banglarmukul
৪ ফেব্রুয়ারী ২০২৬, ৪:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোটের সীলের অর্ডার দিলেন জামাত নেতা মামলা করলেন পুলিশ

বিশেষ প্রতিনিধি :

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ভোটের ৬ টি সীলসহ আটক ব্যবসায়ী সোহেল রানা ও জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফের নামে মামলা দায়ের করেছে পুলিশ। এ মামলায় বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে আটক সোহেলকে পুলিশ গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সদর থানা পুলিশ এসআই হুমায়ুন কবির বাদী হয়েছে দুইজনের নামে মামলা দায়ের করেন।

গ্রেপ্তার সোহেল সদর উপজেলার টুমচর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের টুমচর গ্রামের খোরশেদ আলমের ছেলে ও জেলা শহরের পুরাতন আদালত সড়কের মারইয়াম প্রিন্টার্সের স্বত্বাধিকারী। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে তার দোকান থেকে ১৬ ঘর বিশিষ্ট ৬ টি ভোটের সীল, একটি কম্পিউটার ও একটি মোবাইল জব্দ করে পুলিশ। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। তার তথ্যের ভিত্তিতে ও হোয়াটসঅ্যাপে কথোপকথন, ভয়েস ম্যাসেজের প্রমাণের ভিত্তিতে জামায়াত নেতা শরীফকেও মামলা আসামি করা হয়। শরীফ লক্ষ্মীপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী ও দক্ষিণ বাঞ্চানগর এলাকার মো. শাজাহানের ছেলে।

এদিকে সীল জব্দের ঘটনায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে বিএনপি ও জামায়াত পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সীলকান্ডের সঙ্গে জামায়াতের সংশ্লিষ্টতাসহ আটক সোহেলকে জামায়াতের কর্মী বলে দাবি করেন। পরে পাল্টা সংবাদ সম্মেলনে একই আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ও জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম আটক সোহেল জামায়াতের কেউ নয় বলে জানিয়েছেন।

জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়া বলেন, ঘটনার পরপরই আমরা শরীফকে দল থেকে বহিস্কার করেছি। বহিস্কারের প্রেস রিলিজ দেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, দুইজনের নামে মামলা করা হয়েছে। আটক সোহেলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তার কাছ থেকে আদালতের মাধ্যমে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুর পৌরসভার বাজেট সভা অনুষ্ঠিত যানজট নিরসন ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বারোপ

রামগঞ্জে শিক্ষার্থী হত্যা মামলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ আটক ২

শয্যা সংকটে মেঝেতে রোগী, ৫০ শয্যার হাসপাতালে ১২০ ভর্তি; ১০১ শয্যায় উন্নীতের দাবি

৪০ বছর বয়সেও জাদুকরী হ্যাটট্রিক! 🇦🇷 Lionel Messi destroys Algeria in World Cup 2026!

রায়পুরে পল্লীমঙ্গল কর্মসূচির বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন পাঁচ শতাধিক রোগী

রায়পুরে বোরো ধানের ক্লাস্টারে AWD প্রযুক্তির সফলতা, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ

রায়পুরে বেকার যুবকদের জন্য বিনামূল্যে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ শুরু

রায়পুরে খাল উদ্ধার অভিযান: ৬১ স্থাপনা উচ্ছেদ, এবার কি মিলবে স্থায়ী সমাধান?

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ হানিফ মুরাদ

মাত্র ৬ বছরে বিপুল সম্পদ অর্জন হারুনের, প্রতিবেশীর জমি দখলে নিয়ে করলেন ঘর

১০

রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার

১১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কমলনগরের প্রবাসী যুবক নিহত

১২

রায়পুরে খাল পুন: খননে চাঁদাবাজির অভিযোগ

১৩

রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

১৪

লক্ষ্মীপুরে পৃথক অভিযানে দুই বন্দুক ও কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার ২

১৫

রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১৬

প্রভাবশালীদের ‘অনিয়মের’ বিরুদ্ধে ফেসবুকে মন্তব্য করায় এনসিপি নেতাকে মারধর, উল্টো মামলা

১৭

রায়পুরে অবৈধ মেলায় অভিযানে গ্রেপ্তার ২, এক লক্ষ টাকা জরিমানা

১৮

রামগতির চর আব্দুল্লাহতে ঘুরতে গিয়ে ঝড়ে আটকা দেড়শতাধিক পর্যটক

১৯

রায়পুরে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছার পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

২০