banglarmukul
২৯ জানুয়ারী ২০২৬, ৮:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে কাল জামায়াতের মহাসমাবেশ, আমির ডা. শফিকুর রহমানের ভাষণ—লক্ষাধিক মানুষের ঢল নামার আশঙ্কা

মাহমুদুর রহমান মনজু :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের পক্ষে প্রচারণার অংশ হিসেবে আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) লক্ষ্মীপুরে এক বিশাল নির্বাচনী জনসভা আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জেলা শহরের আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন দলের আমির ডা. শফিকুর রহমান। জনসভায় প্রায় দুই লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে প্রত্যাশা করছে আয়োজকরা।
সরেজমিনে দেখা গেছে, জনসভার ভেন্যুতে মঞ্চ নির্মাণ ও সাজসজ্জার কাজ পুরোদমে এগিয়ে চলছে। সমাবেশ সফল করতে স্বেচ্ছাসেবক টিম গঠন, দায়িত্ব বণ্টনসহ যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে জেলা জামায়াত। পাশাপাশি আমিরের আগমনকে কেন্দ্র করে জেলা শহর ও আশপাশের এলাকায় লিফলেট বিতরণ এবং ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।
বৃহস্পতিবার সকালে সমাবেশস্থল পরিদর্শন শেষে জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট নজির আহম্মদ বলেন, “জনসভায় যাতে সর্বস্তরের মানুষ নির্বিঘ্নে অংশ নিতে পারেন, সে জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। শুক্রবার সকাল থেকেই নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের মাঠে আসা শুরু হবে। আশা করছি, দুই লক্ষাধিক মানুষের উপস্থিতিতে এই জনসভা ইতিহাসের এক বিশাল গণসমুদ্রে রূপ নেবে।”
জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন নুরনবী জানান, সমাবেশে জামায়াত আমির ১১-দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং তাদের পক্ষে ভোট প্রার্থনা করবেন। তিনি আরও বলেন, “জোটের কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতা সমাবেশে বক্তব্য রাখবেন। শৃঙ্খলা রক্ষায় জামায়াতের নিজস্ব স্বেচ্ছাসেবক টিমের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মাঠে তৎপর থাকবেন।”
এ জনসভায় ডা. শফিকুর রহমানের সফরসঙ্গী হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এ টি এম মাসুম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাত উল্লাহ, ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম এবং চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি।
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি একই মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবেও বক্তব্য দিয়েছিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান প্রকৌশলীকে ‘ম্যানেজ’! ২০ দিনে ৩ বদলি ঘুরে ফের সদরে সেই বিতর্কিত প্রকৌশলী

মানবিক ও জনবান্ধব রাজনীতির প্রত্যয়ে আবু নাসের শেখ

ভাদুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান সাগর খান হেলাল বিএনপির সমর্থন প্রত্যাশী সাগর খান হেলাল; উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি

লক্ষ্মীপুরের সমসেরাবাদে গভীর রাতে বাউন্ডারি দেওয়াল ভাংচুরের অভিযোগ

রামগঞ্জে অক্সিজেন ও ক্যামিকেল মেশানো মাছে বাজার সয়লাব

রামগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে গবাদিপশু জবাই

রায়পুরে ৪৮৬ অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ

জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে চট্টগ্রাম বিভাগে তৃতীয় রায়পুরের ইউএনও মেহেদী হাসান কাউছার

কমলনগরে অনুমোদন ৩ পণ্যের; তৈরি ৩০ পণ্য ! টিনশেডের নোংরা ঘরে তৈরী হচ্ছে নিম্নমানের ভেজাল খাদ্য সামগ্রী, বেকারিতে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি

কমলনগরের মেঘনা নদীতে চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা !

১০

ঐতিহ্যবাহী ভাদুর মিঞা বাড়ির আনন্দ আড্ডা ও পারিবারিক মিলনমেলা ২০২৬ সম্পন্ন ​শিক্ষা, ঐতিহ্য ও গৌরবের মেলবন্ধনে ঢাকায় জমজমাট আয়োজন

১১

কমলনগরে উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর মোবাইল ফোন বিনষ্ট করে প্রশংসায় ভাসছেন শিক্ষক

১২

সরকারি দপ্তরগুলোর সাথে সমন্বয় জোরদার করে অপরাধ দমনের আহবান- ডিআইজি মাবুদ

১৩

ঠাকুরগাঁওয়ে পুলিশের জুয়া খেলায় পুলিশের হানা, ৪ পুলিশ গ্রেপ্তার, ধাক্কাধাক্কিতে আঙুল ভাঙল এএসপির

১৪

আওয়ামী লীগ ও জামায়াত মিলে নতুন করে ষড়যন্ত্র করছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি

১৫

শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব

১৬

চৌমুহনীতে আবাসিক হোটেল নারী-পুরুষের অবৈধ মেলামেশা, আটক ১৮

১৭

ভাদুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান সাগর খান হেলাল বিএনপির সমর্থন প্রত্যাশী সাগর খান হেলাল; উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি

১৮

রায়পুরে ডিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৯

রায়পুরের চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ে ড্রেস ও ক্রীড়া সামগ্রী বিতরণ

২০