banglarmukul
১ ফেব্রুয়ারী ২০২৬, ৭:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রামগঞ্জে হাতপাখা প্রার্থী জাকির পাটওয়ারী’র সমর্থনে পীর সাহেব চরমোনাইয়ের নির্বাচনী জনসভায় জনস্রোত

রামগঞ্জ প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রামগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন পাটওয়ারী’র সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় রামগঞ্জ পৌর শিশু পার্কে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

রামগঞ্জে হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন পাটওয়ারী’র সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় কেন্দ্র ও লক্ষ্মীপুর জেলা থেকে আগত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জনসভায় রামগঞ্জের আওতাধীন বিভিন্ন ইউনিয়ন-ওয়ার্ড থেকে নেতাকর্মীরা জনসভায় অংশ নেয়। বিকাল ৩টা থেকে শুরু হওয়া জনসভাটি পৌর শিশু পার্কজুড়ে কানায় কানায় লোকে লোকারণ্য হয়ে মূল সড়কে জনস্রোত নামে।

উক্ত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনপ্রিয় ইসলামিক স্কলার মুফতি রেজাউল করীম আবরার, বিশিষ্ট দাঈ ও ইসলামিক স্কলার মুফতি হাবিবুর রহমান মিসবাহ, জনসভা বাস্তবায়ক কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুফতি শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা সভাপতি লক্ষ্মীপুর-৩ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব অনারারী ক্যাপ্টেন (অব.) মো. ইব্রাহীম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সাইফুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ ইমরান হোসাইন নূর, দ্বীনি সংগঠন লক্ষ্মীপুর জেলা ছদর আলহাজ্ব রেজাউল করীম সেলিম আঠিয়াসহ প্রমুখ নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে রাস্তা-ড্রেন সংস্কারে অনিয়মের অভিযোগ, ঠিকাদার বলেন গ্যারান্টি ৩০ বছর

রামগঞ্জে দোকানের সীমানা নিয়ে দুই পক্ষের বিরোধ, ভাড়াটিয়ার দোকানে তালা

লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান অব্যাহত, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

রামগঞ্জে নি’খোঁ’জ মাদ্রাসা ছাত্র সিয়াম: চিন্তায় দিন কাটছে পরিবারের

রামগঞ্জে প্রান কোম্পানির এস আর সাগরের প্রতারনার শিকার অনেকে

রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা

রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

নিখোঁজের একমাস পরেও সন্ধান মেলেনি রামগঞ্জের রাসেলের 

রায়পুরে আজ পূজা উদযাপন পরিষদের সম্মেলন ঘিরে সনাতনীদের মাঝে সাজসাজ রব

১০

প্রধানমন্ত্রী আহত-শহীদ পরিবারকে রাজনৈতিকভাবে ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১১

রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা, ঋণ ও বৃক্ষের চারা বিতরণ

১২

রায়পুরে ‘মাদক বিক্রিতে বাধা দেওয়ায়’ ছুরিকাঘাত, চিকিৎসাধীন যুবকের মৃত্যু

১৩

রায়পুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৪

রায়পুরে সিফাত পেল ১ লাখ টাকা, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

১৫

রায়পুরের চার খুনে রহস্যের জট কাটেনি চার দিনেও মেলেনি হত্যার মোটিভ, তদন্তে অতীত সম্পর্ক ও পরিচয় গোপনের তথ্য; খতিয়ে দেখা হচ্ছে অন্য কারও সম্পৃক্ততা

১৬

লক্ষ্মীপুরে মাদকের বিরুদ্ধে অভিযানে গ্রেপ্তার ৪

১৭

চারটি কবর, নিঃসঙ্গ কিশোরকে তাড়া করে ফিরছে সেই রক্তাক্ত সকাল

১৮

রায়পুর পৌরসভার বাজেট সভা অনুষ্ঠিত যানজট নিরসন ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বারোপ

১৯

রামগঞ্জে শিক্ষার্থী হত্যা মামলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ আটক ২

২০