banglarmukul
৭ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রামগতিতে সেনা ক্যাম্প ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির, অভিযোগকে মিথ্যা বলছে বিএনপি

মাহমুদুর রহমান মনজু :

লক্ষ্মীপুরের রামগতির দক্ষিণাঞ্চলে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর ক্যাম্প স্থাপন এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। তবে জেএসডির সংবাদ সম্মেলনে বিএনপি নেতা এ বি এম আশরাফ উদ্দিন নিজানের বিরুদ্ধে আনা অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে লক্ষ্মীপুর জেলা বিএনপি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে জেএসডির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর পরপরই জেলা বিএনপির পক্ষ থেকে এক পাল্টা প্রতিবাদলিপি পাঠানো হয়।
সংবাদ সম্মেলনে জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল অভিযোগ করেন, রামগতির বিভিন্ন এলাকায় সন্ত্রাসীদের হাতে থাকা অবৈধ অস্ত্র সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করছে। তিনি বলেন, অবিলম্বে সেনাবাহিনীর ক্যাম্প স্থাপন ও অবৈধ অস্ত্র উদ্ধার না করা হলে সুষ্ঠু নির্বাচন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “সেনা ক্যাম্প স্থাপন ও অস্ত্র উদ্ধার না হলে ভোটের বাক্স নদীর দিকে নিয়ে যাওয়া হবে।”

জেএসডির এসব অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু ও যুগ্ম আহ্বায়ক মো. হাছিবুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এ বি এম আশরাফ উদ্দিন নিজানের বিরুদ্ধে জেএসডি নেতৃবৃন্দের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এ বি এম আশরাফ উদ্দিন নিজান ২০০১ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নেতা আ স ম আবদুর রবকে বিপুল ভোটে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করে বিএনপি।
বিএনপির বিবৃতিতে পাল্টা অভিযোগ করে বলা হয়, যারা সন্ত্রাস ও সহিংসতার অভিযোগ তুলছেন, তাদেরই নেতা আ স ম আবদুর রব ১৯৮৬ সালে জীতেন্দ্র ও পাটোয়ারী হত্যাকাণ্ড এবং ভোট ডাকাতির মাধ্যমে এমপি নির্বাচিত হয়েছিলেন। বিএনপি কখনো সন্ত্রাসীদের আশ্রয়ে রাজনীতি বা নির্বাচন করে না বলেও দাবি করা হয়।
বিবৃতির শেষাংশে বলা হয়, রামগতি–কমলনগরের জনগণ আগামী ১২ তারিখ ব্যালটের মাধ্যমে এই অপপ্রচার ও মিথ্যা অভিযোগের জবাব দেবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে রাস্তা-ড্রেন সংস্কারে অনিয়মের অভিযোগ, ঠিকাদার বলেন গ্যারান্টি ৩০ বছর

রামগঞ্জে দোকানের সীমানা নিয়ে দুই পক্ষের বিরোধ, ভাড়াটিয়ার দোকানে তালা

লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান অব্যাহত, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

রামগঞ্জে নি’খোঁ’জ মাদ্রাসা ছাত্র সিয়াম: চিন্তায় দিন কাটছে পরিবারের

রামগঞ্জে প্রান কোম্পানির এস আর সাগরের প্রতারনার শিকার অনেকে

রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা

রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

নিখোঁজের একমাস পরেও সন্ধান মেলেনি রামগঞ্জের রাসেলের 

রায়পুরে আজ পূজা উদযাপন পরিষদের সম্মেলন ঘিরে সনাতনীদের মাঝে সাজসাজ রব

১০

প্রধানমন্ত্রী আহত-শহীদ পরিবারকে রাজনৈতিকভাবে ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১১

রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা, ঋণ ও বৃক্ষের চারা বিতরণ

১২

রায়পুরে ‘মাদক বিক্রিতে বাধা দেওয়ায়’ ছুরিকাঘাত, চিকিৎসাধীন যুবকের মৃত্যু

১৩

রায়পুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৪

রায়পুরে সিফাত পেল ১ লাখ টাকা, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

১৫

রায়পুরের চার খুনে রহস্যের জট কাটেনি চার দিনেও মেলেনি হত্যার মোটিভ, তদন্তে অতীত সম্পর্ক ও পরিচয় গোপনের তথ্য; খতিয়ে দেখা হচ্ছে অন্য কারও সম্পৃক্ততা

১৬

লক্ষ্মীপুরে মাদকের বিরুদ্ধে অভিযানে গ্রেপ্তার ৪

১৭

চারটি কবর, নিঃসঙ্গ কিশোরকে তাড়া করে ফিরছে সেই রক্তাক্ত সকাল

১৮

রায়পুর পৌরসভার বাজেট সভা অনুষ্ঠিত যানজট নিরসন ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বারোপ

১৯

রামগঞ্জে শিক্ষার্থী হত্যা মামলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ আটক ২

২০