banglarmukul
২৮ জানুয়ারী ২০২৬, ৭:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শুক্রবার জামায়াত আমীরের নির্বাচনী জনসভা লক্ষ্মীপুরে

শুক্রবার জামায়াত আমীরের নির্বাচনী জনসভা লক্ষ্মীপুরে
বিশেষ প্রতিনিধি :
আগামী ৩০ জানুয়ারি শুক্রবার জামায়াত আমীরের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে লক্ষ্মীপুরে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে লক্ষ্মীপুরে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে জেলা জামায়াত সংবাদ সম্মেলন করেছে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে জেলা জামায়াতের আয়োজনে লক্ষ্মীপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জনসভার আয়োজন এবং প্রস্তুতির বিস্তারিত জানানো হয়।
আয়োজিত সংবাদ সম্মেলনের সভাপতি
জেলা জামায়াতের আমীর ও লক্ষ্মীপুর-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়া তার বক্তব্যে বলেন, জাতীয় নির্বাচনের আগে ভোটাধিকার, ন্যায়বিচার ও সুশাসনের দাবিতে ৩০ জানুয়ারি দুপুর ২ ঘটিকার সময় লক্ষ্মীপুর সরকারি আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে আমীরে জামায়াতের নির্বাচনী জনসভা আয়োজন করা হচ্ছে। আমাদের আশা, সভায় দুই লাখ মানুষ অংশ নেবে এবং শহরের পুরো এলাকা লোকারণ্য থাকবে।
সংবাদ সম্মেলনের প্রধান অতিথি জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও লক্ষ্মীপুর-৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম জনসভায় গণমাধ্যমে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের কাছে প্রকৃত তথ্য তুলে ধরার আহ্বান জানান। এছাড়া জনসভাটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর সার্বিক নজরদারি ও সহযোগিতা থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, এডভোকেট মহসিন কবীর মুরাদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটোয়ারী, শহর জামায়াতের আমীর এডভোকেট আবুল ফারাহ নিশান প্রমুখ।
উল্লেখ, ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি একই মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মীয় সম্প্রীতির বন্ধনে শেষ বিদায়—সোনাপুরে প্রিয় শিক্ষক রবীন্দ্র চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

প্রশাসনের কড়াকড়ি নজরদারিতে লক্ষ্মীপুরে তেল বিতরণে শৃঙ্খলা, স্বস্তি ফিরেছে জনজীবনে

রায়পুরে বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব পালিত

কুষ্টিয়ার ‘সানপাপড়ি’ লক্ষ্মীপুরে জনপ্রিয়, স্বাদে মুগ্ধ ক্রেতারা

ফায়দাবাদ আছগারুল উলুম আলিম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছেলে-সহ তিনজনকে কুপিয়ে জখমের পর সাবেক পুলিশ সদস্যের আত্মহত্যা, লক্ষ্মীপুরে চাঞ্চল্য

জমি বিরোধ থেকে নারী হেনস্তা, ভিডিও ভাইরাল: লক্ষ্মীপুরে মেয়র প্রার্থী আফতাব উদ্দিন ভূঁইয়া কারাগারে

জমি বিরোধ ঘিরে উত্তেজনা, ছাত্রদল নেতাকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

রায়পুর থানা পুলিশের অভিযানে লুণ্ঠিত স্বর্ণসহ আটক ২

লক্ষ্মীপুরে কারারুদ্ধ পিতার সাথে ৫দিন বয়সী মৃত শিশুর নির্বাক সাক্ষাৎ

১০

মিথ্যা মামলার জালে কৃষক পরিবার: লক্ষ্মীপুরে দম্পতির বিরুদ্ধে হয়রানির বিস্ফোরক অভিযোগ

১১

লক্ষ্মীপুরে জমি বিরোধে নিষ্ঠুর হামলা: অন্তঃসত্ত্বা ভাবিকে লাথি, মৃত সন্তান প্রসব

১২

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে ‘গায়েবি’ লুটপাটের মামলা ও হয়রানির অভিযোগ

১৩

সাংবাদিকের উপর হামলার পর চাকু নিয়ে থানায় হাজির যুবক, আটক

১৪

লক্ষ্মীপুরে স্বাস্থ্য সহকারী নূরুল আলম রূপকের ইন্তেকাল: জানাজা সম্পন্ন ও গভীর শোক প্রকাশ

১৫

প্রেমের ফাঁদে ডেকে জিম্মি করে চাঁদাবাজি: লক্ষ্মীপুরে চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

১৩ বছরে মানবিকতার দৃষ্টান্ত: নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৭

সূর্যমুখীর সোনালি হাসিতে বদলে যাচ্ছে লক্ষ্মীপুর, কৃষকের ঘরে ফিরছে সমৃদ্ধি

১৮

জমি বিরোধে তাজুল হত্যা: প্রধান আসামি মাহফুজ চাটখিল থেকে গ্রেফতার

১৯

রায়পুরে স্থবির প্রকল্পে গতি, মাঠে নেমে মাপজোখে ইউএনও

২০