banglarmukul
২ ফেব্রুয়ারী ২০২৬, ৯:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত সন্ত্রাসী তারেক গ্রেপ্তার

মাহমুদুর রহমান মনজু :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে মো. তারেক (২৬) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
অভিযান শেষে রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৯টার দিকে লক্ষ্মীপুর সদর আর্মি ক্যাম্প ও পুলিশের একটি যৌথ দল গোপালপুর গ্রামে অভিযান পরিচালনা করে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা অভিযানে তারেককে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ ৮৮০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া মো. তারেক গোপালপুর গ্রামের মো. হারুনুর রশিদের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
অভিযান কমান্ডার মেজর মো. রাহাত খান জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং তার বিরুদ্ধে অস্ত্রধারী সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে অভিযানের সময় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
চন্দ্রগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে রাস্তা-ড্রেন সংস্কারে অনিয়মের অভিযোগ, ঠিকাদার বলেন গ্যারান্টি ৩০ বছর

রামগঞ্জে দোকানের সীমানা নিয়ে দুই পক্ষের বিরোধ, ভাড়াটিয়ার দোকানে তালা

লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান অব্যাহত, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

রামগঞ্জে নি’খোঁ’জ মাদ্রাসা ছাত্র সিয়াম: চিন্তায় দিন কাটছে পরিবারের

রামগঞ্জে প্রান কোম্পানির এস আর সাগরের প্রতারনার শিকার অনেকে

রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা

রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

নিখোঁজের একমাস পরেও সন্ধান মেলেনি রামগঞ্জের রাসেলের 

রায়পুরে আজ পূজা উদযাপন পরিষদের সম্মেলন ঘিরে সনাতনীদের মাঝে সাজসাজ রব

১০

প্রধানমন্ত্রী আহত-শহীদ পরিবারকে রাজনৈতিকভাবে ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১১

রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা, ঋণ ও বৃক্ষের চারা বিতরণ

১২

রায়পুরে ‘মাদক বিক্রিতে বাধা দেওয়ায়’ ছুরিকাঘাত, চিকিৎসাধীন যুবকের মৃত্যু

১৩

রায়পুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৪

রায়পুরে সিফাত পেল ১ লাখ টাকা, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

১৫

রায়পুরের চার খুনে রহস্যের জট কাটেনি চার দিনেও মেলেনি হত্যার মোটিভ, তদন্তে অতীত সম্পর্ক ও পরিচয় গোপনের তথ্য; খতিয়ে দেখা হচ্ছে অন্য কারও সম্পৃক্ততা

১৬

লক্ষ্মীপুরে মাদকের বিরুদ্ধে অভিযানে গ্রেপ্তার ৪

১৭

চারটি কবর, নিঃসঙ্গ কিশোরকে তাড়া করে ফিরছে সেই রক্তাক্ত সকাল

১৮

রায়পুর পৌরসভার বাজেট সভা অনুষ্ঠিত যানজট নিরসন ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বারোপ

১৯

রামগঞ্জে শিক্ষার্থী হত্যা মামলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ আটক ২

২০