banglarmukul
৬ ফেব্রুয়ারী ২০২৬, ৮:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ৯ মামলার পলাতক আসামি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার

মাহমুদুর রহমান মনজু :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার উত্তর কুশাখালী ইউনিয়নের ফরাসগঞ্জ গ্রামে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আবুল কালাম (৫৪) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পরিচালিত অভিযানে তাঁর কাছ থেকে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আবুল কালাম ফরাসগঞ্জ গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তাঁর বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মোট ৯টি মামলা রয়েছে।
অভিযান সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর সদর আর্মি ক্যাম্পের একটি টহল দল ও চন্দ্রগঞ্জ থানা পুলিশের একটি টিম যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন মেজর রাহাত খান। এ সময় আসামির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি রামদা, একটি ছুরি, একটি ডিফেন্স স্টিক, একটি ইলেকট্রনিক শকার এবং তিনটি মোবাইল ফোন (দুটি স্মার্টফোন ও একটি বাটন ফোন) জব্দ করা হয়।
অভিযান শেষে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই গ্রেপ্তারকৃত আসামিকে উদ্ধারকৃত মালামালসহ চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আবুল কালাম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরের সমসেরাবাদে গভীর রাতে বাউন্ডারি দেওয়াল ভাংচুরের অভিযোগ

রামগঞ্জে অক্সিজেন ও ক্যামিকেল মেশানো মাছে বাজার সয়লাব

রামগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে গবাদিপশু জবাই

রায়পুরে ৪৮৬ অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ

জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে চট্টগ্রাম বিভাগে তৃতীয় রায়পুরের ইউএনও মেহেদী হাসান কাউছার

কমলনগরে অনুমোদন ৩ পণ্যের; তৈরি ৩০ পণ্য ! টিনশেডের নোংরা ঘরে তৈরী হচ্ছে নিম্নমানের ভেজাল খাদ্য সামগ্রী, বেকারিতে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি

কমলনগরের মেঘনা নদীতে চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা !

ঐতিহ্যবাহী ভাদুর মিঞা বাড়ির আনন্দ আড্ডা ও পারিবারিক মিলনমেলা ২০২৬ সম্পন্ন ​শিক্ষা, ঐতিহ্য ও গৌরবের মেলবন্ধনে ঢাকায় জমজমাট আয়োজন

কমলনগরে উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর মোবাইল ফোন বিনষ্ট করে প্রশংসায় ভাসছেন শিক্ষক

সরকারি দপ্তরগুলোর সাথে সমন্বয় জোরদার করে অপরাধ দমনের আহবান- ডিআইজি মাবুদ

১০

ঠাকুরগাঁওয়ে পুলিশের জুয়া খেলায় পুলিশের হানা, ৪ পুলিশ গ্রেপ্তার, ধাক্কাধাক্কিতে আঙুল ভাঙল এএসপির

১১

আওয়ামী লীগ ও জামায়াত মিলে নতুন করে ষড়যন্ত্র করছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি

১২

শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব

১৩

চৌমুহনীতে আবাসিক হোটেল নারী-পুরুষের অবৈধ মেলামেশা, আটক ১৮

১৪

ভাদুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান সাগর খান হেলাল বিএনপির সমর্থন প্রত্যাশী সাগর খান হেলাল; উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি

১৫

রায়পুরে ডিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

রায়পুরের চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ে ড্রেস ও ক্রীড়া সামগ্রী বিতরণ

১৭

রামগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন নিশান

১৮

রামগঞ্জে শিক্ষার মান উন্নয়ন ও একাডেমিক ভবন উদ্বোধন

১৯

রামগঞ্জে মাদকবিরোধী সমাবেশ, র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

২০