banglarmukul
৩ ফেব্রুয়ারী ২০২৬, ৭:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে ভুয়া ভোটের সিল তৈরির কারখানায় অভিযান, যুবক গ্রেপ্তার

মাহমুদুর রহমান মনজু :

লক্ষ্মীপুর শহরের জুবলি দিঘির পাড় এলাকায় একটি প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে ভুয়া ভোটের ছয়টি সিল ও একটি কম্পিউটারসহ সোহেল রানা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জুবলি দিঘির পাড় সংলগ্ন ‘মারিয়াম প্রিন্টার্স’ নামের একটি প্রেসে হানা দেওয়া হয়। অভিযানে অবৈধভাবে প্রস্তুত করা ছয়টি ভোটের সিল উদ্ধার করা হয়। পাশাপাশি সিল তৈরির কাজে ব্যবহৃত একটি কম্পিউটার জব্দ করা হয়।


নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ জানান, উদ্ধারকৃত সিলগুলো তৈরির কোনো বৈধ অনুমতি ছিল না এবং এগুলো সম্পূর্ণ অবৈধ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সোহেল রানা স্বীকার করেছেন যে, এক ব্যক্তি তাকে এসব ভোটের সিল তৈরির অর্ডার দিয়েছিলেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযানের পর সোহেল রানাকে গ্রেপ্তার করে লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


পুলিশ জানায়, এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুরে বাগান থেকে কিশোরের লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা চেষ্টা, শ্বশুর-শ্যালকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 

রায়পুরে তিন সন্তানসহ স্ত্রীকে ঘর থেকে বের করে তালা, তিন দিন ধরে খোলা আকাশের নিচে

রায়পুরে তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বোন-ভগ্নিপতিকে হত্যা চেষ্টা, এলোপাতাড়ি কুপিয়ে জখম

ড. রেজাউল করিমের আরোগ্য কামনায় চন্দ্রগঞ্জে জামায়াতের দোয়া মাহফিল অনুষ্ঠিত

কমলনগরে শপথের ভিডিও ভাইরাল, ২৫ জনের নামসহ মামলা; গ্রেপ্তার ১

লক্ষ্মীপুর জেলা পুলিশের আয়োজনে অতিরিক্ত পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা

লক্ষ্মীপুরে হামের উপসর্গ নিয়ে ৭৩ রোগী হাসপাতালে ভর্তি

রায়পুরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সাবেক ইউপি চেয়ারম্যান নাছির বেপারী

১০

রায়পুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১১

বিনামূল্যে আইনগত সহায়তা নিশ্চিত করতে লক্ষ্মীপুরে জাতীয় লিগ্যাল এইড দিবস উদযাপন

১২

দক্ষ কৃষকই হবে আগামীর সফল উদ্যোক্তা : কৃষিবিদ জহির আহমেদ

১৩

লক্ষ্মীপুরে রাতের আঁধারে আ.লীগ নেতাকর্মীদের শপথ—ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

১৪

পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে লক্ষ্মীপুর পৌরসভার বীমা উদ্যোগ

১৫

লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা: যুবক নিহত

১৬

বিয়ের দাওয়াতে আসন সংকট, লক্ষ্মীপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

১৭

কমলনগরে চোর চক্রের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, ২ চোরসহ গ্রেপ্তার ৩

১৮

রায়পুরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

১৯

রায়পুরে জব্দকৃত জ্বালানি তেল কৃষকদের মাঝে বিক্রি

২০