banglarmukul
২৯ জানুয়ারী ২০২৬, ৮:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রামগঞ্জ সোনাপুর বাজারে হাতপাখা প্রার্থীর গণসংযোগ

স্টাফ রিপোর্টার :

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার সোনাপুর বাজারে বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) বিকেল ৫ টায় নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন পাটওয়ারী নিজে উপস্থিত থেকে সাধারণ ভোটার, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

গণসংযোগকালে তিনি হাতপাখা প্রতীকের পক্ষে ভোট কামনা করেন এবং রামগঞ্জের উন্নয়ন, চিকিৎসা সেবা নিশ্চিতকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই তিনি রামগঞ্জকে একটি বেকারমুক্ত, উন্নত ও সমৃদ্ধ জনপদে রূপান্তর করতে চান।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা বাজারের বিভিন্ন অংশে লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক উৎসাহে গণসংযোগ কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে।
গণসংযোগ চলাকালে স্থানীয় সাধারণ মানুষ হাতপাখা প্রতীকের প্রতি আগ্রহ প্রকাশ করেন এবং প্রার্থীকে কাছে পেয়ে নিজেদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। জাকির পাটওয়ারী মনোযোগ সহকারে সেসব কথা শোনেন এবং নির্বাচিত হলে জনগণের পাশে থাকার আশ্বাস দেন।
রামগঞ্জ পৌরসভাসহ উপজেলার সর্বত্র হাতপাখার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। দিনব্যাপী এই গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়পুর পৌরসভার বাজেট সভা অনুষ্ঠিত যানজট নিরসন ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বারোপ

রামগঞ্জে শিক্ষার্থী হত্যা মামলায় ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ আটক ২

শয্যা সংকটে মেঝেতে রোগী, ৫০ শয্যার হাসপাতালে ১২০ ভর্তি; ১০১ শয্যায় উন্নীতের দাবি

৪০ বছর বয়সেও জাদুকরী হ্যাটট্রিক! 🇦🇷 Lionel Messi destroys Algeria in World Cup 2026!

রায়পুরে পল্লীমঙ্গল কর্মসূচির বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন পাঁচ শতাধিক রোগী

রায়পুরে বোরো ধানের ক্লাস্টারে AWD প্রযুক্তির সফলতা, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ

রায়পুরে বেকার যুবকদের জন্য বিনামূল্যে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ শুরু

রায়পুরে খাল উদ্ধার অভিযান: ৬১ স্থাপনা উচ্ছেদ, এবার কি মিলবে স্থায়ী সমাধান?

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ হানিফ মুরাদ

মাত্র ৬ বছরে বিপুল সম্পদ অর্জন হারুনের, প্রতিবেশীর জমি দখলে নিয়ে করলেন ঘর

১০

রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার

১১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কমলনগরের প্রবাসী যুবক নিহত

১২

রায়পুরে খাল পুন: খননে চাঁদাবাজির অভিযোগ

১৩

রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

১৪

লক্ষ্মীপুরে পৃথক অভিযানে দুই বন্দুক ও কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার ২

১৫

রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১৬

প্রভাবশালীদের ‘অনিয়মের’ বিরুদ্ধে ফেসবুকে মন্তব্য করায় এনসিপি নেতাকে মারধর, উল্টো মামলা

১৭

রায়পুরে অবৈধ মেলায় অভিযানে গ্রেপ্তার ২, এক লক্ষ টাকা জরিমানা

১৮

রামগতির চর আব্দুল্লাহতে ঘুরতে গিয়ে ঝড়ে আটকা দেড়শতাধিক পর্যটক

১৯

রায়পুরে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছার পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

২০