত চার দশকে এই চরাঞ্চলের মানুষ কখনোই নির্বিঘ্ন, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বরাবরই জলদস্যু ও সশস্ত্র ডাকাত চক্র নির্বাচনের নিয়ামক শক্তি হিসেবে এলাকা নিয়ন্ত্রণ করে আসছে।

‎সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট বেলাল বলেন, এই নির্বাচন কোনো প্রচলিত ক্ষমতা হস্তান্তরের লড়াই নয়; এটি রাষ্ট্র পরিচালনার কাঠামো রূপান্তরের একটি ঐতিহাসিক সুযোগ। জনগণ বহুবার রক্ত দিয়ে ক্ষমতার পরিবর্তন ঘটালেও রাষ্ট্রের প্রকৃত মালিকানা কখনো জনগণের হাতে আসেনি। ক্ষমতা এক গোষ্ঠী থেকে আরেক গোষ্ঠীর হাতে গেলেও শোষণের কাঠামো অপরিবর্তিত থেকেছে।

‎তিনি জানান, জাতীয় সমাজতান্ত্রিক দল এই চক্র ভাঙতে চায়। জেএসডির রাষ্ট্র সংস্কার কর্মসূচির মূল লক্ষ্য হলো- গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, সাংবিধানিক সংস্কার, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা চালু, শ্রমজীবী-কর্মজীবী-পেশাজীবীদের সরাসরি প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা।

‎তিনি আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই এই রূপান্তরের গণতান্ত্রিক ম্যান্ডেট অর্জন সম্ভব। তাই এই নির্বাচন কেবল গদি দখলের প্রশ্ন নয়; এটি জনগণের সার্বভৌমত্ব ও রাষ্ট্র সংস্কারের সন্ধিক্ষণ। ভোট মানেই শুধু প্রতিনিধি নির্বাচন নয়, ভোট মানেই রাষ্ট্রের মালিকানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত।

‎লক্ষ্মীপুর-৪ নির্বাচনী এলাকা ঘুরে দেখার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, সাধারণ মানুষের মর্যাদা, মতপ্রকাশ ও ভোটাধিকার সংকুচিত হওয়ার স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে। গত ৮ জানুয়ারি ২০২৬ রামদয়াল বাজারে জেএসডির নেতাকর্মীদের ওপর গুলিবর্ষণ, পরিকল্পিত হামলা, মিথ্যা মামলা ও রক্তাক্ত জখমের ঘটনা ঘটে। একই সঙ্গে অস্ত্রধারীরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়েছে। এসব বিষয়ে এসবি, এনএসআই, ডিজিএফআই, র‌্যাবের গোয়েন্দা বিভাগ ও স্থানীয় পুলিশ অবগত থাকলেও এখনো কোনো অস্ত্র উদ্ধার হয়নি, কাউকে গ্রেপ্তারও করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

‎তিনি বলেন, রামগতির চর রমিজ ও চরগাজীতে মাফিয়া চক্রের তত্ত্বাবধানে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেওয়া হচ্ছে। লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি। আদৌ উদ্ধার হবে কি না-সে প্রশ্নও তোলেন তিনি।

‎সংবাদ সম্মেলনের শেষাংশে তিনি বলেন, বর্তমানে ভোটের অধিকার জলদস্যু ও স্থলদস্যুদের কব্জায়। এ অবস্থা থেকে উত্তরণে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, সেনাবাহিনী প্রধান, রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন- অবিলম্বে অস্ত্র উদ্ধার করুন, অস্ত্রধারীদের গ্রেপ্তার করুন এবং জনগণকে নির্বিঘ্ন, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করুন।

সংবাদ সম্মেলনে ‎উপস্থিত ছিলেন জেলা জেএসডি সভাপতি অধ্যক্ষ মনছুরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ‎হাজী আকবর হোসেন, জহির উদ্দিন, মিঞা মনির মাস্টার, মোহাম্মদ আলী জিন্নাহ ও জাকির হোসেন নান্টু প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুষ লেনদনের ভিডিও ভাইরাল’, লক্ষ্মীপুরে পিডিবির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

১

কমলনগরে হাম প্রতিরোধে ‘ইন্টেন্সিফাইড এমআর ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম উদ্বোধন 

২

রামগতিতে ওলামা বিভাগের সিরাত (স.) আলোচনা সভা

৩

কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ- অভিভাবক মহলে ক্ষোভ 

৪

লক্ষ্মীপুর পিডিবির নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ, দুদকে একাধিক অভিযোগ

৫

রায়পুরে হুইলচেয়ার ও আর্থিক সহায়তা পেল বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও রফিকউল্ল্যা

৬

লক্ষ্মীপুরে পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ২৪৪ সদস্য আটক

৭

রামগঞ্জের কাঞ্চনপুর ইউপিতে চেয়ারম্যান পদে আলোচনায় কামাল হোসেন

৮

কমলনগরে অধ্যক্ষের সিন্ডিকেটে জিম্মি শিক্ষক-শিক্ষার্থীরা

৯

সন্তানদের জন্য বাঁচতে চান মিলন নামের এক অসহায় পিতা

১০

রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মইনুদ্দিন মোল্লা ভুট্রো

১১

রামগঞ্জ উপজেলার গর্ব: নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে গেজেটভুক্ত হলেন অধ্যাপক হাসিবুল ছিদ্দিক রাসেল

১২

ভাদুর ইউনিয়ন ফেসবুক গ্রুপের যুগান্তকারী সাফল্য: সদস্য সংখ্যা তিন হাজারের পথে, রিচ ছাড়াল ৬১ হাজার!

১৩

লক্ষ্মীপুর বাজুসের চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

১৪

রামগঞ্জে সরকারি দিঘির সম্পত্তি জবরদখল করে স্থায়ী ইমারত নির্মাণের অভিযোগ

১৫

রামগঞ্জ দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

১৬

নগদ টাকাসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট ‎কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎ তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

১৭

কমলনগরে ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে প্রবাসী বিএনপি নেতার জমি দখল চেষ্টার অভিযোগ! জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা, প্রবাসীর স্ত্রী-সন্তানকে প্রাণনাশের হুমকি

১৮

দালাল বাজার ইউনিয়ন শ্রমিকদলের কর্মী সম্মেলন ও কমিটি ঘোষনা

১৯

বিএনপির মিথ্যা অপপ্রচারের  প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

২০