banglarmukul
২৯ জানুয়ারী ২০২৬, ৪:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে ইটভাটা শ্রমিক অপহরণের চেষ্টা: বাধা দিতে গিয়ে নারীসহ একই পরিবারের ৫ জনকে পিটিয়ে গুরুতর জখম

মাহমুদুর রহমান মনজু :

লক্ষ্মীপুরের কমলনগরে এক ইটভাটা শ্রমিককে অপহরণের চেষ্টার ঘটনায় নারীসহ একই পরিবারের পাঁচজনকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বুধবার (২৮ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর পাগলা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—চর পাগলা গ্রামের ইটভাটা শ্রমিক আবুল কালামের মেয়ে জেসমিন (২২), সুমি বেগম (২৬), রিনা বেগম (২৪), ছেলে আকবর হোসেন বাবুল (২০) এবং স্ত্রী পিয়ারা বেগম (৫০)।
ভুক্তভোগী আবুল কালাম জানান, তার ছেলে আকবর হোসেন বাবুল রামগঞ্জের একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। অসুস্থ হয়ে গত দুই-তিন দিন ধরে তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। বুধবার রাত ১১টার দিকে অপরিচিত কয়েকটি নম্বর থেকে বাবুলের মোবাইলে কল আসে। একটি কল রিসিভ করলে তাকে চর কাদিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হোসেনের দোকানে যেতে বলা হয়।
কলের কথায় সাড়া দিয়ে বাড়ির সামনে দোকানের দিকে যেতেই করইতোলা বাজার এলাকার ইউছুপ ও বাশার বাবুলের ওপর হামলা চালিয়ে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বাবুল চিৎকার করলে আশপাশের লোকজনের পাশাপাশি তার মা ও বোনেরা ঘটনাস্থলে ছুটে গিয়ে বাধা দেন।
এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় মো. খালেক, মালেক ও জিহাদের নেতৃত্বে কয়েকজন হামলাকারী বাবুলসহ তার মা ও বোনদের এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে বলে অভিযোগ করেন আবুল কালাম। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান।
খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, “জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুর পৌরসভার বাজেট সভা অনুষ্ঠিত যানজট নিরসন ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বারোপ

রামগঞ্জে শিক্ষার্থী হত্যা মামলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ আটক ২

শয্যা সংকটে মেঝেতে রোগী, ৫০ শয্যার হাসপাতালে ১২০ ভর্তি; ১০১ শয্যায় উন্নীতের দাবি

৪০ বছর বয়সেও জাদুকরী হ্যাটট্রিক! 🇦🇷 Lionel Messi destroys Algeria in World Cup 2026!

রায়পুরে পল্লীমঙ্গল কর্মসূচির বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন পাঁচ শতাধিক রোগী

রায়পুরে বোরো ধানের ক্লাস্টারে AWD প্রযুক্তির সফলতা, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ

রায়পুরে বেকার যুবকদের জন্য বিনামূল্যে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ শুরু

রায়পুরে খাল উদ্ধার অভিযান: ৬১ স্থাপনা উচ্ছেদ, এবার কি মিলবে স্থায়ী সমাধান?

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ হানিফ মুরাদ

মাত্র ৬ বছরে বিপুল সম্পদ অর্জন হারুনের, প্রতিবেশীর জমি দখলে নিয়ে করলেন ঘর

১০

রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার

১১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কমলনগরের প্রবাসী যুবক নিহত

১২

রায়পুরে খাল পুন: খননে চাঁদাবাজির অভিযোগ

১৩

রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

১৪

লক্ষ্মীপুরে পৃথক অভিযানে দুই বন্দুক ও কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার ২

১৫

রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১৬

প্রভাবশালীদের ‘অনিয়মের’ বিরুদ্ধে ফেসবুকে মন্তব্য করায় এনসিপি নেতাকে মারধর, উল্টো মামলা

১৭

রায়পুরে অবৈধ মেলায় অভিযানে গ্রেপ্তার ২, এক লক্ষ টাকা জরিমানা

১৮

রামগতির চর আব্দুল্লাহতে ঘুরতে গিয়ে ঝড়ে আটকা দেড়শতাধিক পর্যটক

১৯

রায়পুরে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছার পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

২০